
রাজধানীর মিরপুর সাড়ে ১১ নম্বরে একটি ১০ তলা ভবনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) রাত ১১টা ১২ মিনিটে আগুনের সূত্রপাত ঘটে।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে নিয়ন্ত্রণে কাজ শুরু করে। পরে ঘণ্টাব্যাপী প্রচেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আসে। তবে প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।
ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার শাহজান ইসলাম স্ট্রিমকে বলেন, ‘রাত ১১টা ১২ মিনিটে মিরপুর সাড়ে ১১ নম্বরে ১০ তলা একটি ভবনের ৪ তলার মার্কেট আগুন লেগেছে—এমন সংবাদ আসে আমাদের কাছে। পরে খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে আমাদের ২টি ইউনিট আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করে। পরে রাত ১২টা ৩৭ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে।’
প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতি সংক্রান্ত প্রতিবেদন এখনো আসেনি বলে জানান ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা।
.png)






