আজ দিন ও রাতের তাপমাত্রা কমতে পারে, শীতের অনুভূতি বাড়বে মাসের শেষেসারা দেশে আজ শুক্রবার (২১ নভেম্বর) দিন ও রাতের তাপমাত্রা কিছুটা কমতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। তাপমাত্রা কমার এই প্রবণতা আগামীকাল শনিবারও (২২ নভেম্বর) থাকতে পারে। তবে চলতি মাসের শেষ দিকে দেশে শীতের অনুভূতি কিছুটা বাড়তে পারে বলে পূর্বাভাসে বলা হয়েছে।
যে তিন প্রতিশ্রুতি রাখলে বিশ্ব এখনো জলবায়ু বিপর্যয় এড়াতে পারেকপ৩০ জলবায়ু সম্মেলনে প্রকাশিত এক বিশ্লেষণে বলা হয়েছে, নবায়নযোগ্য জ্বালানি, জ্বালানি সাশ্রয় এবং মিথেন নির্গমন কমানোর বিষয়ে তিনটি গুরুত্বপূর্ণ জলবায়ু প্রতিশ্রুতি রক্ষা করা গেলে প্রায় ১ ডিগ্রি সেলসিয়াস বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধি রোধ করা সম্ভব।
রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারেআজ সারা দেশের আবহওয়া শুষ্ক থাকতে পারে এবং আকাশ আংশিক মেঘলা থাকতে পারে। একই সঙ্গে রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। আজ বুধবার (১৯ নভেম্বর) আবহাওয়া অধিদপ্তরের ওয়েবসাইটে প্রকাশিত পূর্বাভাস থেকে এসব তথ্য জানা গেছে।
জলবায়ু বিপর্যয় ঠেকাতে বৈশ্বিক নেতৃত্বের চূড়ান্ত চ্যালেঞ্জ—কপ৩০ব্রাজিলের বেলেমে অনুষ্ঠিত কপ৩০ সম্মেলন বৈশ্বিক জলবায়ু সংকট মোকাবিলায় আন্তর্জাতিক নেতাদের জন্য এক গুরুত্বপূর্ণ মঞ্চ হয়ে দাঁড়িয়েছে। বন উজাড়, তাপপ্রবাহ, খরা ও জীবাশ্ম জ্বালানি নির্গমনের ক্রমবর্ধমান প্রভাবে বিশ্ব এখন অতিসংবেদনশীল অবস্থায়, এবং বৈশ্বিক উষ্ণতা ১.৫ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে সীমাবদ্ধ
কপ৩০-এর পঞ্চম দিনজীবাশ্ম জ্বালানি লবিস্টদের উপস্থিতি ও করপোরেট প্রভাব লক্ষণীয়বেলেমের কপ৩০ সম্মেলনে জলবায়ু আলোচনায় ১,৬০০ জনেরও বেশি জীবাশ্ম জ্বালানি লবিস্টকে প্রবেশাধিকার দেওয়া হয়েছে। এই সংখ্যা আয়োজক দেশ ব্রাজিল ছাড়া অন্য সব দেশের প্রতিনিধিদলের তুলনায় বেশি।
কপ৩০বিজ্ঞানীদের সতর্কবার্তা: বিপর্যয় এড়াতে ১.৫ ডিগ্রি সীমা ধরে রাখা জরুরিজলবায়ু পরিবর্তনের ধ্বংসাত্মক প্রভাব প্রতিনিয়ত তীব্রতর হয়ে ওঠায়, বৈশ্বিক তাপমাত্রা বৃদ্ধি রোধে জরুরি এবং সমন্বিত আন্তর্জাতিক পদক্ষেপ এখন অনিবার্য। সাম্প্রতিক বছরগুলোতে চরম আবহাওয়া, সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি, বন্যা, খরা ও ঘূর্ণিঝড়ের মতো প্রাকৃতিক বিপর্যয়গুলো প্রমাণ করছে যে, পৃথিবীর পরিবেশ ব্যবস
কমছে তাপমাত্রা, তেঁতুলিয়ায় সর্বনিম্ন ১৪ ডিগ্রি সেলসিয়াসদেশে শীতের প্রভাব বাড়তে শুরু করেছে। আগামী কয়েক দিনে দেশে এ প্রভাব আরও বাড়তে পারে। উপমহাদেশীয় উচ্চচাপ বলয়ের প্রভাবে উত্তর দিক থেকে ঠান্ডা বাতাস প্রবাহিত হওয়ায় রাতের তাপমাত্রায় হালকা কমতে পারে।
দক্ষিণ বঙ্গোপোসাগরে লঘুচাপ, রাতের তাপমাত্রা কমতে পারে ৩ ডিগ্রি পর্যন্তদেশের আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলা থাকলেও সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর।
আবহাওয়া শুষ্ক থাকবে, কমতে পারে রাতের তাপমাত্রাসারাদেশে রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে। দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। আজ বৃহস্পতিবার (৬ নভেম্বর) সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে এ কথা বলা হয়েছে।
