বেসরকারি টিভি চ্যানেলের নিজস্ব আচরণবিধি জনসমক্ষে প্রকাশের আহ্বান তথ্য উপদেষ্টারউপদেষ্টা বলেন, বেসরকারি টিভি চ্যানেলগুলো তাদের আচরণবিধি জনসম্মুখে প্রকাশ করলে সাধারণ মানুষ বুঝতে পারবেন— তারা সেটি মেনে চলছে কিনা। এতে চ্যানেলগুলোর জনগণের প্রতি দায়বদ্ধতা বাড়বে।
আজকের শিশুরাই আগামী দিনে নেতৃত্ব দেবে: সমাজকল্যাণ উপদেষ্টাসমাজকল্যাণ এবং মহিলা ও শিশু-বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা শারমীন এস মুরশিদ বলেছেন, আজকের শিশুরাই আগামী দিনের দেশ পরিচালনায় নেতৃত্ব দেবে।
নৌপরিবহন উপদেষ্টার সঙ্গে আইএমও’র মহাসচিবের বৈঠকনৌপরিবহন উপদেষ্টা অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল ড. এম সাখাওয়াত হোসেনের সঙ্গে ইন্টারন্যাশনাল মেরিটাইম অর্গানাইজেশন (আইএমও)-এর মহাসচিব আর্সেনিও ডোমিনগেজ বৈঠক করেছেন। সম্প্রতি দুবাইয়ে হওয়া এ বৈঠকে পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিষয়ে আলোচনা হয়।
কুমুদিনী ওয়েলফেয়ার ট্রাস্ট ও পূজামণ্ডপ পরিদর্শন করলেন তিন উপদেষ্টামৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার, সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক উপদেষ্টা শারমীন এস মুরশিদ এবং গৃহায়ন ও গণপূর্ত উপদেষ্টা আদিলুর রহমান খান আজ বিকেলে টাঙ্গাইলের মির্জাপুরে কুমুদিনী ওয়েলফেয়ার ট্রাস্ট পরিদর্শন করেন।
সরকারি মাদ্রাসা-ই-আলিয়া একটি ঐতিহ্যের স্মারক: ধর্ম উপদেষ্টাউপমহাদেশে আলিয়া মাদ্রাসা শিক্ষা ব্যবস্থার সূচনালগ্নের ইতিহাস তুলে ধরে ধর্ম উপদেষ্টা বলেন, অনেক ত্যাগ-কোরবানির মধ্য দিয়ে এ শিক্ষা ব্যবস্থা টিকে আছে। ইংরেজরা শুরুতে সিলেবাস নিয়ন্ত্রণ করলেও ওলামায়ে কেরাম দ্বীনি শিক্ষা চালিয়ে গেছেন।
জানুয়ারিতে বই হাতে পাবে শিক্ষার্থীরা, তবে আরও যাচাইয়ের নির্দেশআগামী শিক্ষাবর্ষে জানুয়ারিতেই শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দেওয়ার উদ্যোগ নিয়েছে সরকার। তবে নবম শ্রেণির ৫ কোটি ৫৪ লাখ ৯০ হাজার ৮৬৯ কপি পাঠ্যপুস্তক মুদ্রণ, বাঁধাই ও সরবরাহের যে প্রস্তাব শিক্ষা মন্ত্রণালয় থেকে আনা হয়েছিল, তা সরকারি ক্রয়-সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটি অনুমোদন দেয়নি। বরং আরও যাচাই-বাছ
প্রধান উপদেষ্টার সঙ্গে নেদারল্যান্ডসের নতুন রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎবাংলাদেশে নিযুক্ত নেদারল্যান্ডসের নতুন রাষ্ট্রদূত বোরিস ভ্যান বোমেল প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় সৌজন্য সাক্ষাৎ করেছেন।
নির্বাচনি দায়িত্ব পালনে অবহেলা-অপরাধে সাজা বাড়ছেনির্বাচনী দায়িত্ব পালনে অবহেলা ও অপরাধের শাস্তি কঠোর করতে নির্বাচন কর্মকর্তা (বিশেষ বিধান) আইন, ১৯৯১ সংশোধন করে এর খসড়া অনুমোদন করেছেন উপদেষ্টা পরিষদ।
বিএসসি-ডিপ্লোমা প্রকৌশলীদের দ্বন্দ্ব নিরসনে কমিটি, আন্দোলন না করার প্রতিশ্রুতিস্নাতক ডিগ্রিধারী (বিএসসি) ও ডিপ্লোমা প্রকৌশলীদের চলমান দ্বন্দ্ব নিরসনে ছয় সদস্যের একটি কমিটি গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান। তিনি বলেন, কমিটির সুপারিশ আসার আগ পর্যন্ত তাঁরা আর কোনো আন্দোলন করবেন না বলে প্রতিশ্রুতি দিয়েছেন।
