আপসহীন জীবনের গল্প: খালেদা জিয়াবাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন, খালেদা জিয়া—দলীয় নেতাকর্মীদের কাছে ‘গণতন্ত্রের আপোষহীন নেত্রী’ হিসেবে পরিচিত। কীভাবে তিনি একজন গৃহবধু থেকে হয়ে উঠলেন প্রধানমন্ত্রী?
পরিবারের ‘পুতুল’ থেকে যেভাবে ‘আপসহীন নেত্রী’ খালেদা জিয়াস্বামী জিয়াউর রহমানের স্ত্রী হিসেবেই জীবনের বড় সময় কাটিয়েছেন খালেদা জিয়া। ১৯৮১ সালে রাষ্ট্রপতি জিয়াউর রহমান নিহত হওয়ার পরই রাজনীতিতে সক্রিয় হন তিনি। ১৯৮২ সালের ৩ জানুয়ারি বিএনপিতে যোগ দেন।
সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া আর নেইবিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। আজ মঙ্গলবার (৩০ ডিসেম্বর) ভোর ৬টায় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন।
খালেদা জিয়ার ৩ আসনে প্রস্তুত রাখা হয়েছে বিকল্প প্রার্থীওহাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার জন্য ফেনী-১, বগুড়া-৭ ও দিনাজপুর-৩ আসন থেকে মনোনয়ন ফরম সংগ্রহ করা হয়েছিল। আজ সোমবার (২৯ ডিসেম্বর) এই তিন আসনে তাঁর পক্ষে মনোনয়নপত্র জমা দেওয়া হবে। তবে কোনো কারণে তিনি নির্বাচনে অংশ নিতে না পারলে, এসব আসনে তাঁর জন্য বিকল্প প্রার্থীও রাখা হচ্ছে।
মাকে দেখতে রাতে হাসপাতালে তারেক রহমানবিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে দেখতে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে গেছেন তাঁর ছেলে ও দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
সংকটময় মুহূর্ত পার করছেন খালেদা জিয়া: ডা. জাহিদ হোসেনহাসপাতালে চিকিৎসারত বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার অবস্থা অত্যন্ত জটিল। তিনি সংকটময় মুহূর্ত পার করছেন বলে জানিয়েছেন তাঁর চিকিৎসায় গঠিত মেডিকেল বোর্ডের সদস্য ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডা.এ জেড এম জাহিদ হোসেন।
উত্তরাধিকারের রাজনীতি: বিশ্ব থেকে বাংলাদেশবাংলাদেশের রাজনীতিতে পরিবারতন্ত্রের প্রভাব অনেক বেশি। যেমন—প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মৃত্যুর পর বিএনপির হাল ধরেন তাঁর স্ত্রী খালেদা জিয়া। তিনবারের প্রধানমন্ত্রী খালেদা জিয়ার পর দলের হাল ধরেছেন পুত্র তারেক রহমান।
খালেদা জিয়ার সুস্থতায় দেশব্যাপী দোয়া কর্মসূচিবিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে ফেরা ও দলের চেয়ারপারসন খালেদা জিয়ার সুস্থতা কামনায় দেশব্যাপী মসজিদে মসজিদে দোয়ার আয়োজন করেছে বিএনপি।
বিশৃঙ্খলা পরিহারের আহ্বান, নিরাপদ দেশ গড়ার প্রত্যয় তারেক রহমানেরবিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বিশৃঙ্খলা পরিহার করে যেকোনো মূল্যে দেশের শান্তিশৃঙ্খলা রক্ষার আহ্বান জানিয়েছেন। তিনি বলেছেন, সবাই মিলে এমন বাংলাদেশ গড়ে তুলব, যেই দেশের স্বপ্ন একজন মা দেখেন। অর্থাৎ একটি নিরাপদ বাংলাদেশ আমরা গড়ে তুলতে চাই।
তারেক রহমানের বক্তব্যে ৫ বিষয়ে গুরুত্বদীর্ঘ ১৭ বছর পর দেশে ফিরেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) সকালে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নামেন। জনস্রোত ঠেলে বিকেলে পৌঁছান রাজধানীর ৩৬ জুলাই এক্সপ্রেসওয়ে (৩০০ ফিট) সড়কের সংবর্ধনা মঞ্চে।
মাকে নিয়ে দাদির পাশে জাইমা রহমানতারেক রহমানের স্ত্রী জোবাইদা রহমান ও মেয়ে জাইমা রহমান বিমানবন্দর থেকে সরাসরি গুলশানে তাদের জন্য নির্ধারিত বাড়িতে যান। সেখানে বিশ্রাম শেষে সন্ধ্যা ৫টা ১০ মিনিটে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে যান।
ফেনীতে ষষ্ঠবার প্রার্থী হচ্ছেন খালেদা জিয়া, মনোনয়নপত্র সংগ্রহফেনী-১ (পরশুরাম, ফুলগাজী ও ছাগলনাইয়া) আসন থেকে ষষ্ঠবারের মতো সংসদ সদস্য (এমপি) প্রার্থী হচ্ছে বিএনপির চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া। আজ রোববার (২১ ডিসেম্বর) বিকেলে ওই আসনে তাঁর পক্ষে ফেনী জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির
বগুড়ার দুই আসনে খালেদা জিয়া ও তারেক রহমানের মনোনয়নপত্র উত্তোলনবগুড়ার দুটি আসনে প্রার্থী হচ্ছে বিএনপির চেয়ারপার্সন খালেদা জিয়া ও দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। আজ রোববার (২১ ডিসেম্বর) জেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয় থেকে তাঁদের পক্ষে মনোনয়নপত্র উত্তোলন করেছেন দলীয় নেতারা।
তারেক রহমান দেশে ফিরতে ট্রাভেল পাস পেলেনবিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশে ফেরার অংশ হিসেবে ট্রাভেল পাস পেয়েছেন। আবেদনের এক দিনেই লন্ডনে বাংলাদেশ হাইকমিশন থেকে তাঁকে ট্রাভেল পাস দেওয়া হয়।
খালেদা জিয়ার শারীরিক অবস্থার কোনো অবনতি হয়নিবিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার শারীরিক অবস্থা এক মাসের মধ্যে এখন বেশ স্থিতিশীল। কোনো অবনতি ঘটেনি। শুক্রবার (১৯ ডিসেম্বর) বিকেলে রাজধানীর এভারকেয়ার হাসপাতাল প্রাঙ্গনে সাংবাদিকদের একথা জানান তাঁর ব্যাক্তিগত চিকিৎসক ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য এ জেড এম জাহিদ হোসেন।
বিএনপির কর্মসূচি স্থগিত, রাতে স্থায়ী কমিটির জরুরি বৈঠকদেশের চলমান পরিস্থিতি বিবেচনায় পূর্ব নির্ধারিত কর্মসূচি স্থগিত করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। রাতে দলটির সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটির বৈঠক ডাকা হয়েছে।
খালেদা জিয়ার অবস্থা স্থিতিশীল, চিকিৎসা নিতে পারছেনবিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার শারীরিক অবস্থা স্থিতিশীল আছে। তাঁর চিকিৎসায় গঠিত মেডিকেল বোর্ডের সদস্য ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডা. এ জেড এম জাহিদ হোসেন এ তথ্য জানিয়েছেন।