স্ট্রিম প্রতিবেদক

রাজধানীর উত্তরায় একটি সাততলা আবাসিক ভবনে আগুন লেগে ৩ জন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরও অন্তত ১৩ জন।
আজ শুক্রবার (১৬ জানুয়ারি) সকালে পৌনে ৭টার দিকে বাড়িটিতে আগুন লাগে। তাৎক্ষণিকভাবে হতাহতদের নাম-পরিচয় জানা যায়নি।
ফায়ার সার্ভিসের কেন্দ্রীয় মিডিয়া সেলের কর্মকর্তা তালহা বিন জসিম স্ট্রিমকে জানান, নিহতদের মধ্যে দুইজন নারী ও একজন পুরুষ।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সূত্র জানিয়েছে, সকাল ১০টার দিকে আগুন নেভানো হয়েছে। দুর্ঘটনায় অন্তত ১৩ জন আহত হয়েছেন। তাঁদের হাসপাতালে পাঠানো হয়েছে।
ফায়ার সার্ভিস জানিয়েছে, সকাল ৮টার দিকে উত্তরার ১৩ নম্বর সেক্টরের ১৮ নম্বর সড়কের আবাসিক ভবনটিতে আগুন লাগার তথ্য জানতে পারে ফায়ার সার্ভিস। সাত তলা ভবনটির দ্বিতীয় তলায় আগুন লেগেছিল। আগুনে পুড়ে তিনজন নিহত হয়েছে। আহত ১৩ জনকে কুয়েত মৈত্রী হাসপাতালে পাঠানো হয়েছে।

ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিস্রি বাংলাদেশের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) নতুন সরকারের শপথ গ্রহণ অনুষ্ঠানের ফাঁকে এই বৈঠক অনুষ্ঠিত হয়।
২ ঘণ্টা আগে
প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর বুধবার (১৮ ফেব্রুয়ারি) ব্যস্ত দিন কাটাবেন তারেক রহমান। এ দিন তিনি জাতীয় স্মৃতিসৌধে পুস্পস্তবক অর্পণ, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার কবর জিয়ারত, মন্ত্রিসভার বৈঠক ও সচিবদের সঙ্গে মতবিনিময় করবেন।
২ ঘণ্টা আগে
শপথ গ্রহণের পর প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে ভারত, ভুটান, পাকিস্তান ও যুক্তরাজ্যসহ বিভিন্ন দেশের উচ্চপর্যায়ের প্রতিনিধিরা সৌজন্য সাক্ষাৎ করেছেন। তাঁরা নতুন সরকারকে অভিনন্দন জানিয়ে সহযোগিতার আশ্বাস দিয়েছেন।
৩ ঘণ্টা আগে
দেশের ১১তম প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) তাঁর নেতৃত্বে মন্ত্রী-প্রতিমন্ত্রী হিসেবে ৫০ নেতা শপথ নেন। এরপর মন্ত্রী-প্রতিমন্ত্রীর দপ্তর বণ্টন, প্রধানমন্ত্রীর উপদেষ্টা, পিএস-এপিএস নিয়োগ করা হয়।
৩ ঘণ্টা আগে