বঙ্গোপসাগরে নতুন লঘুচাপ, চট্টগ্রাম–কক্সবাজারে ৩ নম্বর সতর্কসংকেতকয়েকদিন আগেই বিদায় নিলো ঘূর্ণিঝড় মোন্থা। এর মধ্যেই বঙ্গোপসাগরে নতুন লঘুচাপের সৃষ্টি হয়েছে। এর প্রভাবে দেশের দুই সমুদ্রবন্দর—চট্টগ্রাম ও কক্সবাজারকে ৩ নম্বর স্থানীয় সতর্কসংকেত দেখাতে বলেছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর (বিএমডি)।
বঙ্গোপসাগরে নতুন লঘুচাপ, চট্টগ্রাম-সিলেটে বৃষ্টির আশঙ্কাবঙ্গোপসাগরের ভারতের পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের পশ্চিমাংশে অবস্থানরত লঘুচাপটি বর্তমানে দুর্বল ও গুরুত্বহীন হয়ে পড়েছে। অন্যদিকে, পূর্ব-মধ্য বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন মিয়ানমার উপকূলে একটি নতুন লঘুচাপ সৃষ্টি হয়েছে।
মৌসুমের প্রথম কুয়াশাচ্ছন্ন সকাল, রাজশাহীতে শীতের আগমনী বার্তারাজশাহীতে নেমে এসেছে এ বছরের প্রথম কুয়াশাচ্ছন্ন সকাল। সোমবার (৩ নভেম্বর) ভোর থেকেই রাজশাহী শহর ও আশপাশের উপজেলার গ্রামগুলোর চারপাশ মোড়ানো ছিল ঘন কুয়াশার চাদরে। এই কুয়াশাময় সকাল যেন জানিয়ে দিয়েছে, আসছে শীত, আসছে স্নিগ্ধতার মৌসুম।
নভেম্বরের শুরুতেই ঢাকায় ৬ ঘণ্টায় ৩২ মিলিমিটার বৃষ্টি, কমতে পারে রাতের তাপমাত্রানভেম্বরের শুরুতেই রাজধানী ঢাকায় নেমে এলো অপ্রত্যাশিত বৃষ্টি। বিকেলের দিকে কালো মেঘে ঢেকে যায় রাজধানীর আকাশ, এরপরই শুরু হয় মুষলধারে বৃষ্টি। দিনের শেষ বিকেলে যেন ফিরে এলো বর্ষার আমেজ। আজ শনিবার দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত ছয় ঘণ্টায় ৩২ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করেছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর।
সারা দেশে বৃষ্টির পূর্বাভাস, কমতে পারে তাপমাত্রারংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হওয়ার পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
ভারতের অন্ধ্রপ্রদেশে ঘূর্ণিঝড় মোন্থার প্রভাবে গাছ উপড়ে এক নারীর মৃত্যু, বাংলাদেশের পরিস্থিতি কীঘূর্ণিঝড় মোন্থার প্রভাবে বাংলাদেশের দক্ষিণাঞ্চলে বৃষ্টি বাড়তে পারে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর (বিএমডি)। চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্র বন্দরসমূহকে ২ (দুই) নম্বর দূরবর্তী হুঁশিয়ারী সংকেত দেখাতে বলা হয়েছে।
বাংলাদেশে কেমন প্রভাব ফেলতে পারে ঘূর্ণিঝড় ‘মন্থা’বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় ‘মন্থা’ মঙ্গলবার (২৮ অক্টোবর) সন্ধ্যা থেকে রাতের মধ্যে ভারতের অন্ধ্র প্রদেশ উপকূল অতিক্রম করতে পারে। সোমবার (২৭ অক্টোবর) সন্ধ্যায় আবহাওয়া অধিদপ্তরের বিশেষ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।
কেন ও কীভাবে ঘুর্ণিঝড়ের নাম রাখা হয়দক্ষিণপূর্ব বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন দক্ষিণপশ্চিম বঙ্গোপসাগর এলাকায় অবস্থান করা গভীর নিম্নচাপটি পশ্চিম-উত্তরপশ্চিম দিকে অগ্রসর ও ঘণীভূত হয়ে ঘূর্ণিঝড়ে পরিণত হয়েছে। ঝড়টির নাম দেওয়া হয়েছে ‘মোন্থা’। মোন্থা একটি থাই শব্দ। থাই ভাষায় এর অর্থ সুন্দর বা সুগন্ধী ফুল। প্রতিবার ঘুর্ণিঝড় আসার আভাস পাওয়া গেলেই ঝড়