স্ট্রিম সংবাদদাতা

বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে সাক্ষাতের পর দলটির অঙ্গ-সংগঠন ছাত্রদলে যোগ দিয়েছেন গণ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (গকসু) সহসভাপতি (ভিপি) মো. ইয়াসিন আল মৃদুল দেওয়ান।
আজ শুক্রবার (৬ ফেব্রুয়ারি) ছাত্রদলের সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির এক ফেসবুক পোস্টে এই তথ্য জানিয়েছেন। রাতে এই প্রতিবেদকের সঙ্গে মুঠোফোনে আলাপকালে বিষয়টি স্বীকার করেছেন মো. ইয়াসিন আল মৃদুল দেওয়ান নিজেও।
গকসু ভিপি মো. ইয়াসিন আল মৃদুল দেওয়ান বলেন, ‘জাতীয়তাবাদী দল বিএনপির আদর্শ ও মতাদর্শের সঙ্গে আমার নিজস্ব চিন্তার মিল পাওয়ার কারণেই আমি এই দলে আনুষ্ঠানিকভাবে যুক্ত হয়েছি। বিশেষ করে বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের বক্তব্য, চিন্তাধারা ও রাজনৈতিক দর্শনের সঙ্গে আমার আদর্শের একটি সুস্পষ্ট মিল খুঁজে পাই।’
তিনি বলেন, ‘তাঁর সঙ্গে কথা বলা ও সরাসরি দেখা করার পর তাঁর কথাবার্তা এবং রাজনৈতিক মতাদর্শ আমার কাছে অত্যন্ত প্রশংসনীয় ও গ্রহণযোগ্য মনে হয়েছে। এই মিল থেকেই আমি মনে করেছি, এই রাজনৈতিক ধারার সঙ্গে যুক্ত হয়ে জাতীয় রাজনীতিতে ইতিবাচক ভূমিকা রাখার সুযোগ রয়েছে।’
দীর্ঘ ৭ বছর পর ২০২৫ সালের সেপ্টেম্বরে সাভারের বেসরকারি গণ বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (গকসু) নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল। এতে সহ-সভাপতি (ভিপি) পদে ইয়াছিন আল মৃদুল দেওয়ান, সাধারণ সম্পাদক (জিএস) পদে রায়হান খান এবং সহ-সাধারণ সম্পাদক (এজিএস) পদে সামিউল হাসান শোভন বিজয়ী হয়েছিলেন।
এর আগে, আজ সকালে বিএনপি ও ছাত্রদলে যোগ দেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (জাকসু) সহসভাপতি (ভিপি) এবং হল সংসদের ১০ নেতা।
আজ রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে বিএনপি জানায়, জাকসু ভিপি আবদুর রশিদ জিতু বিএনপিতে যোগ দিয়েছেন। আর বিশ্ববিদ্যালয়ের হল সংসদের ১০ নেতা যোগ দিয়েছে দলটির অঙ্গ সংগঠন ছাত্রদলে।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব, সাধারণ সম্পাদক নাসির উদ্দিন নাসিরসহ ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের নেতারা।
ছাত্রদলে যোগ দেওয়া হল সংসদের নেতারা হলেন- নবাব সলিমুল্লাহ হলের ভিপি ইবনে শিহাব, আল-বেরুনী হলের ভিপি রিফাত আহমেদ শাকিল, আ ফ ম কামালউদ্দিন হলের ভিপি জিএমএম রায়হান কবির, রবীন্দ্রনাথ ঠাকুর হলের ভিপি অমিত বণিক, শহীদ সালাম-বরকত হলের ভিপি মারুফ আহমেদ ও জিএস মাসুদ রানা পাইলট মিন্টু, নওয়াব ফয়জুন্নেসা হলের ভিপি বুবলি আহমেদ, বেগম খালেদা জিয়া হলের ভিপি ফারজানা বিথি, মীর মশাররফ হোসেন হলের জিএস শাহরিয়ার নাজিম রিফাত, শহীদ রফিক-জব্বার হলের জিএস শরীফুল ইসলাম ও আ ফ ম কামালউদ্দিন হলের এজিএস রিপন মন্ডল।

প্রধানমন্ত্রী তারেক রহমানের উপদেষ্টা হিসেবে ১০ জনকে নিয়োগ দেওয়া হয়েছে। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এ-সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
১০ ঘণ্টা আগে
ঝিনাইদহ-১ (শৈলকুপা) আসন থেকে বিজয়ী অ্যাডভোকেট মো. আসাদুজ্জামানকে আইন মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) বিকেলে মন্ত্রী হিসেবে শপথ নেওয়ার পর দপ্তর বণ্টনে তাঁকে এই দায়িত্ব দেওয়া হয়।
১১ ঘণ্টা আগে
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জয়লাভের পর ৫০ সদস্যের নতুন মন্ত্রিসভা গঠন করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। বিএনপি নেতৃত্বাধীন এই মন্ত্রিসভায় প্রধানমন্ত্রী তারেক রহমানসহ ৪২ জনই নতুন মন্ত্রী ও প্রতিমন্ত্রী। নতুনদের মধ্যে ১৭ মন্ত্রী ও ২৪ প্রতিমন্ত্রী রয়েছেন।
১২ ঘণ্টা আগে
সরকারি দল জুলাইয়ের আকাঙ্ক্ষা ও গণভোটের রায়কে অবজ্ঞা করেছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) জাতীয় সংসদ ভবনে সংসদ সদস্য হিসেবে শপথ গ্রহণ শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপে তিনি এই মন্তব্য করেন।
১২ ঘণ্টা আগে