স্ট্রিম সংবাদদাতা

সাতক্ষীরার চারটি সংসদীয় আসনেই বিপুল ভোটে জয়ী হয়েছেন জামায়াতে ইসলামীর প্রার্থীরা। নবনির্বাচিত সংসদ সদস্যরা জেলাকে সন্ত্রাস, চাঁদাবাজি ও মিথ্যা মামলা-মুক্ত করার অঙ্গীকার করেছেন।
শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) বেলা ১২টায় জেলা রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক মিস আফরোজ খানম আনুষ্ঠানিকভাবে বেসরকারি ফলাফল ঘোষণা করেন। নির্বাচিতদের হাতে ফলাফলের কপি তুলে দিয়ে তাঁদের অভিনন্দন জানান তিনি।
ঘোষিত ফলাফল অনুযায়ী সাতক্ষীরা-১ (তালা-কলারোয়া) আসনে জামায়াতের কেন্দ্রীয় নেতা অধ্যক্ষ ইজ্জতউল্লাহ এবং সাতক্ষীরা-২ (সদর-দেবহাটা) আসনে মুহাদ্দিস আব্দুল খালেক বেসরকারিভাবে জয়ী হয়েছেন। এছাড়া সাতক্ষীরা-৩ (কালিগঞ্জ-আশাশুনি) আসনে হাফেজ রবিউল বাসার এবং সাতক্ষীরা-৪ (শ্যামনগর) আসনে গাজী নজরুল ইসলাম সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন।
ফলাফল পাওয়ার পর অধ্যক্ষ ইজ্জতউল্লাহ প্রতিক্রিয়ায় বলেন, ‘সাতক্ষীরার কোনো মানুষকে আর কখনো হয়রানি ও মিথ্যা মামলার শিকার হতে হবে না। আমরা সে বিষয়ে কঠোর ভূমিকা রাখব। সাধারণ মানুষ বিপুল উৎসাহ ও প্রত্যাশা নিয়ে আমাদের নির্বাচিত করেছেন, আমরা সেই আস্থার প্রতিদান দেব।’ তিনি নির্বাচনের আগে দেওয়া সকল প্রতিশ্রুতি পালনের অঙ্গীকার করেন।
সাতক্ষীরা-২ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য আব্দুল খালেক বলেন, জেলার মানুষকে সাথে নিয়ে একটি ঐক্যবদ্ধ ও সুন্দর সাতক্ষীরা গড়াই হবে তাঁদের অন্যতম অগ্রাধিকার।
সাতক্ষীরা-৩ আসনের বিজয়ী হাফেজ রবিউল বাসার বলেন, দেশ ও জাতির কল্যাণে কাজ করতে জনগণ তাঁদের সংসদে পাঠিয়েছেন। দুর্নীতিমুক্ত সমাজ গড়ার প্রতিশ্রুতি দেন তিনি।
উপকূলবাসীকে কৃতজ্ঞতা জানিয়ে সাতক্ষীরা-৪ আসনে জয়ী গাজী নজরুল ইসলাম বলেন, সকল পেশিশক্তি মোকাবিলা করে রাস্তাঘাটসহ জেলার অবকাঠামোগত উন্নয়নে তাঁরা নিরলস কাজ করবেন।
সাতক্ষীরা জেলা আমির শহিদুল ইসলাম মুকুল বলেন, এখন কে ভোট দিল বা না দিল তা দেখার বিষয় নয়, সব মানুষই আমাদের। ৫৪ বছরের অধিকারবঞ্চিত মানুষের ভাগ্যোন্নয়নে কাজ করাই হবে নতুন এমপিদের মূল লক্ষ্য। ফল ঘোষণার সময় প্রশাসনের কর্মকর্তাদের পাশাপাশি নবনির্বাচিতদের শুভেচ্ছা জানাতে ছাত্রশিবির ও জামায়াত কর্মীরা ভিড় করেন।

প্রধানমন্ত্রী তারেক রহমানের উপদেষ্টা হিসেবে ১০ জনকে নিয়োগ দেওয়া হয়েছে। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এ-সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
১৩ ঘণ্টা আগে
ঝিনাইদহ-১ (শৈলকুপা) আসন থেকে বিজয়ী অ্যাডভোকেট মো. আসাদুজ্জামানকে আইন মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) বিকেলে মন্ত্রী হিসেবে শপথ নেওয়ার পর দপ্তর বণ্টনে তাঁকে এই দায়িত্ব দেওয়া হয়।
১৪ ঘণ্টা আগে
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জয়লাভের পর ৫০ সদস্যের নতুন মন্ত্রিসভা গঠন করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। বিএনপি নেতৃত্বাধীন এই মন্ত্রিসভায় প্রধানমন্ত্রী তারেক রহমানসহ ৪২ জনই নতুন মন্ত্রী ও প্রতিমন্ত্রী। নতুনদের মধ্যে ১৭ মন্ত্রী ও ২৪ প্রতিমন্ত্রী রয়েছেন।
১৫ ঘণ্টা আগে
সরকারি দল জুলাইয়ের আকাঙ্ক্ষা ও গণভোটের রায়কে অবজ্ঞা করেছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) জাতীয় সংসদ ভবনে সংসদ সদস্য হিসেবে শপথ গ্রহণ শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপে তিনি এই মন্তব্য করেন।
১৬ ঘণ্টা আগে