বিজিবির বাধায় বিএসএফের কাঁটাতারের বেড়া দেওয়া বন্ধজয়পুরহাটের পাঁচবিবি উপজেলার ঘোনাপাড়ায় আন্তর্জাতিক সীমান্ত আইন লঙ্ঘন করে আবারও কাঁটাতারের বেড়া দেওয়ার চেষ্টা করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। অবশ্য বিজিবির বাধায় শেষপর্যন্ত বেড়া না দিয়ে ফিরে যান বিএসএফ সদস্যরা।
চবিতে গ্রাফিতি ও দেয়াল লিখনে ওসমান হাদিকে স্মরণশরিফ ওসমান হাদি হত্যার বিচারের দাবিতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) দেয়াল লিখন ও গ্রাফিতি অঙ্কন কর্মসূচি পালন করেছে ‘ইনকিলাব মঞ্চ’।
বাঘের তাড়া খেয়ে লোকালয়ে হরিণ, অবমুক্ত সুন্দরবনেসাতক্ষীরার শ্যামনগর সংলগ্ন সুন্দরবনে বাঘের তাড়া খেয়ে লোকালয়ে চলে আসার একটি হরিণ উদ্ধার করা হয়েছে। আজ বৃহস্পতিবার সকালে পশ্চিম সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জের গাবুরা ইউনিয়নের দৃষ্টিনন্দন গ্রামে স্থানীয়দের সহায়তায় হরিণটি উদ্ধার করে বনবিভাগ। এর কয়েকঘণ্টা পর হরিণটি সুন্দরবানে অবমুক্ত করা হয়।
চাঁদাবাজিতে গিয়ে গণপিটুনিতে সম্রাট বাহিনীর প্রধান নিহত, অস্ত্রসহ আটক সহযোগীরাজবাড়ীর পাংশায় চাঁদাবাজির অভিযোগে অমৃত মন্ডল ওরফে সম্রাট (২৯) নামে একজন গণপিটুনিতে নিহত হয়েছেন। গতকাল বুধবার রাত সাড়ে ১১টার দিকে উপজেলার কলিমহর ইউনিয়নের হোসেনডাঙ্গা গ্রামে এ ঘটনা ঘটে। এ সময় তাঁর সহযোগী মো. সেলিম শেখকে (২৬) দুইটি আগ্নেয়াস্ত্রসহ আটকের পর পুলিশে সোপর্দ করে জনতা।
টঙ্গীতে ‘জুলাই যোদ্ধা’ তাহরিমা সুরভী গ্রেপ্তার, আদালতে প্রেরণগাজীপুরের টঙ্গীতে অভিযান চালিয়ে বিতর্কিত কর্মকাণ্ডের জন্য আলোচিত তাহরিমা জান্নাত সুরভী (২১) নামে একজনকে গ্রেপ্তার করে যৌথবাহিনী। গতকাল বুধবার (২৪ ডিসেম্বর) রাত ১২টার দিকে টঙ্গী পূর্ব থানার গোপালপুর টেকপাড়া এলাকার নিজ বাসা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
ভোলায় ছাত্রদল নেতাকে কুপিয়ে হত্যাভোলায় ছাত্রদল নেতা সিফাত হাওলাদারকে (২১) কুপিয়ে হত্যা করা হয়েছে। নিহত সিফাত সদর উপজেলার রাজাপুর ইউনিয়ন ছাত্রদলের সাবেক সহসভাপতি ছিলেন। তিনি বিএনপির যুগ্ম সম্পাদক ও ৯ নম্বর ওয়ার্ড বিএনপির সম্পাদক ক্লোজার বাজার এলাকার বাসিন্দা আলাউদ্দিন হাওলাদারের ছেলে।
বড়দিনসহ ৩ দিনের ছুটি, খালি নেই সাজেক ভ্যালির রিসোর্ট-কটেজবৃহস্পতিবার বড়দিনের ছুটি ও শুক্র-শনিবার সাপ্তাহিক ছুটিসহ টানা তিন দিনের ছুটিতে খালি নেই রাঙামাটির সাজেক ভ্যালি পর্যটনকেন্দ্রের কোনো রিসোর্ট-কটেজের কক্ষ। এক সপ্তাহ আগে থেকেই রিসোর্ট-কটেজের শতভাগ কক্ষ ২৭ ডিসেম্বর পর্যন্ত বুকিং হয়ে গেছে বলে জানিয়েছে সাজেক রিসোর্ট-কটেজ মালিক সমিতি।
হাতিয়ায় নিহতদের মধ্যে নেই বাহিনী প্রধান সামছু, মামলা হয়নি এখনোনোয়াখালীর হাতিয়ায় চর দখল নিয়ে সংঘর্ষের পর থেকেই নিখোঁজ রয়েছেন ‘কোপা সামছু’ বাহিনীর প্রধান মো. সামছু। নিহত পাঁচজনের মধ্যেও পাওয়া যায়নি তাঁর মরদেহ। আজ বুধবার (২৪ ডিসেম্বর) সকালে পরিবারের সদস্যরা থানায় গিয়ে চারজনের মরদেহ দেখে তাঁদের মধ্যে সামছু নেই বলে জানান।
শাজাহান খানের বাড়ি-প্রতিষ্ঠান পাহারা, মাদারীপুরে যুবদল আহ্বায়কের পদ স্থগিতকার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও সাবেক নৌ-পরিবহন মন্ত্রী শাজাহান খান ও তাঁর ভাইদের বাড়িসহ ব্যবসায় প্রতিষ্ঠান পাহারা দেওয়ায় অভিযোগে মাদারীপুর জেলা যুবদল নেতা ফারুক হোসেন ব্যাপারীর পদ স্থগিত করা হয়েছে।
