জাবিতে আওয়ামীপন্থী শিক্ষকদের বেঁধে রাখার হুঁশিয়ারি জাকসু নেতারজাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) আওয়ামীপন্থী শিক্ষকদের বেঁধে রাখার হুঁশিয়ারি দিয়েছেন বিশ্ববিদ্যালয়টির কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদের (জাকসু) কার্যকরী সদস্য মোহাম্মদ আলী চিশতী। তিনি জাতীয় ছাত্রশক্তি জাবি শাখার সংগঠকও।
শহীদ বুদ্ধিজীবী দিবস: শ্রদ্ধাঞ্জলি দেয়নি রাকসু, জাকসুর ছিলেন ‘দুইজন’শহীদ বুদ্ধিজীবী দিবসে শ্রদ্ধা নিবেদন নিয়ে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জাকসু) এবং রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদকে (রাকসু) ঘিরে বিতর্ক সৃষ্টি হয়েছে। জাকসুর ২৫ সদস্যের মধ্যে মাত্র দুজনকে মূল বেদিতে শ্রদ্ধা জানাতে দেখা গেছে।
প্রশাসনিক ভবনে তালা: জাতীয়তাবাদী শিক্ষক ফোরামের উদ্বেগ, জাকসুর পাল্টা প্রতিবাদজাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) প্রশাসনিক ভবনে তালা দেওয়ার ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছে জাতীয়তাবাদী শিক্ষক ফোরামের বিশ্ববিদ্যালয় শাখা। শনিবার (১৩ ডিসেম্বর) রাত ১২টার দিকে ফোরামের ফেসবুক অ্যাকাউন্ট ‘জাতীয়তাবাদী শিক্ষক ফোরাম জাবি’ থেকে উদ্বেগ প্রকাশ করে একটি বিবৃতি প্রদান করে সংগঠনটি।
জামায়াতের নির্বাচনী প্রচারে ছাত্র সংসদের শিবির নেতারা, বিতর্কজামায়াতে ইসলামীর নির্বাচনী প্রচারে সরাসরি অংশ নিচ্ছেন চার পাবলিক বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদে নির্বাচিত ছাত্রশিবিরের প্রতিনিধিরা। বিভিন্ন জেলায় তাদের দাঁড়িপাল্লার পক্ষে ভোট চাইতে দেখা গেছে। অথচ এসব নেতারা ছাত্র সংসদ নির্বাচনের আগে ‘লেজুড়বৃত্তিক রাজনীতি’র বিরুদ্ধে সোচ্চার ছিলেন।
সিনেটের জন্য জাকসুর ৫ ছাত্র প্রতিনিধি নির্বাচিতজাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জাকসু) সদস্যদের মতামতের ভিত্তিতে বিশ্ববিদ্যালয়ের সিনেটে প্রতিনিধিত্ব করতে পাঁচ ছাত্রনেতাকে নির্বাচন করেছে।
‘পতিত ফ্যাসিবাদী’ আ.লীগের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি চার ছাত্র সংসদেররাষ্ট্রকে অস্থিতিশীল করতে ‘পতিত ফ্যাসিবাদী’ আওয়ামী লীগ ও তার দোসরদের ‘দেশবিরোধী ষড়যন্ত্রের’ বিরুদ্ধে জাতীয় প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানিয়েছে স্বায়ত্ত্বশাসিত চার বিশ্ববিদ্যালয়ের নির্বাচিত কেন্দ্রীয় ছাত্র ছাত্র সংসদ। এছাড়া ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে সরকারের ‘কঠোর ব্যবস্থা’ চায় সংসদগুলো।
‘পতিত ফ্যাসিবাদী’ আওয়ামী লীগের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার দাবি চার ছাত্র সংসদের‘পতিত ফ্যাসিবাদী’ হিসেবে আখ্যা দিয়ে আওয়ামী লীগ ও তার সহযোগী সংগঠনগুলোর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার জন্য সরকারের প্রতি আহ্বান জানিয়েছে দেশের চারটি স্বায়ত্তশাসিত বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ।
ছাত্র-সংসদে ভরাডুবির পর আরও নিষ্প্রভ ছাত্রদলদেশের চারটি পাবলিক বিশ্ববিদ্যালয়ে ছাত্র-সংসদ নির্বাচনে ভরাডুবি হয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের। ডাকসু, জাকসু, চাকসু ও রাকসুর ভোটে শীর্ষ দুই পদের কোনটিতেই জিততে পারেনি বিএনপির ছাত্র সংগঠনটির প্রার্থীরা। নির্বাচনের পর যেখানে ঘুরে দাঁড়ানোর কথা, সেখানে আরও যেন নিষ্ক্রিয় হয়েছে সংগঠনটি।
বটতলায় জাকসু নেতাদের অভিযান, গঠনতন্ত্রে নেই এখতিয়ারবিশ্ববিদ্যালয়ের বটতলার খাবারের দোকানগুলোতে অভিযান পরিচালনা করেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জাকসু) ও হল সংসদের নেতারা। এ সময় চারটি খাবারের দোকান অনির্দিষ্টকালের জন্য বন্ধ করে দেওয়া হয়েছে।
কেমন গেল ডাকসু–জাকসুর প্রথম মাসডাকসু ও জাকসু নির্বাচনের এক মাসেরও বেশি সময় অতিবাহিত হয়েছে। শিক্ষার্থীদের প্রত্যাশার মধ্যে দায়িত্ব নেওয়া নবনির্বাচিত কমিটিগুলোর এই সময়ের কর্মকাণ্ডে প্রশংসিত উদ্যোগের পাশাপাশি সমালোচিত ও বিতর্কিত কিছু ঘটনাও ঘটেছে।
পাল্টে যাচ্ছে বাগছাসের নাম, নেতৃত্বেও আসবে পরিবর্তনগণতান্ত্রিক ছাত্রশক্তি নামে ২০২৩ সালের ৪ অক্টোবর একটি সংগঠনের আত্মপ্রকাশ ঘটে। ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের সাবেক সমাজসেবা সম্পাদক আখতার হোসেনের নেতৃত্বে যাত্রা শুরু করেছিল সংগঠনটি। মূলত ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুরের বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ দল থেকে পৃথক হয়ে সংগঠনটির জন্ম হয়।