নতুন সরকারের মন্ত্রীদের জন্য গাড়ি কেনা হচ্ছে না: অর্থ উপদেষ্টানতুন সরকারের মন্ত্রীদের জন্য কোনো গাড়ি কেনা হচ্ছে না বলে জানিয়েছেন অর্থ মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ। তিনি বলেন, জনপ্রশাসন থেকে প্রস্তাব এসেছিল যে ফিল্ড লেভেলে নির্বাচনের জন্য বেশ কিছু গাড়ির দরকার। আমরা সেটার অনুমোদন দিয়েছি।
নিউইয়র্কে উপদেষ্টা মাহফুজের অনুষ্ঠানে কী ঘটেছিল, বর্ণনা দিলেন গোলাম মোর্তজাসম্প্রতি তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা মো. মাহফুজ আলমকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে বিভিন্ন প্রোপাগান্ডামূলক ভিডিও প্রচার করা হচ্ছে উল্লেখ করে এ বিষয়ে বিভ্রান্ত না হওয়ার অনুরোধ জানিয়েছে নিউইয়র্কে বাংলাদেশ কনস্যুলেট অফিস। এদিকে কনস্যুলেটের জেনারেলের আয়োজনে ওই অনুষ্ঠানকে ঘিরে কী ঘটেছিল, তার ব
এটা কি আমার বাপের টাকায় করছে, তাহলে কেন আমার নাম থাকবে: ফাওজুল কবির খান‘এটা কি আমার বাপের টাকায় করছে? তাহলে কেন আমার নাম থাকবে? এটা ইমিডিয়েটলি চেঞ্জ করো। আমার নাম কেন থাকবে? যারা করেছে, মন্ত্রণালয়ের বা অন্যান্যদের নাম থাকতে পারে।’
প্রাকৃতিক সৌন্দর্য ধ্বংস করেই উন্নয়ন এগিয়ে চলেছে: পরিবেশ উপদেষ্টাবাংলাদেশের প্রাকৃতিক সৌন্দর্যগুলো ধ্বংস করেই আমাদের উন্নয়ন এগিয়ে চলেছে বলে মন্তব্য করেছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন এবং পানিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। তিনি বলেন, ‘আপনারা যারা তরুণ প্রজন্ম বা সংস্কৃতি-মনা, যারা বিতর্ক করতে ভালোবাসেন; তারা উন্নয়ন নিয়ে বিতর্ক করবেন। তা
চার দিনের সফরে পাকিস্তানের বাণিজ্যমন্ত্রী ঢাকায়বাংলাদেশ-পাকিস্তান দ্বিপক্ষীয় বাণিজ্য ও অর্থনৈতিক সহযোগিতা জোরদার করার লক্ষ্যে চার দিনের সরকারি সফরে বাংলাদেশে এসেছেন পাকিস্তানের বাণিজ্যমন্ত্রী জাম কামাল খান।
সাদা পাথর লুটসিলেটের পাথর কোয়ারি ইজারা দেওয়ার পক্ষে ছিলেন বিভাগীয় কমিশনারসিলেট বিভাগের পাথর কোয়ারিগুলো ইজারা দেওয়ার পক্ষে ছিলেন সিলেটের বিভাগীয় কমিশনার খান মো. রেজা–উন–নবী। গত ২৯ এপ্রিল বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ে দেশের গেজেটভুক্ত পাথর কোয়ারির ব্যবস্থাপনাসংক্রান্ত এক সভায় এ মতামত দেন তিনি।
যুক্তরাষ্ট্র থেকে দুটি জাহাজ ও সিঙ্গাপুর থেকে ২ কার্গো এলএনজি কিনবে সরকারএছাড়া সভায় প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের আরেকটি প্রস্তাবের ভিত্তিতে আগামী ২০২৬ শিক্ষাবর্ষে প্রাথমিক স্তরের প্রথম, দ্বিতীয় ও তৃতীয় শ্রেণির ৯৮টি লটের মধ্যে ৯৬টি লটের ৪ কোটি ৪ লাখ ৪২ হাজার ৪৯১ কপি পাঠ্যপুস্তক সংগ্রহের অনুমোদন দিয়েছে সরকার।
ফেব্রুয়ারির প্রথমার্ধে জাতীয় নির্বাচন: সিইসিপ্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন বলেছেন, ফেব্রুয়ারির প্রথমার্ধে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচন কমিশন সে লক্ষ্য সামনে রেখে কাজ করছে।