ইইউসহ আরও ছয় দেশের রাষ্ট্রদূতের সঙ্গে তারেক রহমানের বৈঠক
স্ট্রিম প্রতিবেদকঢাকা

বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে বৈঠকে বসেছেন ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) রাষ্ট্রদূত মাইকেল মিলার। তাঁর নেতৃত্বে জার্মানি, ফ্রান্স, সুইডেন, ডেনমার্ক, স্পেন ও ইতালির রাষ্ট্রদূতেরা এই বৈঠকে অংশ নেন।
সোমবার (১৯ জানুয়ারি) সন্ধ্যায় রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারম্যানের রাজনৈতিক কার্যালয়ে এই বৈঠক অনুষ্ঠিত হয়।
বৈঠকে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর উপস্থিত ছিলেন। এ সময় আরও ছিলেন স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী ও বিএনপি চেয়ারম্যানের পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির। এ ছাড়া তারেক রহমানের উপদেষ্টা কাউন্সিলের সদস্য ড. মাহাদী আমিন ও প্রেস সচিব সালেহ শিবলী সেখানে উপস্থিত ছিলেন।
বিএনপির মিডিয়া সেলের পক্ষ থেকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
.png)




-78ae87-256x144.webp)

