স্ট্রিম প্রতিবেদক

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেওয়া ৫১ দলের মাত্র পাঁচটি ১ শতাংশের বেশি ভোট পেয়েছে। রোববার (১৫ ফেব্রুয়ারি) নির্বাচন কমিশনের দেওয়া তথ্যে এ চিত্র উঠে এসেছে।
এবারের নির্বাচনে প্রাপ্ত মোট ভোটের সর্বোচ্চ ৪৯ দশমিক ৯৭ শতাংশ পেয়েছেন ধানের শীষ প্রতীকে অংশ নেওয়া বিএনপির ২৯০ প্রার্থী। এরপরেই জামায়াতে ইসলামীর অবস্থান। দলটির প্রার্থীরা দাঁড়িপাল্লা প্রতীকে ২২৭ আসনে অংশ নিয়ে ভোট পেয়েছেন ৩১ দশমিক ৭৬ শতাংশ।
এরপর জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) শাপলা কলি প্রতীকে ৩২ প্রার্থী পেয়েছেন ৩ দশমিক ০৫ শতাংশ ভোট। চরমোনাই পীরের ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থীরা হাতপাখা প্রতীকে ২৫৭ আসনে পেয়েছেন ২ দশমিক ৭০ শতাংশ ভোট। আর বাংলাদেশ খেলাফত মজলিসের ৩৪ প্রার্থী প্রার্থীরা রিকশা প্রতীকে পেয়েছেন মোট ২ দশমিক ০৯ শতাংশ ভোট।
নির্বাচন কমিশনের তথ্যে, ১২ ফেব্রুয়ারির ভোটে ৫১টি দলের প্রার্থীরা অংশ নিয়েছেন। তবে প্রাপ্ত ভোটের পরিসংখ্যানে নেই জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ)। অর্থাৎ, নির্বাচন কমিশনের দেওয়া ৫০টি দলের ভোটের পরিসংখ্যানে ৪৫টিই ১ শতাংশের কম ভোট পেয়েছে।
১৯৯ আসনে প্রার্থী দিয়েও জাতীয় পার্টি (লাঙ্গল) ১ শতাংশ ভোট পেতে ব্যর্থ হয়েছে। কোনো আসন না পাওয়া দলটি পেয়েছে শূন্য দশমিক ৮৯ শতাংশ ভোট।
দলীয় প্রার্থীর বাইরে একটি বড় অংশ স্বতন্ত্র প্রার্থী হয়েছিল। প্রাপ্ত ফলাফলে দেখা যায়, ২৭৪ স্বতন্ত্র প্রার্থী মিলে মোট ভোটের ৫ দশমিক ৭৯ শতাংশ পেয়েছে।
গণপ্রতিনিধিত্ব আদেশের (আরপিও) ১৭ এবং ৪১ অনুচ্ছেদ অনুযায়ী, প্রত্যেক প্রার্থীকে মনোনয়নপত্র জমা দেওয়ার সময় নির্দিষ্ট পরিমাণ টাকা জমা দিতে হয়। কোনো প্রার্থীকে জামানত রক্ষা করতে হলে মোট ভোটের কমপক্ষে এক-অষ্টমাংশ বা ১২ দশমিক ৫ শতাংশ ভোট পেতে হবে। এর কম ভোট পেলে জামানত বাজেয়াপ্ত হবে। অর্থাৎ তার জমা করা অর্থ রাষ্ট্রীয় কোষাগারে যাবে। কম ভোট পাওয়া দলগুলোর অধিকাংশ প্রার্থী জামানত রক্ষা করতে পারেননি।

প্রধানমন্ত্রী তারেক রহমানের উপদেষ্টা হিসেবে ১০ জনকে নিয়োগ দেওয়া হয়েছে। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এ-সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
৬ ঘণ্টা আগে
ঝিনাইদহ-১ (শৈলকুপা) আসন থেকে বিজয়ী অ্যাডভোকেট মো. আসাদুজ্জামানকে আইন মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) বিকেলে মন্ত্রী হিসেবে শপথ নেওয়ার পর দপ্তর বণ্টনে তাঁকে এই দায়িত্ব দেওয়া হয়।
৭ ঘণ্টা আগে
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জয়লাভের পর ৫০ সদস্যের নতুন মন্ত্রিসভা গঠন করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। বিএনপি নেতৃত্বাধীন এই মন্ত্রিসভায় প্রধানমন্ত্রী তারেক রহমানসহ ৪২ জনই নতুন মন্ত্রী ও প্রতিমন্ত্রী। নতুনদের মধ্যে ১৭ মন্ত্রী ও ২৪ প্রতিমন্ত্রী রয়েছেন।
৮ ঘণ্টা আগে
সরকারি দল জুলাইয়ের আকাঙ্ক্ষা ও গণভোটের রায়কে অবজ্ঞা করেছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) জাতীয় সংসদ ভবনে সংসদ সদস্য হিসেবে শপথ গ্রহণ শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপে তিনি এই মন্তব্য করেন।
৯ ঘণ্টা আগে