বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে বসত ঘরে আগুন, দগ্ধ হয়ে মা-মেয়ের মৃত্যুনাটোরের গুরুদাসপুরে আগুনে পুড়ে মা ও মেয়ের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় গুরুতর দগ্ধ অবস্থায় আরও একজনকে উদ্ধার করা হয়েছে। আজ সোমবার (৯ ফেব্রুয়ারি) ভোর ৩টা ৪০ মিনিটে উপজেলার ধারাবারিষা ইউনিয়নের ঝাউপাড়া বিন্নাবাড়ী এলাকায় এ মর্মান্তিক ঘটনা ঘটে।
সাভারে ‘সিলিন্ডার লিকেজ’ থেকে আগুন, জাবি শিক্ষার্থীসহ দগ্ধ ৪দগ্ধদের মধ্যে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নৃবিজ্ঞান বিভাগের এক শিক্ষার্থী ও ঢাকা জেলা ছাত্রদলের দুই নেতা রয়েছেন। তাঁদের উন্নত চিকিৎসার জন্য ঢাকার জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে পাঠানো হয়েছে।
মধ্যরাতের আগুনে পুড়ে ছাই রোহিঙ্গা ক্যাম্পের সাড়ে চারশ ঘরকক্সবাজারের উখিয়ার ১৬ নম্বর রোহিঙ্গা ক্যাম্পে মধ্যরাতে ভয়াবহ অগ্নিকাণ্ডে মুহূর্তেই পুড়ে গেছে সাড়ে ৪ শতাধিক ঘরসহ শিক্ষাপ্রতিষ্ঠান ও উপাসনালয়। শীতের রাতে সব হারিয়ে এখন খোলা আকাশের নিচে মানবেতর জীবন কাটাচ্ছেন ক্ষতিগ্রস্তরা।
উত্তরায় আবাসিক ভবনে আগুন, নিহত ৩রাজধানীর উত্তরায় একটি সাততলা আবাসিক ভবনে আগুন লেগে তিনজন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরও অন্তত ১৩ জন।
মাতারবাড়ী বিদ্যুৎকেন্দ্রে আগুনে পুড়েছে স্ক্র্যাপ ইয়ার্ডকক্সবাজারের মহেশখালী উপজেলায় অবস্থিত মাতারবাড়ী তাপবিদ্যুৎকেন্দ্রে লাগা আগুন প্রায় আড়াইঘণ্টা পর মধ্যরাতে নিয়ন্ত্রণে এসেছে। সোমবার (১২ জানুয়ারি) রাত আনুমানিক ৯টা ১৫ মিনিটের সময় আগুনের সূত্রপাত হয় স্ক্র্যাপের ভাগাড়ে।
মাতারবাড়ি তাপবিদ্যুৎ কেন্দ্রে আগুনকক্সবাজারের মহেশখালীর মাতারবাড়ী কয়লাভিত্তিক তাপবিদ্যুৎ প্রকল্পে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। সোমবার (১২ জানুয়ারি) রাত সাড়ে ৯টার দিকে প্রকল্প এলাকার টাউনশিপ সংলগ্ন স্ক্র্যাপ ইয়ার্ডে এই সূত্রপাত হয়।
যশোরে রেজিস্ট্রি ভবনে আগুন নিয়ে রহস্য, পুড়েছে ২০০ বছরের পুরোনো দলিল-নথিপত্রযশোর রেজিস্ট্রি অফিসের পুরোনো ভবনে অগ্নিকাণ্ড ঘটেছে। এতে পুড়ে গেছে প্রায় ২০০ বছরের পুরোনো ভলিউম বুক, বালাম বই, সূচিপত্র, টিপবইসহ গুরুত্বপূর্ণ দলিল ও নথিপত্র। তবে বিদ্যুৎবিহীন ও তালাবদ্ধ ঘরে আগুন লাগার বিষয়টি নিয়ে রহস্য তৈরি হয়েছে। বৃহস্পতিবার (১ জানুয়ারি) রাত সাড়ে ৯টার দিকে এই অগ্নিকাণ্ড ঘটে।
সুইজারল্যান্ডে থার্টি ফার্স্ট নাইটের পার্টিতে আগুন, নিহত ৪০সুইজারল্যান্ডের ক্র্যানস-মন্টানা স্কি রিসোর্টে থার্টি ফার্স্ট নাইটের পার্টি চলাকালে ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত ৪০ জন নিহত হয়েছেন। ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ানের প্রতিবেদন মতে, একটি জনাকীর্ণ বারে ঘটা এই দুর্ঘটনায় আহত হয়েছেন আরও প্রায় ১০০ জন।
ঢালী ফুড কোর্টে ফুচকার দোকানে আগুন, দগ্ধ ৪রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকার ঢালী ফুড কোর্টে একটি ফুচকার দোকানে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে চারজন দগ্ধ হয়েছেন। মঙ্গলবার (৩০ ডিসেম্বর) সন্ধ্যা সাড়ে সাতটার দিকে এভারকেয়ার হাসপাতালের পেছনের ওই দোকানে এ দুর্ঘটনা ঘটে।
কক্সবাজারে সেন্ট মার্টিনগামী জাহাজে আগুনকক্সবাজারে সেন্ট মার্টিনগামী একটি পর্যটকবাহী জাহাজে আগুনের ঘটনা ঘটেছে। শনিবার (২৭ ডিসেম্বর) সকাল ৭টার দিকে কক্সবাজার জেলা শহরের নুনিয়াছড়া এলাকায় বিআইডব্লিউটিএ জেটিতে নোঙর করা ‘দ্য আটলান্টিক ক্রুজ’ জাহাজে আগুন লাগে। তবে ওই সময় জাহাজে কোনো পর্যটক না থাকায় হতাহতের ঘটনা ঘটেনি।
জিরো পয়েন্টে বাণিজ্যিক ভবনের ছাদের গুদামের আগুন নিয়ন্ত্রণেরাজধানীর জিরো পয়েন্ট সংলগ্ন ৮ তলা বাণিজ্যিক ভবনের ছাদের গোডাউনে লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। শুক্রবার (২৬ ডিসেম্বর) সন্ধ্যা ৬টা ৫৮ মিনিটে ফায়ার সার্ভিসের ৯টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনে।
উদীচী কার্যালয়ে হামলায়: অজ্ঞাতনামা ১৫ জনকে আসামি করে মামলাউদীচী শিল্পীগোষ্ঠীর কেন্দ্রীয় কার্যালয়ে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় অজ্ঞাতনামা ১০ থেকে ১৫ জনকে আসামি করে মামলা করা হয়েছে। রোববার (২১ ডিসেম্বর) রাতে উদীচীর সাধারণ সম্পাদক মোস্তফা জামসেদ আনোয়ার (তপন) বাদী হয়ে শাহবাগ থানায় মামলাটি দায়ের করেন।