স্ট্রিম সংবাদদাতা

‘একটি গোষ্ঠী’ একাত্তরের মুক্তিযুদ্ধকে পেছনে ঠেলে দিতে চায় মন্তব্য করে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘একাত্তরের স্বাধীনতাই আমাদের অস্তিত্ব। কিন্তু একটি গোষ্ঠী একাত্তরকে পেছনে ঠেলে দিতে চায়। একাত্তরকে পিছিয়ে ফেললে আমি আমার অস্তিত্বই হারিয়ে ফেলব।’
ঠাকুরগাঁও পৌর কমিউনিটি সেন্টারে আজ মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) দুপুরে এক নির্বাচনী গণসংযোগে মির্জা ফখরুল ইসলাম এসব কথা বলেন। অভিযোগ করে তিনি বলেন, ‘ধর্মকে ব্যবহার করে মানুষকে বিভ্রান্ত করা হচ্ছে, মিথ্যাচার চালানো হচ্ছে। এসব বিষয়ে দেশবাসীকে সতর্ক থাকতে হবে।’
ঠাকুরগাঁও-১ (সদর) আসনে বিএনপির সংসদ সদস্য প্রার্থী মির্জা ফখরুল ইসলাম বলেন, ‘একাত্তর আমাদের একটি নতুন দেশ ও ভূখণ্ড দিয়েছে। আমাদের সামনে বেঁচে থাকার, এগিয়ে যাওয়ার এবং সন্তানদের সুন্দর ভবিষ্যৎ গড়ার সুযোগ সৃষ্টি করেছে। এটি আমাদের জন্য অত্যন্ত জরুরি।’ তিনি অভিযোগ করে বলেন, ‘দুর্ভাগ্যজনকভাবে একটি গোষ্ঠী একাত্তরের চেতনাকে পেছনে ফেলতে চায়। কিন্তু একাত্তরই আমাদের মূল অস্তিত্ব। এই চেতনাকে ধারণ করেই আমাদের সামনে এগিয়ে যেতে হবে।’
জুলাই ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানে তরুণদের অবদান স্বীকার করে মির্জা ফখরুল বলেন, ‘গত ১৫ বছর ধরে আমাদের আন্দোলন-সংগ্রাম করতে হয়েছে ভোটাধিকার আদায়ের জন্য। অনেক ত্যাগ স্বীকার ও মূল্য দিতে হয়েছে। শুধু জুলাই মাসেই প্রায় দুই হাজার তরুণ প্রাণ দিয়েছে। এত ত্যাগের পরেই আমরা এই নির্বাচন পেয়েছি।’
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভুল সিদ্ধান্ত নিলে আগের মতো বিপদে পড়ার হুঁশিয়ারি দিয়ে মহাসচিব মির্জা ফখরুল বলেন, ‘দীর্ঘ ত্যাগ ও সংগ্রামের বিনিময়ে অর্জিত এই নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ। সঠিক সিদ্ধান্ত নেওয়া গেলে আগামী পাঁচ বছরে বাংলাদেশকে শান্তিপূর্ণ ও স্থিতিশীল অবস্থায় নিয়ে যাওয়া সম্ভব হবে। আর ভুল সিদ্ধান্ত নিলে আমরা আবার আগের মতো বিপদে পড়ব।’

প্রধানমন্ত্রী তারেক রহমানের উপদেষ্টা হিসেবে ১০ জনকে নিয়োগ দেওয়া হয়েছে। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এ-সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
৬ ঘণ্টা আগে
ঝিনাইদহ-১ (শৈলকুপা) আসন থেকে বিজয়ী অ্যাডভোকেট মো. আসাদুজ্জামানকে আইন মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) বিকেলে মন্ত্রী হিসেবে শপথ নেওয়ার পর দপ্তর বণ্টনে তাঁকে এই দায়িত্ব দেওয়া হয়।
৭ ঘণ্টা আগে
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জয়লাভের পর ৫০ সদস্যের নতুন মন্ত্রিসভা গঠন করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। বিএনপি নেতৃত্বাধীন এই মন্ত্রিসভায় প্রধানমন্ত্রী তারেক রহমানসহ ৪২ জনই নতুন মন্ত্রী ও প্রতিমন্ত্রী। নতুনদের মধ্যে ১৭ মন্ত্রী ও ২৪ প্রতিমন্ত্রী রয়েছেন।
৮ ঘণ্টা আগে
সরকারি দল জুলাইয়ের আকাঙ্ক্ষা ও গণভোটের রায়কে অবজ্ঞা করেছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) জাতীয় সংসদ ভবনে সংসদ সদস্য হিসেবে শপথ গ্রহণ শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপে তিনি এই মন্তব্য করেন।
৯ ঘণ্টা আগে