স্ট্রিম সংবাদদাতা

গাজীপুরের টঙ্গীতে অভিযান চালিয়ে বিতর্কিত কর্মকাণ্ডের জন্য আলোচিত তাহরিমা জান্নাত সুরভী (২১) নামে একজনকে গ্রেপ্তার করে যৌথবাহিনী। গতকাল বুধবার (২৪ ডিসেম্বর) রাত ১২টার দিকে টঙ্গী পূর্ব থানার গোপালপুর টেকপাড়া এলাকার নিজ বাসা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। তাঁর বিরুদ্ধে জেলার কালিয়াকৈর থানায় করা একটি মামলায় গ্রেপ্তারি পরোয়ানা জারি থাকায় তাঁকে ওই থানায় হস্তান্তর করা হয়েছে। গ্রেপ্তারের পর প্রথমে তাঁকে টঙ্গী পূর্ব থানায় হস্তান্তর করা হয়েছিল।
তাহরিমা টঙ্গীর টেকপাড়া এলাকার সেলিম মিয়ার মেয়ে। গাজীপুরের ভাওয়াল বদরে আলম সরকারি কলেজের শিক্ষার্থী তিনি। গত বছর জুলাই গণ–অভ্যুত্থানে সক্রিয় ছিলেন। নিজেকে ‘জুলাই যোদ্ধা’ হিসেবে পরিচয় দেন।
পুলিশ জানায়, সুরভীর বিরুদ্ধে চাঁদাবাজি ও অপহরণের একাধিক অভিযোগ আছে বলে জানিয়েছে। নিজের ভাইরাল পরিচিতি ব্যবহার করে তিনি বিভিন্ন প্রভাবশালী ব্যক্তির সঙ্গে যোগাযোগ গড়ে তুলতেন এবং পরবর্তীতে ভয়ভীতি দেখিয়ে অর্থ আদায় করতেন।
টঙ্গী পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী হাসান জানান, গ্রেপ্তার সুরভীর বিরুদ্ধে কালিয়াকৈর থানায় নাইমুর রহমান দুর্জয় নামের এক যুবকের দায়ের করা মামলায় গ্রেপ্তারি পরোয়ানা ছিল। মামলায় চাঁদাবাজি, অপহরণ করে অর্থ আদায় ও ব্ল্যাকমেইলিংয়ের মতো অভিযোগ আনা হয়েছে।
আজ বৃহস্পতিবার দুপুরে কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাসির উদ্দিন স্ট্রিমকে বলেন, তাহরিমা জান্নাত সুরভীকে বেলার ১১টার দিকে কালিয়াকৈর থানা থেকে আদালতে পাঠানো হয়েছে। এই থানায় তাঁর বিরুদ্ধে করা মামলায় আরও কয়েকজন আসামি আছেন। তাঁরা কারা, সেটা সুরভী ভালো বলতে পারবেন, জিজ্ঞাসাবাদের মাধ্যমে উদ্ধার করতে হবে। মামলাটি তদন্ত চলছে।

ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিস্রি বাংলাদেশের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) নতুন সরকারের শপথ গ্রহণ অনুষ্ঠানের ফাঁকে এই বৈঠক অনুষ্ঠিত হয়।
৩ ঘণ্টা আগে
প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর বুধবার (১৮ ফেব্রুয়ারি) ব্যস্ত দিন কাটাবেন তারেক রহমান। এ দিন তিনি জাতীয় স্মৃতিসৌধে পুস্পস্তবক অর্পণ, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার কবর জিয়ারত, মন্ত্রিসভার বৈঠক ও সচিবদের সঙ্গে মতবিনিময় করবেন।
৩ ঘণ্টা আগে
শপথ গ্রহণের পর প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে ভারত, ভুটান, পাকিস্তান ও যুক্তরাজ্যসহ বিভিন্ন দেশের উচ্চপর্যায়ের প্রতিনিধিরা সৌজন্য সাক্ষাৎ করেছেন। তাঁরা নতুন সরকারকে অভিনন্দন জানিয়ে সহযোগিতার আশ্বাস দিয়েছেন।
৪ ঘণ্টা আগে
দেশের ১১তম প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) তাঁর নেতৃত্বে মন্ত্রী-প্রতিমন্ত্রী হিসেবে ৫০ নেতা শপথ নেন। এরপর মন্ত্রী-প্রতিমন্ত্রীর দপ্তর বণ্টন, প্রধানমন্ত্রীর উপদেষ্টা, পিএস-এপিএস নিয়োগ করা হয়।
৪ ঘণ্টা আগে