প্রাপ্ত ভোটের অনুপাতে উচ্চকক্ষে ১০০ আসন, বিভ্রান্তির সুযোগ নেই: ১১ দলগণভোটে ‘হ্যাঁ’ জয়যুক্ত হওয়ায় প্রাপ্ত ভোটের ভিত্তিতে উচ্চকক্ষে ১০০ আসন নির্ধারিত হবে এবং এ নিয়ে কোনো বিভ্রান্তির সুযোগ নেই বলে জানিয়েছে জামায়াত নেতৃত্বাধীন ১১ দলীয় নির্বাচনী ঐক্য।
রংপুর থেকে মিরপুর, জামায়াতের চমকের রহস্যরংপুর থেকে মিরপুর। দূরত্ব ৩০০ কিলোমিটার হলেও ঘুচে গেছে বিজয়ে। ত্রয়োদশ সংসদ নির্বাচনে রংপুর-১ আসনে জয় পেয়েছেন অধ্যাপক রায়হান সিরাজী। ৮০ হাজারের বেশি ভোটে বিজয়ী রায়হান জামায়াতে ইসলামীর রংপুর মহানগরের সহকারী সেক্রেটারি। অন্যদিকে তাঁর দলের আমির ডা. শফিকুর রহমান জিতেছেন মিরপুর এলাকার ঢাকা-১৫ আসনে জিতেছেন
নাটোরে মীমাংসায় বসে সংঘর্ষে জড়াল বিএনপি–জামায়াত, আহত ১২নাটোরের বড়াইগ্রামে নির্বাচন-পরবর্তী সংঘাতে জড়িয়েছে বিএনপি ও জামায়াত সমর্থকরা। শনিবার বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার ধানাইদহ এলাকায় এ সংঘর্ষ হয়। অথচ আগের একটি মারধরের ঘটনা মীমাংসায় সেখানে বসেছিলেন বিএনপি ও জামায়াতের নেতাকর্মীরা।
বিএনপি, জামায়াত ও এনসিপি প্রধানের সঙ্গে ড. ইউনূসের ফোনালাপনির্বাচন উৎসবমুখর ও শান্তিপূর্ণ করতে দায়িত্বশীল ভূমিকা রাখায় বিএনপি, জামায়াত ও এনসিপির শীর্ষ নেতাদের ফোন করে অভিনন্দন ও ধন্যবাদ জানিয়েছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।
সন্ত্রাসের রাজনীতি ফিরতে দেব না: জামায়াত আমিরত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পর দেশের বিভিন্ন স্থানে সংঘটিত সহিংসতার ঘটনায় নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান।
চাঁপাইনবাবগঞ্জে ‘বোমা বিস্ফোরণে’ দুজন নিহত, আহত ৩চাঁপাইনবাবগঞ্জের সদর উপজেলার চরবাগডাঙ্গা ইউনিয়নে বোমা বিস্ফোরণে দুজন নিহত হয়েছেন। আজ শনিবার ভোরের দিকে ইউনিয়নের ফাটাপাড়া এলাকার কালাম আলীর বাড়িতে এ ঘটনা ঘটে। ও্ই ঘটনায় আহত হয়েছেন আরও তিনজন। তাঁদের রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
চুয়াডাঙ্গায় মসজিদে জুমার নামাজের পর বিএনপিকর্মীকে মারধরের অভিযোগচুয়াডাঙ্গায় জামায়াতে ইসলামী কর্মীদের বিরুদ্ধে বিএনপির এক কর্মীকে মারধরের অভিযোগ উঠেছে। শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) জুমার নামাজের পর শহরের পৌর এলাকার নুরনগর কলোনীপাড়ার জামে মসজিদে এ ঘটনা ঘটে।
যশোরে নবনির্বাচিত ৫ এমপির সংবাদ সম্মেলন, সমর্থকদের ওপর হামলার অভিযোগত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন পরবর্তী সহিংসতায় যশোরের ছয়টি সংসদীয় এলাকায় বিএনপির কর্মী-সমর্থকদের হামলায় জামায়াতের অর্ধশতাধিক নেতাকর্মী ও সমর্থক আহত হয়েছেন এবং বাড়িঘর ভাঙচুরের ঘটনা ঘটেছে বলে অভিযোগ করেছেন জেলা জামায়াতের আমির ও যশোর-৪ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য অধ্যাপক গোলাম রসুল।
