স্ট্রিম সংবাদদাতা

বগুড়ার দুটি আসনে প্রার্থী হচ্ছে বিএনপির চেয়ারপার্সন খালেদা জিয়া ও দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। আজ রোববার (২১ ডিসেম্বর) জেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয় থেকে তাঁদের পক্ষে মনোনয়নপত্র উত্তোলন করেছেন দলীয় নেতারা।
এর মধ্যে বগুড়া-৭ (গাবতলী-শাজাহানপুর) আসনে প্রার্থী হিসেবে খালেদা জিয়ার পক্ষে মনোনয়নপত্র উত্তোলন করেন চেয়ারপার্সনের উপদেষ্টা হেলালুজ্জামান তালুকদার লালু। আজ দুপুর ২টার দিকে জেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয় থেকে দলীয় চেয়ারপার্সনের পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ করেন তিনি।
এ সময় বিএনপির কেন্দ্রীয় সদস্য জয়নাল আবেদীন চাঁন, জেলা বিএনপির সহ-সভাপতি এম আর ইসলাম স্বাধীন, সাংগঠনিক সম্পাদক জাহিদুল ইসলাম হেলাল, খাদেমুল ইসলাম খাদেমসহ দলীয় নেতারা উপস্থিত ছিলেন।

এর আগে বগুড়া-৬ (সদর উপজেলা) আসনে বিএনপির প্রার্থী হিসেবে তারেক রহমানের পক্ষে জেলা প্রশাসক কার্যালয় থেকে মনোনয়নপত্র উত্তোলন করেন জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশা। আজ দুপুর সাড়ে ১২টার দিকে জেলা প্রশাসক তৌফিকুর রহমানের কাছে থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেন তিনি।
এ সময় বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা অ্যাডভোকেট এ কে এম মাহবুবর রহমান, বিএনপির কেন্দ্রীয় সদস্য সাইফুল ইসলাম, আলী আজগর তালুকদার হেনা, জয়নাল আবেদীন চাঁন, সাবেক এমপি জি এম সিরাজ, জেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোশারফ হোসেনসহ জেলা বিএনপির শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন।
জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশা বলেন, ‘বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষে মনোনয়নপত্র উত্তোলন করা হয়েছে। তিনি ফ্যাসিস্ট সরকারের পতনের আন্দোলনে নেতৃত্ব দিয়েছেন। তিনি বগুড়া থেকে নির্বাচন করার সম্মতি দেওয়ায় আমরা আনন্দিত।’

.png)

ভূমিকম্পসহ বিভিন্ন দুর্যোগের ঝুঁকি থেকে রাজধানীর সুরক্ষায় মেগা কর্মপরিকল্পনা নিয়েছে সরকার। এর আওতায় ঢাকা ও পার্শ্ববর্তী এলাকায় ৪৫০টি ‘অ্যাসেম্বলি পয়েন্ট’ নির্ধারণ করা হয়েছে। সেখানে কাজের সুযোগ পাবেন ১ লাখ প্রশিক্ষিত স্বেচ্ছাসেবী।
৪৩ মিনিট আগে
খাগড়াছড়ির পানছড়ি ও রামগড়ে বাংলাদেশ সেনাবাহিনীর পৃথক অভিযানে সশস্ত্র একজন নিহত হয়েছেন। আত্মসমর্পণ করেছেন দুজন। এ সময় একে-৪৭ রাইফেল ও গোলাবারুদসহ কয়েকটি দেশি-বিদেশি অস্ত্র উদ্ধার করা হয়েছে।
১ ঘণ্টা আগে
প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী জানিয়েছেন, প্রধানমন্ত্রীর মালয়েশিয়া সফরের ফলাফল আগামী মাস থেকে দৃশ্যমান হবে। জুলাইয়ের মধ্যে মালয়েশিয়া শ্রমবাজার নিয়ে সুখবর আসতে পারে।
১ ঘণ্টা আগে
একীভূত হওয়া পাঁচ শরিয়াহভিত্তিক ব্যাংকের আমানত ফেরত ও সংস্কার নিয়ে জাতীয় সংসদে আলোচনা হয়েছে। বুধবার (২৪ জুন) প্রশ্নোত্তর পর্বে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বিভিন্ন প্রশ্নের জবাবে এ সংক্রান্ত সরকারি পরিকল্পনা ও পাচার করা অর্থ উদ্ধারের অগ্রগতি তুলে ধরেন।
১ ঘণ্টা আগে