নুরের দলে ফিরছেন না রাশেদ, থাকছেন বিএনপিতেইধানের শীষ নিয়ে হারের পর প্রশ্ন উঠেছে—রাশেদ খাঁন কি বিএনপিতেই থাকবেন নাকি গণঅধিকার পরিষদে ফিরে যাবেন? তবে রাশেদ স্পষ্ট জানিয়েছেন, তিনি বিএনপির সঙ্গেই রাজনীতি করতে চান।
ত্রয়োদশ জাতীয় সংসদে রাজ করবেন ‘বুড়োরা’ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ী প্রার্থীদের অর্ধেকের বয়স ৬০ বছর বা তার চেয়ে বেশি। ৪০ বছরের নিচে বয়স ১৩ জনের। নির্বাচিত প্রার্থীদের জমা দেওয়া হলফনামা বিশ্লেষণ করে এসব তথ্য জানা গেছে।
আল জাজিরার বিশ্লেষণবিএনপির নিরঙ্কুশ জয়: বাংলাদেশে নতুন ভূরাজনৈতিক অধ্যায় কি শুরু হবেত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) নিরঙ্কুশ জয় শুধু দেশের রাজনীতিতে একটি যুগান্তকারী মুহূর্ত নয়, বরং ভারত, পাকিস্তান ও চীনের মধ্যকার আঞ্চলিক শক্তির ভারসাম্যেও সম্ভাব্য পুনর্বিন্যাসের ইঙ্গিত বহন করছে।
শফিকুরের পর নাহিদ ইসলামের বাসায় তারেক রহমানবিএনপি চেয়ারম্যান তারেক রহমান জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলামের বাসায় গিয়ে সৌজন্য সাক্ষাৎ করেছেন। রোববার (১৫ ফেব্রুয়ারি) রাত সোয়া ৮টার দিকে তিনি নাহিদ ইসলামের বাড্ডার বাসায় যান।
জামায়াত আমিরের বাসায় তারেক রহমান, পেলেন ভবিষ্যৎ প্রধানমন্ত্রীর অভিনন্দনত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন-পরবর্তী শুভেচ্ছা বিনিময়ে জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। রোববার (১৫ ফেব্রুয়ারি) সন্ধ্যায় রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায় জামায়াত আমিরের বাসভবনে এই সাক্ষাৎ হয়।
মিডল ইস্ট আইয়ের প্রতিবেদনঅতীতের ভয় নিয়ে সংস্কারের পথে বাংলাদেশত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বড় ব্যবধানের জয় পেয়েছে বিএনপি। গত ১৮ বছরের মধ্যে এটিই দেশের প্রথম গ্রহণযোগ্য ও প্রতিযোগিতামূলক জাতীয় নির্বাচন হিসেবে স্বীকৃতি পাচ্ছে। ২০২৪ সালে ছাত্র-জনতার অভ্যুত্থানে শেখ হাসিনা ক্ষমতাচ্যুত হন।
‘আইনের পথেই যাব’: ইসিকে হুঁশিয়ারি জামায়াত নেতা আযাদেরত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অনিয়মের অভিযোগ তুলেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১ দলীয় জোট। আজ রবিবার (১৫ ফেব্রুয়ারি) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে চার নির্বাচন কমিশনার ও ইসি সচিবের সঙ্গে বৈঠকে জোটের পক্ষ থেকে এসব অভিযোগ জানানো হয়।
জাপাসহ ৪৫ দল এক শতাংশ ভোটও পায়নিত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেওয়া ৫১ দলের মাত্র পাঁচটি ১ শতাংশের বেশি ভোট পেয়েছে। রোববার (১৫ ফেব্রুয়ারি) নির্বাচন কমিশনের দেওয়া তথ্যে এ চিত্র উঠে এসেছে।
বিবিসির প্রতিবেদনবিএনপি সরকারের সঙ্গে ভারত কি নতুন করে সম্পর্ক তৈরি করতে পারবেঅনেক বাংলাদেশির অভিযোগ, দিল্লি ক্রমেই কর্তৃত্ববাদী হয়ে ওঠা শেখ হাসিনাকে সমর্থন দিয়েছিল। এই ক্ষোভের সঙ্গে যুক্ত হয়েছে সীমান্তে হত্যাকাণ্ড, পানিবণ্টন বিরোধ, বাণিজ্যিক বাধা ও উসকানিমূলক বক্তব্যের মতো পুরোনো অভিযোগ।
