স্ট্রিম প্রতিবেদক

ঢাকা-৮ আসনে ভোট কারচুপি, অনিয়ম ও প্রভাব বিস্তারের অভিযোগ এনে ঘোষিত ফলাফল ও বিজয়ী প্রার্থীর শপথ স্থগিতের আবেদন করেছেন ১১ দলীয় জোটের প্রার্থী এনসিপি নেতা নাসীরুদ্দীন পাটওয়ারী। তার পক্ষে নির্বাচন কমিশন (ইসি) সচিবালয়ে রোববার (১৫ ফেব্রুয়ারি) আবেদনটি জমা দেন এনসিপি নেতা কাজী ফখরুল ইসলাম।
শাপলা কলি প্রতীকের প্রার্থী নাসীরুদ্দীন পাটওয়ারী তার আবেদনে ১২টি কেন্দ্রে হওয়া ১১টি অনিয়মের তথ্য তুলে ধরেন। তিনি উল্লেখ করেন, ঢাকা-৮ আসনে ধানের শীষ প্রতীকের প্রার্থী মির্জা আব্বাস উদ্দিন আহমেদ, তার দলীয় নেতাকর্মী, এজেন্ট ও পরিবারের সদস্যরা ভোট রিগিং, প্রভাব বিস্তার, ফলাফল আটকে রাখা, বাতিল করা ভোট গণনাভুক্ত করাসহ নানাবিধ নির্বাচনী অনিয়মের আশ্রয় নিয়েছেন। সংশ্লিষ্ট কেন্দ্রের প্রিসাইডিং অফিসার এবং আসনের রিটার্নিং অফিসারও এসব অনিয়মে জড়িয়ে পড়েন। ভোট কারচুপি ও অনিয়মের মাধ্যমেই ধানের শীষের প্রার্থীকে বিজয়ী ঘোষণা করা হয়েছে।
আবেদনে আরও উল্লেখ করা হয়, ঘোষিত ফলাফলের বিরুদ্ধে কারচুপি ও অনিয়মের বিষয়গুলো নির্বাচন কমিশনের নজরে এসেছে বলে তার বিশ্বাস। অবিলম্বে আইন ও বিধি মোতাবেক ব্যবস্থার আহ্বানও জানান।

প্রধানমন্ত্রী তারেক রহমানের উপদেষ্টা হিসেবে ১০ জনকে নিয়োগ দেওয়া হয়েছে। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এ-সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
৫ ঘণ্টা আগে
ঝিনাইদহ-১ (শৈলকুপা) আসন থেকে বিজয়ী অ্যাডভোকেট মো. আসাদুজ্জামানকে আইন মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) বিকেলে মন্ত্রী হিসেবে শপথ নেওয়ার পর দপ্তর বণ্টনে তাঁকে এই দায়িত্ব দেওয়া হয়।
৬ ঘণ্টা আগে
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জয়লাভের পর ৫০ সদস্যের নতুন মন্ত্রিসভা গঠন করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। বিএনপি নেতৃত্বাধীন এই মন্ত্রিসভায় প্রধানমন্ত্রী তারেক রহমানসহ ৪২ জনই নতুন মন্ত্রী ও প্রতিমন্ত্রী। নতুনদের মধ্যে ১৭ মন্ত্রী ও ২৪ প্রতিমন্ত্রী রয়েছেন।
৭ ঘণ্টা আগে
সরকারি দল জুলাইয়ের আকাঙ্ক্ষা ও গণভোটের রায়কে অবজ্ঞা করেছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) জাতীয় সংসদ ভবনে সংসদ সদস্য হিসেবে শপথ গ্রহণ শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপে তিনি এই মন্তব্য করেন।
৭ ঘণ্টা আগে