স্ট্রিম সংবাদদাতা

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জাকসু) সদস্যদের মতামতের ভিত্তিতে বিশ্ববিদ্যালয়ের সিনেটে প্রতিনিধিত্ব করতে পাঁচ ছাত্রনেতাকে নির্বাচন করেছে।
রোববার (১৬ নভেম্বর) সন্ধ্যায় নতুন প্রশাসনিক ভবনের কাউন্সিল কক্ষে জাকসুর তৃতীয় কার্যনির্বাহী সভায় এ সিদ্ধান্ত হয়। দুই মাস আগে অনুষ্ঠিত জাকসু নির্বাচনের পর এটাই ছিল প্রথমবার সিনেট প্রতিনিধি নির্ধারণ।
সভায় সভাপতিত্ব করেন উপাচার্য অধ্যাপক মো. কামরুল আহসান। সভা শেষে রাত একটার দিকে প্রতিনিধিদের নাম নিশ্চিত করেন জাকসুর সহ-সভাপতি (ভিপি) আবদুর রশিদ জিতু।
নির্বাচিত পাঁচ ছাত্রপ্রতিনিধি হলেন— সহ-সভাপতি আবদুর রশিদ জিতু, সাধারণ সম্পাদক মো. মাজহারুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক (পুরুষ) ফেরদৌস আল হাসান, যুগ্ম সাধারণ সম্পাদক (নারী) আয়েশা সিদ্দিকা মেঘলা এবং পরিবেশ ও প্রকৃতি বিষয়ক সম্পাদক সাফায়েত মীর।
উল্লেখ্য, জাকসু নির্বাচনে ২৫টির মধ্যে ২০টি পদে জয়লাভ করে ছাত্রশিবির সমর্থিত "সমন্বিত শিক্ষার্থী জোট" প্যানেল। বাকি ৫টি পদের মধ্যে সহ-সভাপতি (ভিপি) পদে "স্বতন্ত্র শিক্ষার্থী সম্মিলন" প্যানেল থেকে আবদুর রশিদ জিতু, সমাজসেবা সম্পাদক পদে বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্রসংসদ (বাগছাস) সমর্থিত "শিক্ষার্থী ঐক্য ফোরাম" প্যানেলের আহসান লাবিব ও কার্যকরী সদস্য পদে মোহাম্মদ আলী চিশতি নির্বাচিত হন। এছাড়া স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচিত হন ক্রীড়া সম্পাদক মাহমুদুল হাসান কিরণ ও সাংস্কৃতিক সম্পাদক মোহিবুল্লাহ শেখ জিসান।

শপথ গ্রহণের মাধ্যমে বিএনপি সরকার গঠন করায় ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদ ভেঙে গেছে।
১ ঘণ্টা আগে
সাবেক সচিব এ বি এম আব্দুস সাত্তারকে প্রধানমন্ত্রীর মুখ্য সচিব পদে চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হয়েছে। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) রাতে উপসচিব মোহাম্মদ রফিকুল হকের সই করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে।
২ ঘণ্টা আগে
ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিস্রি বাংলাদেশের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) নতুন সরকারের শপথ গ্রহণ অনুষ্ঠানের ফাঁকে এই বৈঠক অনুষ্ঠিত হয়।
১০ ঘণ্টা আগে
প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর বুধবার (১৮ ফেব্রুয়ারি) ব্যস্ত দিন কাটাবেন তারেক রহমান। এ দিন তিনি জাতীয় স্মৃতিসৌধে পুস্পস্তবক অর্পণ, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার কবর জিয়ারত, মন্ত্রিসভার বৈঠক ও সচিবদের সঙ্গে মতবিনিময় করবেন।
১০ ঘণ্টা আগে