স্ট্রিম সংবাদদাতা

সাতক্ষীরার শ্যামনগর সংলগ্ন সুন্দরবনে বাঘের তাড়া খেয়ে লোকালয়ে চলে আসার একটি হরিণ উদ্ধার করা হয়েছে। আজ বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) সকালে পশ্চিম সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জের গাবুরা ইউনিয়নের দৃষ্টিনন্দন গ্রামে স্থানীয়দের সহায়তায় সুস্থ অবস্থায় হরিণটি উদ্ধার করে বনবিভাগ। এর কয়েকঘণ্টা পর হরিণটি আবার বনে অবমুক্ত করা হয়। এর আগে সুন্দরবন থেকে হরিণটি নদী সাঁতরে লোকালয়ে চলে আসে।
স্থানীয় একটি মাদ্রাসার শিক্ষক আব্দুর রহিম জানান, সকালে তিনিসহ আশপাশের লোকজন দেখেন, হঠাৎ একটি হরিণ বন থেকে নদীতে লাফ দিয়ে লোকালয়ের দিকে আসছে। এ সময় বনের মধ্যে বাঘের গর্জন শুনতে পান লোকালয়ের লোকজন। বাঘের তাড়া খেয়েই জীবন বাঁচাতে হরিণটি নালীতে ঝাঁপিয়ে পড়ে বলে তিনি জানান।
স্থানীয় লোকজন জানান, জেলার শ্যামনগর উপজেলার গাবুরা ইউনিয়নের ভোরে দৃষ্টিনন্দন এলাকায় একটি হরিণ ঘোরাফেরা করতে দেখা যায়। পরে খবর দিলে বন বিভাগের লোকজন হরিণটি উদ্ধার করে সুন্দরবনের কলাগাছিয়ায় অবমুক্ত করে।
বনবিভাগের বুড়িগোয়ালিনী স্টেশন কর্মকর্তা জিয়াউর রহমান বলেন, ‘স্থানীয় সিপিজি (কমিউনিটি পেট্রোল গ্রুপ) সদস্যদের মাধ্যমে জানতে পেরে হরিণটি বাঘের তাড়া খেয়ে লোকালয়ে চলে এসেছে। সেখানে ঘোরাঘুরি করছে। পরে হরিণটি জীবিত উদ্ধার করে সুন্দরবনের কলাগাছিয়া এলাকায় অবমুক্ত করা হয়েছে।’

ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিস্রি বাংলাদেশের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) নতুন সরকারের শপথ গ্রহণ অনুষ্ঠানের ফাঁকে এই বৈঠক অনুষ্ঠিত হয়।
৭ ঘণ্টা আগে
প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর বুধবার (১৮ ফেব্রুয়ারি) ব্যস্ত দিন কাটাবেন তারেক রহমান। এ দিন তিনি জাতীয় স্মৃতিসৌধে পুস্পস্তবক অর্পণ, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার কবর জিয়ারত, মন্ত্রিসভার বৈঠক ও সচিবদের সঙ্গে মতবিনিময় করবেন।
৭ ঘণ্টা আগে
শপথ গ্রহণের পর প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে ভারত, ভুটান, পাকিস্তান ও যুক্তরাজ্যসহ বিভিন্ন দেশের উচ্চপর্যায়ের প্রতিনিধিরা সৌজন্য সাক্ষাৎ করেছেন। তাঁরা নতুন সরকারকে অভিনন্দন জানিয়ে সহযোগিতার আশ্বাস দিয়েছেন।
৭ ঘণ্টা আগে
দেশের ১১তম প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) তাঁর নেতৃত্বে মন্ত্রী-প্রতিমন্ত্রী হিসেবে ৫০ নেতা শপথ নেন। এরপর মন্ত্রী-প্রতিমন্ত্রীর দপ্তর বণ্টন, প্রধানমন্ত্রীর উপদেষ্টা, পিএস-এপিএস নিয়োগ করা হয়।
৮ ঘণ্টা আগে