স্ট্রিম সংবাদদাতা

নাটোরের বড়াইগ্রামে নির্বাচন-পরবর্তী সংঘাতে জড়িয়েছে বিএনপি ও জামায়াত সমর্থকরা। শনিবার বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার ধানাইদহ এলাকায় এ সংঘর্ষ হয়। অথচ আগের একটি মারধরের ঘটনা মীমাংসায় সেখানে বসেছিলেন বিএনপি ও জামায়াতের নেতাকর্মীরা।
সংঘর্ষে উভয়পক্ষের অন্তত ১২ জন আহত হয়েছেন। ভাঙচুর করা হয়েছে ১১টি বাড়ি ও একটি দোকান। আহতদের মধ্যে গুরুতর অবস্থায় নগর ইউনিয়ন জামায়াতের আমির হাসিনুর রহমানকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে এবং স্থানীয় ওয়ার্ড বিএনপির সভাপতি আসাব সরকারকে বড়াইগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
পুলিশ ও স্থানীয়রা জানান, সংসদ নির্বাচনের পরদিন শুক্রবার বিকেলে ধানাইদহ বাজারে জামায়াত কর্মী সাব্বির হোসেনকে মারধরের অভিযোগ ওঠে বিএনপি কর্মীদের বিরুদ্ধে। বিষয়টি মীমাংসায় শনিবার বৈঠকে বসেন উভয়পক্ষ। তবে সেখান থেকেই সংঘর্ষ ছড়িয়ে পড়ে। এ সময় বিএনপি কর্মীরা ফাঁকা গুলি ছোড়েন বলে অভিযোগ উঠেছে।
বড়াইগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুস সালাম জানান, নির্বাচনকেন্দ্রিক সংঘর্ষে কয়েকজন আহত হয়েছেন। পরিস্থিতি বর্তমানে স্বাভাবিক রয়েছে। ওই এলাকায় সেনাবাহিনী, বিজিবি ও অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

এই ঘটনা নিয়ে বিকেলে উপজেলা জামায়াত কার্যালয়ে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দলীয় প্রার্থী মাওলানা আব্দুল হাকিম। তিনি অভিযোগ করেন, দাঁড়িপাল্লায় ভোট দেওয়ার অভিযোগকে কেন্দ্র করে পিস্তল ও ধারালো অস্ত্র নিয়ে হামলা চালানো হয়েছে। বিষয়টি নবনির্বাচিত সংসদ সদস্য বিএনপির আব্দুল আজিজকে জানানো হয়েছে। তিনি আইনগত ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন।
এ বিষয়ে বিএনপির কোনো নেতা মন্তব্য করেননি। তবে নবনির্বাচিত সংসদ সদস্য আব্দুল আজিজ এক ফেসবুক পোস্টে নেতাকর্মীদের সহিংসতা থেকে বিরত থাকার আহ্বান জানান। দোষীদের আইনশৃঙ্খলা বাহিনীর কাছে সোপর্দ করার হুঁশিয়ারিও দিয়েছেন।

ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিস্রি বাংলাদেশের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) নতুন সরকারের শপথ গ্রহণ অনুষ্ঠানের ফাঁকে এই বৈঠক অনুষ্ঠিত হয়।
৫ ঘণ্টা আগে
প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর বুধবার (১৮ ফেব্রুয়ারি) ব্যস্ত দিন কাটাবেন তারেক রহমান। এ দিন তিনি জাতীয় স্মৃতিসৌধে পুস্পস্তবক অর্পণ, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার কবর জিয়ারত, মন্ত্রিসভার বৈঠক ও সচিবদের সঙ্গে মতবিনিময় করবেন।
৫ ঘণ্টা আগে
শপথ গ্রহণের পর প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে ভারত, ভুটান, পাকিস্তান ও যুক্তরাজ্যসহ বিভিন্ন দেশের উচ্চপর্যায়ের প্রতিনিধিরা সৌজন্য সাক্ষাৎ করেছেন। তাঁরা নতুন সরকারকে অভিনন্দন জানিয়ে সহযোগিতার আশ্বাস দিয়েছেন।
৬ ঘণ্টা আগে
দেশের ১১তম প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) তাঁর নেতৃত্বে মন্ত্রী-প্রতিমন্ত্রী হিসেবে ৫০ নেতা শপথ নেন। এরপর মন্ত্রী-প্রতিমন্ত্রীর দপ্তর বণ্টন, প্রধানমন্ত্রীর উপদেষ্টা, পিএস-এপিএস নিয়োগ করা হয়।
৬ ঘণ্টা আগে