স্ট্রিম সংবাদদাতা

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও সাবেক নৌ-পরিবহন মন্ত্রী শাজাহান খান ও তাঁর ভাইদের বাড়িসহ ব্যবসায় প্রতিষ্ঠান পাহারা দেওয়ায় অভিযোগে মাদারীপুর জেলা যুবদল নেতা ফারুক হোসেন ব্যাপারীর পদ স্থগিত করা হয়েছে। গতকাল মঙ্গলবার (২৩ ডিসেম্বর) রাতে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন সংগঠনের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-দপ্তর সম্পাদক মিনহাজুল ইসলাম ভূইয়া।
ফারুক ব্যাপারী মাদারীপুর জেলা যুবদলের আহ্বায়ক পদে ছিলেন। এর আগে সংগঠনবিরোধী কর্মকাণ্ডের অভিযোগে রোববার (২১ ডিসেম্বর) তাঁকে তিন দিনের সময় দিয়ে কারণ দর্শানো নোটিশ (শোকজ) দেওয়া হয়েছিল।
এদিকে শাজাহান খান মাদারীপুর-২ (রাজৈর ও সদর উপজেলা) আসনের সাবেক সংসদ সদস্য। গত বছরের ৫ আগস্ট গণ-অভ্যুত্থানের পর তিনি ও তাঁর ছেলে আসিবুর রহমান আসিব খান বর্তমানে কারাগারে রয়েছেন। তাঁর ভাইয়েরাসহ পরিবারের অধিকাংশ লোক পলাতক আছেন। তবে মাদারীপুরে তাঁদের পরিবহন, হোটেল, পেট্রোল পাম্পসহ সব ধরনের ব্যবসায় সচল রয়েছে।
মাদারীপুর যুবদলের নেতাকর্মী সূত্রে জানা গেছে, ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদিকে হত্যার প্রতিবাদে গত শনিবার (২০ ডিসেম্বর) মাদারীপুরের বিভিন্ন স্থানে প্রতিবাদ, বিক্ষোভ মিছিল ও গায়েবানা জানাজা হয়। এর আগের দিন শুক্রবার (১৯ ডিসেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যমসহ বিভিন্ন গ্রুপে শাজাহান খানের বাড়ি ও তাঁর ভাইদের ব্যবসায় প্রতিষ্ঠানের সামনে ঘেরাও কর্মসূচির ডাক দেয় বিক্ষুব্ধরা। বিষয়টি নিয়ে তখন অনেকেই উদ্বেগ প্রকাশ করেন।
এদিকে ঘোরাও ঘোষিত দিন শনিবার সকাল থেকে বিকেল পর্যন্ত মাদারীপুর শহরের চাঁনমারি মসজিদের সামনে শাজাহান খানের দশ তলা ভবনসহ তাঁর ভাইদের চারটি বাড়ি, আবাসিক হোটেল, রেস্টুরেন্ট ও পেট্রোল পাম্পে অর্ধশত অনুসারী নিয়ে যুবদলের আহ্বায়ক ফারুককে পাহারা দিতে দেখা যায়। এর একাধিক ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে ব্যাপক সমালোচনার সৃষ্টি হয়। বিষয়টি গত রবিবার কেন্দ্রীয় যুবদলের নজরে এলে তাৎক্ষণিক ফারুককে কারণ দর্শানো নোটিশ (শোকজ) দেওয়া হয়।
মঙ্গলবারের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, নোটিশের ৩ দিনের মধ্যে যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আব্দুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নুরুল ইসলাম নয়নের সামনে উপস্থিত হয়ে এর ব্যাখ্যা দিতে বলা হয় ফারুক ব্যাপারীকে। ব্যাখ্যা শুনে গতকাল মঙ্গলবার রাতে তাঁর সব পদ স্থগিতের সিদ্ধান্ত হয়। সংগঠনের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক ইতিমধ্যে সিদ্ধান্ত কার্যকর করেছেন।
জানতে চাইলে মাদারীপুর জেলা যুবদলের সদ্য স্থগিত আহ্বায়ক ফারুক হোসেন ব্যাপারী বলেন, ‘আমার বিরুদ্ধে মিথ্যা ও বানোয়াট তথ্য দিয়ে অভিযোগ দেওয়া হয়েছে। আমি দলীয় নেতাকর্মী নিয়ে প্রশাসনকে সহযোগিতা করেছি। কেন্দ্রে মিথ্যা তথ্য দিয়ে আমার সুনাম ক্ষুণ্ন করতে একটি পক্ষ এই কার্যক্রমের সাথে জড়িত।’

প্রধানমন্ত্রী তারেক রহমানের উপদেষ্টা হিসেবে ১০ জনকে নিয়োগ দেওয়া হয়েছে। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এ-সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
৮ ঘণ্টা আগে
ঝিনাইদহ-১ (শৈলকুপা) আসন থেকে বিজয়ী অ্যাডভোকেট মো. আসাদুজ্জামানকে আইন মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) বিকেলে মন্ত্রী হিসেবে শপথ নেওয়ার পর দপ্তর বণ্টনে তাঁকে এই দায়িত্ব দেওয়া হয়।
৯ ঘণ্টা আগে
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জয়লাভের পর ৫০ সদস্যের নতুন মন্ত্রিসভা গঠন করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। বিএনপি নেতৃত্বাধীন এই মন্ত্রিসভায় প্রধানমন্ত্রী তারেক রহমানসহ ৪২ জনই নতুন মন্ত্রী ও প্রতিমন্ত্রী। নতুনদের মধ্যে ১৭ মন্ত্রী ও ২৪ প্রতিমন্ত্রী রয়েছেন।
১০ ঘণ্টা আগে
সরকারি দল জুলাইয়ের আকাঙ্ক্ষা ও গণভোটের রায়কে অবজ্ঞা করেছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) জাতীয় সংসদ ভবনে সংসদ সদস্য হিসেবে শপথ গ্রহণ শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপে তিনি এই মন্তব্য করেন।
১০ ঘণ্টা আগে