দীপুর বাড়িতে অধিকারকর্মীরা, আইনগত সহায়তার আশ্বাসভালুকায় হত্যাকাণ্ডের শিকার দীপু চন্দ্রের বাড়িতে গিয়ে পরিবারের খোঁজ অধিকারকর্মীদের ১৭ সদস্যের একটি দল। তাঁরা এ সময় ন্যায়বিচারের জন্য সব ধরনের আইনগত সহায়তার আশ্বাস দেন।
পলাশে তাঁত শ্রমিকের মরদেহ মিলল কারখানার পাশেইনরসিংদীর পলাশে একটি তাঁত কারখানার শ্রমিকের রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল সোমবার (২২ ডিসেম্বর) নাইট ডিউটি চলাকালে তিনি কারখানা থেকে বের হয়ে আর ফিরে আসেননি। আজ মঙ্গলবার (২৩ ডিসেম্বর) সকালে উপজেলার ডাঙ্গার কেন্দুয়াবো গ্রামে ওই কারখানাটির পাশ থেকে মরদেহ উদ্ধার করা হয়।
বগুড়ায় শো-রুম থেকে অপহরণের পর ব্যবসায়ীর মরদেহ উদ্ধারবগুড়ার দুপচাঁচিয়ায় অস্ত্রের মুখে শো-রুম থেকে এক ব্যবসায়ীকে অপহরণ করা হয়। এর কয়েক ঘণ্টা পর তাঁর মরদেহ পার্শ্ববর্তী উপজেলা থেকে উদ্ধার করা হয়েছে। আজ মঙ্গলবার (২৩ ডিসেম্বর) ভোরের দিকে আদমদীঘি উপজেলার কুমাড়পাড়ায় তাঁর মরদেহ উদ্ধার করে পুলিশ। অপহরণের সময় ব্যবহৃত মাইক্রোবাস থেকেই মরদেহটি উদ্ধার করা হয়।
রাবিতে পদত্যাগ করা ছয় ডিনের দায়িত্বে উপাচার্য ও দুই উপ-উপাচার্যরাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) পদত্যাগ করা আওয়ামীপন্থী ছয় ডিনের দায়িত্ব পালন করবেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সালেহ হাসান নকীব, উপ-উপাচার্য (শিক্ষা) ফরিদ উদ্দিন ও উপ-উপাচার্য (প্রশাসন) মাঈন উদ্দিন।
নির্বাচন পেছাতেই বিএনপি নেতার বাড়িতে আগুন: এ্যানিবিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি বলেছেন, ‘কোনোভাবেই যেন এই নির্বাচনটাকে কেউ পিছিয়ে না দিতে পারে। এই নির্বাচনের সঙ্গে আমাদের সবার ভাগ্য জড়িত, বাংলাদেশের ভাগ্য জড়িত। এই নির্বাচনকে যারা পিছিয়ে দিতে চায়, যারা বাধাগ্রস্ত করতে চায়, তারাই এ ধরনের কর্মকাণ্ডের (বিএনপি নেতার বাড়িতে আগুন) সঙ্গে
ফেনীতে সেরেস্তাদারের ঝুলন্ত মরদেহ উদ্ধার, পরিবারের দাবি ‘হত্যাকাণ্ড’ফেনীতে রেললাইনের পাশে একটি গাছে জেলা জজকোর্টের সেরেস্তাদার এনামুল হকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ সোমবার (২২ ডিসেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ফতেহপুর এলাকা থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়।
ভালুকায় দিপু দাস হত্যাকাণ্ডে ১২ আসামির তিন দিন করে রিমান্ডময়মনসিংহের ভালুকায় পোশাক কারখানার শ্রমিক দিপু চন্দ্র দাসকে (২৭) পিটিয়ে ও পুড়িয়ে হত্যার ঘটনায় গ্রেপ্তার ১২ আসামির তিন দিন করে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। আজ সোমবার (২২ ডিসেম্বর) দুপুরে জেলার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট শাহাদাত হোসেন শুনানি শেষে এই আদেশ দেন।
খুলনায় ‘অন্তর্কোন্দলে’ গুলিবিদ্ধ হন এনসিপি নেতা: পুলিশখুলনায় এনসিপি (জাতীয় নাগরিক পার্টি) নেতা মোতালেব শিকদারকে (৪২) নিজেদের মধ্যে কোন্দলে হত্যার উদ্দেশ্যে গুলি করা হয়েছে বলে জানিয়েছেন খুলনা মহানগর পুলিশের (কেএমপি) উপ-কমিশনার মোহাম্মদ তাজুল ইসলাম। গুলিবিদ্ধ হওয়া বাসাটি তাঁর পরিচিতা এক নারীর ভাড়া নিয়েছিলেন।