জুলাই সনদের বাইরে অনেক রাজনৈতিক দল, অন্তর্ভুক্তি নিয়ে প্রশ্নজুলাই সনদ প্রক্রিয়ার বাইরে রয়েছে নির্বাচন কমিশনে (ইসি) নিবন্ধিত অন্তত ৩০টি রাজনৈতিক দল। জুলাই সনদের ক্ষেত্রে কোনো ধরনের যোগাযোগ, সংলাপ বা মতামত নেওয়া হয়নি তাদের থেকে। ফ্যাসিবাদের বিরুদ্ধে সক্রিয় আন্দোলনে অংশ নেওয়া কয়েকটি রাজনৈতিক দলও এই প্রক্রিয়ার বাইরে ছিল বলে জানা গেছে। তবে, ফ্যাসিবাদের সহযোগীদের
সনদে অঙ্গীকারনামার পঞ্চম দফার সংশোধন করা হয়েছে: আলী রীয়াজজাতীয় ঐকমত্য কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রীয়াজ বলেছেন, জুলাই বীর যোদ্ধাদের সঙ্গে আলোচনা এবং রাজনৈতিক দলগুলোর সঙ্গে যোগাযোগের মাধ্যমে ‘জুলাই জাতীয় সনদ ২০২৫’-এর অঙ্গীকারনামার ৫ নম্বর দফার পরিবর্তন করা হয়েছে।
জুলাই সনদ স্বাক্ষর: অনুষ্ঠানস্থল থেকে ‘জুলাই যোদ্ধাদের’ সরাতে লাঠিপেটা পুলিশের, ভাঙচুর, আগুনরাষ্ট্রীয় স্বীকৃতিসহ একাধিক দাবিতে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠান মঞ্চের সামনে অবস্থান নেওয়া ‘জুলাই যোদ্ধাদের’ সরিয়ে দিয়েছে পুলিশ। আজ শুক্রবার বেলা একটার পর তাঁদের সরাতে লাঠিচার্জ করে পুলিশ। এতে বেশ কয়েকজন আহত হয়েছেন।
জাতীয় ঐক্য ছাড়াই জুলাই সনদ স্বাক্ষর হতে যাচ্ছে: নাহিদ ইসলামজাতীয় ঐক্য ছাড়াই আজকে জুলাই সনদ স্বাক্ষর হতে যাচ্ছে। কেউ স্বাক্ষর করবে কেউ করবে না এটা দিয়ে তো ঐক্য বোঝায় না। কিছু রাজনৈতিক দল জুলাই সনদে স্বাক্ষর করবে, এটা কোনোভাবেই জাতীয় ঐক্য নয় বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম।
জুলাই সনদে সই করবে ইসলামী আন্দোলন ও বাংলাদেশ খেলাফত মজলিস, চলবে আন্দোলনও‘জুলাই জাতীয় সনদ, ২০২৫’ স্বাক্ষর অনুষ্ঠানে অংশ নিতে যাচ্ছে চরমোনাই পীরের দল ইসলামী আন্দোলন ও মাওলানা মামুনুল হকের দল বাংলাদেশ খেলাফত মজলিস।
জুলাই সনদ অনুষ্ঠান মঞ্চের সামনে জুলাই শহীদ পরিবার ও আহতদের অবস্থানজুলাই শহীদের পরিবার ও আহতরা দাবি আদায়ে অনড় অবস্থানে রয়েছে। তাঁরা জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় ‘জুলাই সনদ ২০২৫’ সই অনুষ্ঠানস্থলে অবস্থান নিয়েছেন।
জুলাই সনদ নিয়ে এ পর্যন্ত যা যা ঘটল‘জুলাই জাতীয় সনদ, ২০২৫’ স্বাক্ষর অনুষ্ঠান হতে যাচ্ছে শুক্রবার। আজ বিকাল ৩টায় ঢাকার জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় স্বাক্ষর অনুষ্ঠিত হবে। এতে অন্তর্বর্তীকালীন সরকার এবং অংশগ্রহণকারী রাজনৈতিক দলের প্রতিনিধিরা উপস্থিত থাকবেন।
জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে দ্বন্দ্ব কেন২০২৪ সালের জুলাই গণ-অভ্যুত্থানের পর বাংলাদেশে নতুন রাজনৈতিক বন্দোবস্ত ও রাষ্ট্র সংস্কারের আকাঙ্ক্ষা থেকে জন্ম নেয় ‘জুলাই সনদ’।
বাস্তবায়ন পদ্ধতি নিশ্চিত না হয়ে জুলাই সনদে সই করবে না জামায়াতজামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আযাদ জানিয়েছেন, জামায়াতের একটি প্রতিনিধি দল আজ স্বাক্ষর অনুষ্ঠানে যাবে। অবশ্য বাস্তবায়ন পদ্ধতি নিশ্চিত না হয়ে তারা সনদে সই করবে না।
জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানে না গেলেও পরবর্তী প্রক্রিয়ায় থাকবে এনসিপি: হাসনাত আবদুল্লাহঅনুষ্ঠানে অংশ না নিলেও পরবর্তী প্রক্রিয়ায় এনসিপি অংশ নেবে উল্লেখ করে হাসনাত আবদুল্লাহ বএলন, 'তবে ঐকমত্য কমিশন যেহেতু সময় বৃদ্ধি করেছে। আমরা ঐকমত্য কমিশনের পরবর্তী প্রক্রিয়ায় অংশগ্রহণ করে আমাদের অবস্থান তুলে ধরবো। দাবি পূরণ হলে পরবর্তীতে স্বাক্ষর করবে এনসিপি।'
জুলাই সনদের ঐতিহাসিক মুহূর্তের অংশীদার হতে প্রধান উপদেষ্টার আহ্বানপ্রধান উপদেষ্টা দেশের জনগণের উদ্দেশে বলেন, ‘যেখানেই থাকুন— বাড়িতে, পথে, দোকানে, কারখানায়, মাঠে কিংবা খেলাধুলার আসরে— সরাসরি সম্প্রচারে যুক্ত হোন এবং এই ঐতিহাসিক মুহূর্তের অংশীদার হোন।’
‘জুলাই সনদ’ প্রত্যাখ্যান নারী অধিকার ফোরামের‘জুলাই জাতীয় সনদ’ প্রণয়ন প্রক্রিয়ায় নারীর প্রতিনিধিত্বকে পদ্ধতিগতভাবে উপেক্ষা করা হয়েছে—এই অভিযোগে চূড়ান্ত সনদটি প্রত্যাখ্যান করেছে নারী অধিকার সংগঠনের জোট ‘নারীর রাজনৈতিক অধিকার ফোরাম’।
আগামীকালের পরেও জুলাই সনদে স্বাক্ষরের সুযোগ থাকছে: আলী রীয়াজপরবর্তীতে স্বাক্ষরের সুবিধা রেখেই জুলাই জাতীয় সনদ ২০২৫ স্বাক্ষর অনুষ্ঠান আয়োজন করতে যাচ্ছে জাতীয় ঐকমত্য কমিশন। তবে এই স্বাক্ষরের ক্ষেত্রে আলোচনায় শরিক দল কতদিন সময় পেতে তা জানায়নি জাতীয় ঐকমত্য কমিশন। কমিশন আশা প্রকাশ করেছে, আলোচনায় অংশ নেওয়া সব দলই স্বাক্ষরের বিষয়টি বিবেচনায় নেবে এবং স্বাক্ষর অনুষ্ঠ
জুলাই সনদে স্বাক্ষর করতে রাজি নয় বামপন্থী চার দলবাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি), বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (বাসদ), বাংলাদেশ জাসদ ও বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (মার্ক্সবাদী) জুলাই জাতীয় সনদে সই করছে না। এরই মধ্যে তারা আগামীকাল শুক্রবারের স্বাক্ষর অনুষ্ঠান বর্জনের ঘোষণা দিয়েছে।
জুলাই সনদের স্বাক্ষরে যাচ্ছে না এনসিপিজুলাই সনদ স্বাক্ষরের অনুষ্ঠানে যাচ্ছে না জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। বৃহস্পতিবার (১৬ অক্টোবর) রাজধানীর বাংলামোটরে দলটির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এসব কথা জানান দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম। তিনি বলেন, আইনি ভিত্তি ছাড়া জুলাই সনদ তৈরি হলে সেটার কোনো অর্থ থাকে না। আর সেকারণেই আগামীকাল এনসিপি
জরুরি বৈঠকেও কাটেনি দ্বিধা, জুলাই সনদে সব রাজনৈতিক দলের সই নিয়ে অনিশ্চয়তাজুলাই সনদে সই অনুষ্ঠানের একদিন বাকি থাকলেও গণভোট এবং বাস্তবায়ন পদ্ধতি নিয়ে ঐকমত্যে পৌঁছাতে পারেনি রাজনৈতিক দলগুলো।
৩০ রাজনৈতিক দলের প্রতিনিধির সঙ্গে ঐকমত্য কমিশনের জরুরি বৈঠক শুরুপ্রধান উপদেষ্টা জাতীয় ঐকমত্য কমিশনের সভাপতি ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে জরুরি বৈঠকে আলোচনায় বসেছে জাতীয় ঐকমত্য কমিশন।