স্ট্রিম ডেস্ক

পরবর্তীতে সই করার সুবিধা রেখে আজ শুক্রবার 'জুলাই জাতীয় সনদ-২০২৫' স্বাক্ষর অনুষ্ঠান আয়োজন করেছে জাতীয় ঐকমত্য কমিশন। এতে সই করবে না জাতীয় নাগরিক পার্টিসহ (এনসিপি) বেশ কয়েকটি দল। তারা স্বাক্ষর অনুষ্ঠানেও যোগ দেবে না। স্বাক্ষর অনুষ্ঠানে যোগ না দিলেও ঐকমত্য কমিশনের পরবর্তী প্রক্রিয়ায় অংশগ্রহণ করবে বলে জানিয়েছেন দলটির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ।
আজ সকালে হাসনাত আবদুল্লাহ তাঁর ফেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে লেখেন, 'জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানে অংশগ্রহণ করবে না জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।'
কারণ হিসেবে হাসনাত আবদুল্লাহ উল্লেখ করেন, 'যেহেতু এই স্বাক্ষর অনুষ্ঠানের মধ্যে দিয়ে আইনি ভিত্তি অর্জন হবে না। এটা কেবল আনুষ্ঠানিকতা। আমরা বহুবার আইনি ভিত্তির কথা বলেছি। তাই আইনি ভিত্তির পূর্বে এই ধরনের আনুষ্ঠানিকতা 'জুলাই ঘোষণাপত্রের' মতো আরেকটি একপাক্ষিক দলিলে রূপান্তর হবে।'

অনুষ্ঠানে অংশ না নিলেও পরবর্তী প্রক্রিয়ায় এনসিপি অংশ নেবে উল্লেখ করে হাসনাত আবদুল্লাহ বলেন, 'তবে ঐকমত্য কমিশন যেহেতু সময় বৃদ্ধি করেছে। আমরা ঐকমত্য কমিশনের পরবর্তী প্রক্রিয়ায় অংশগ্রহণ করে আমাদের অবস্থান তুলে ধরব। দাবি পূরণ হলে পরবর্তীতে স্বাক্ষর করবে এনসিপি।'
উল্লেখ্য, জাতীয় ঐকমত্য কমিশনের মেয়াদে ৩১ অক্টোবর পর্যন্ত বাড়ানো হয়েছে। এ সময়ের মধ্যে জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের ক্ষেত্রে সুস্পষ্ট, সুনির্দিষ্ট ও পূর্ণাঙ্গ একটি সুপারিশ অন্তর্বর্তী সরকারের কাছে উপস্থাপন করবেন বলে জানিয়েছেন কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রীয়াজ।

প্রধানমন্ত্রী তারেক রহমানের উপদেষ্টা হিসেবে ১০ জনকে নিয়োগ দেওয়া হয়েছে। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এ-সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
১৫ ঘণ্টা আগে
ঝিনাইদহ-১ (শৈলকুপা) আসন থেকে বিজয়ী অ্যাডভোকেট মো. আসাদুজ্জামানকে আইন মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) বিকেলে মন্ত্রী হিসেবে শপথ নেওয়ার পর দপ্তর বণ্টনে তাঁকে এই দায়িত্ব দেওয়া হয়।
১৭ ঘণ্টা আগে
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জয়লাভের পর ৫০ সদস্যের নতুন মন্ত্রিসভা গঠন করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। বিএনপি নেতৃত্বাধীন এই মন্ত্রিসভায় প্রধানমন্ত্রী তারেক রহমানসহ ৪২ জনই নতুন মন্ত্রী ও প্রতিমন্ত্রী। নতুনদের মধ্যে ১৭ মন্ত্রী ও ২৪ প্রতিমন্ত্রী রয়েছেন।
১৮ ঘণ্টা আগে
সরকারি দল জুলাইয়ের আকাঙ্ক্ষা ও গণভোটের রায়কে অবজ্ঞা করেছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) জাতীয় সংসদ ভবনে সংসদ সদস্য হিসেবে শপথ গ্রহণ শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপে তিনি এই মন্তব্য করেন।
১৮ ঘণ্টা আগে