সাত প্রার্থী বিজয়ী, কার ঘরে গেল বিদ্রোহীদের ভোটত্রয়োদশ সংসদ নির্বাচনে লড়ছেন ২৭৩ স্বতন্ত্র প্রার্থী। তাদের মধ্যে বিএনপি থেকে বিদ্রোহী হয়েছিলেন ৭৯ জন। স্বতন্ত্র প্রার্থীরা সাতটি আসনে জয় পেয়েছে। তাদের মধ্যে পাঁচজন ধানের শীষ এবং একজন শাপলা কলি ও আরেকজন বিএনপির জোটের শরিক খেজুর গাছ প্রতীকের বিরুদ্ধে জয় পেয়েছেন।
ফাঁসির মঞ্চ থেকে সংসদে জামায়াতের আজহারমানবতাবিরোধী অপরাধের দায়ে একসময় ফাঁসির দণ্ডাদেশ পাওয়া এ টি এম আজহারুল ইসলাম এবারের নির্বাচনে রংপুর-২ আসনে সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন।
হামলা বন্ধ না হলে জামায়াত রাজপথে নামবে: আমিরনির্বাচনের পর ১১-দলীয় জোটের কর্মী-সমর্থকদের ওপর হামলাকে ‘ফ্যাসিবাদী তৎপরতা’ আখ্যা দিয়েছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেছেন, হামলা বন্ধ না হলে আমরা রাজপথে নামব।
বেসরকারি ফলাফল নিয়ে অসংগতির অভিযোগ জামায়াতের সেক্রেটারি গোলাম পরওয়ারেরত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সম্পর্কে গণমাধ্যমে দেওয়া বক্তব্যে শুক্রবার জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল গোলাম পরওয়ার বলেছেন, খুলনা-৫ আসনের প্রায় ১৫০টি কেন্দ্রের ক্ষেত্রে তাদের কাছে থাকা শিটের সঙ্গে জেলা প্রশাসকের কার্যালয়ের ফলাফলে কিছু অসংগতি লক্ষ্য করেছেন নির্বাচনী ব্যবস্থাপনায় দায়িত্বপ্রাপ্তরা
ঢাকার আসনে বিজয়ীদের ব্যবধান কতঢাকায় ১৩টি আসনে বিএনপি ও ৭টি আসনে ১১ দলীয় নির্বাচনী ঐক্যের প্রার্থীরা জয় পেয়েছেন। আর একটি আসনে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) প্রার্থী বিজয়ী হয়েছেন।
তিন দশক পর সংসদ পাচ্ছে সবচেয়ে বড় বিরোধী দলত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জনরায়ের মাধ্যমে দীর্ঘ তিন দশক পর দেশে একটি ভারসাম্যপূর্ণ সংসদ গঠিত হতে যাচ্ছে। ১৯৯৬ সালের পর এবার বৃহত্তম বিরোধী জোটের দেখা মিলবে।
রাজধানীর ৪৬.৬৬ শতাংশ আসনে জয়ী জামায়াত-এনসিপিবেসরকারি ফলাফলে রাজধানীর ৪৬.৬৬ শতাংশ আসনে জয়ী হয়েছে ১১ দলীয় নির্বাচনী ঐক্যের দুই শরিক দল বাংলাদেশ জামায়াতে ইসলামী ও জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। বাকি আসনগুলোতে জয়ী হয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)।
বিদ্রোহী প্রার্থীতে কপাল পুড়ল পাবনার ২ হেভিওয়েট বিএনপি প্রার্থীরবিদ্রোহী প্রার্থীর আগুনে কপাল পুড়ল পাবনার দুই হেভিওয়েট বিএনপি প্রার্থীর। অভ্যন্তরীণ কোন্দল ও ভোট ভাগাভাগির সুযোগ নিয়ে পাবনা-৩ এবং পাবনা-৪ আসনে জয় ছিনিয়ে নিয়েছে জামায়াতে ইসলামী।
সাতক্ষীরায় চাঁদাবাজি বন্ধে জামায়াতের বিজয়ীদের অঙ্গীকারসাতক্ষীরার চারটি সংসদীয় আসনেই বিপুল ভোটে জয়ী হয়েছেন জামায়াতে ইসলামীর প্রার্থীরা। নবনির্বাচিত সংসদ সদস্যরা জেলাকে সন্ত্রাস, চাঁদাবাজি ও মিথ্যা মামলা-মুক্ত করার অঙ্গীকার করেছেন।