বিএনপি-জামায়াত ভোটের ব্যবধান ১৮%, বাকিরা কত পেলত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি ৪৯ দশমিক ৯৭ শতাংশ ভোট পেয়েছে। দলটির প্রার্থীরা ধানের শীষ নিয়ে ২৯০ আসনে প্রতিদ্বন্দ্বিতা করে এই ভোট পান। অন্যদিকে, জামায়াতে ইসলামী দাঁড়িপাল্লা প্রতীকে ২২৭ আসনে প্রতিদ্বন্দ্বিতা করে পেয়েছে ৩১ দশমিক ৭৬ শতাংশ ভোট। দুই দলের ভোটের ব্যবধান ১৮ দশমিক ২১ শতাংশ।
গণতন্ত্রের স্বার্থে সহিংসতার সংস্কৃতি অবসানের আহ্বান গণসংহতি আন্দোলনেরগণতান্ত্রিক উত্তরণের স্বার্থে দেশে চলমান সহিংসতার সংস্কৃতি অবসানের আহ্বান জানিয়েছে গণসংহতি আন্দোলন। রোববার (১৫ ফেব্রুয়ারি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই আহ্বান জানানো হয়
দ্য ইকোনমিস্টের নিবন্ধপুরোনো ধারার বিএনপি কি নতুন বাংলাদেশ গড়তে পারবে১৮ বছর পর একটি সুষ্ঠু ও অবিতর্কিত নির্বাচনে জয় পেলেন পরিচিত মুখ তারেক রহমান। দীর্ঘ ১৭ বছর লন্ডনে স্বেচ্ছা নির্বাসনে থাকার পর গত ২৫ ডিসেম্বর তিনি দেশে ফেরেন। তাঁর মা সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুর পর তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারম্যান নির্বাচিত হন
ছায়া মন্ত্রিসভা গঠনের প্রস্তুতির কথা জানালেন আসিফ মাহমুদত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন পরবর্তী ‘ছায়া মন্ত্রিসভা’ গঠনের ঘোষণা দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। রোববার সকালে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টে তিনি এ কথা জানান।
ধনী নয়, আমি কৃষক পরিবারের সন্তান: জামায়াত আমিরবাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, ‘আমি কোনো ধনী পরিবারে জন্ম নেইনি। আল্লাহর রহমতে আমি এক কৃষক পরিবারের সন্তান। তাই কৃষক-শ্রমিকদের সম্মান না করলে তা আমার বাবাকে অপমান করার শামিল হবে।’
মির্জা আব্বাসের শপথ স্থগিত ও ভোট পুনর্গণনার আবেদন নাসীরুদ্দীন পাটওয়ারীরঢাকা-৮ আসনে ভোট কারচুপি, অনিয়ম ও প্রভাব বিস্তারের অভিযোগ এনে ঘোষিত ফলাফল ও বিজয়ী প্রার্থীর শপথ স্থগিতের আবেদন করেছেন ১১ দলীয় জোটের প্রার্থী এনসিপি নেতা নাসীরুদ্দীন পাটওয়ারী। তার পক্ষে নির্বাচন কমিশন (ইসি) সচিবালয়ে রোববার (১৫ ফেব্রুয়ারি) আবেদনটি জমা দেন এনসিপি নেতা কাজী ফখরুল ইসলাম।
আসছে নতুন কর্মসূচিকারচুপির অভিযোগের মধ্যেই শপথ ও সংসদে যাওয়ার ঘোষণা ১১ দলীয় জোটেরত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কারচুপি, ফলাফল জালিয়াতি এবং তড়িঘড়ি করে গেজেট প্রকাশের অভিযোগ তুললেও শপথ গ্রহণ ও সংসদে যোগ দেওয়ার সিদ্ধান্ত জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১ দলীয় জোট। তবে নির্বাচনে অনিয়মের অভিযোগ এনে ৩২টি আসনে ভোট পুনর্গণনার দাবি জানিয়েছে তারা।
রাজশাহী বিভাগে উপেক্ষিত তৃণমূল, ১১ আসন হাতছাড়া বিএনপিররাজশাহী বিভাগের ৩৯টি সংসদীয় আসনের মধ্যে ১১টি জামায়াতের প্রার্থীর কাছে হারিয়েছে বিএনপি। এর মধ্যে চাঁপাইনবাবগঞ্জে তিন আসনের সবগুলো ও পাবনাতে অর্ধেকের বেশি আসনে জিততে পারেননি বিএনপি প্রার্থীরা। এ ছাড়া বেশ কিছু আসনে বিএনপির শক্তিশালী অবস্থান থাকলেও হেরেছেন প্রার্থীরা।