স্ট্রিম সংবাদদাতা

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে আসন্ন কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) ও হল সংসদ নির্বাচনে প্রতিটি কক্ষে সিসিটিভি ক্যামেরা থাকবে। এছাড়া নির্বাচনের দিন নিরাপত্তায় নিয়োজিত থাকবে একাধিক বাহিনী।
আজ রোববার (১২ অক্টোবর) বিকাল সাড়ে ৩টায় উপাচার্যের সম্মেলন কক্ষে চাকসু নির্বাচনের সার্বিক বিষয় ও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান চাকসুর প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক মনির উদ্দিন।
চাকসুর প্রধান নির্বাচন কমিশনার মনির উদ্দিন জানান, নির্বাচনের জন্য সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে। পাঁচটি ভবনে নির্বাচন কেন্দ্র স্থাপন করা হয়েছে। ব্যালটপত্র ও ভোটের বাক্স প্রস্তুত। প্রত্যেক শিক্ষার্থী ৪০টি ভোট দেবেন।
সংবাদ সম্মেলনে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক হোসেন শহীদ সরওয়ার্দী বলেন, ‘আগামী ১৪ অক্টোবর থেকে শিক্ষার্থী ছাড়া কোনো বহিরাগত ক্যাম্পাসে অবস্থান করতে পারবে না। বিশ্ববিদ্যালয় প্রবেশপথে কড়া তৎপরতা অব্যাহত থাকবে।’
সংবাদ সম্মেলনে আরও জানানো হয়, নির্বাচনের সময় পুলিশ, বিজিবি, এপিবিএন এবং বিশ্ববিদ্যালয় প্রক্টরিয়াল টিম যৌথভাবে নিরাপত্তার দায়িত্বে থাকবে। ১৩ থেকে ১৬ অক্টোবর পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের বাইরের যানবাহন চলাচলও নিষিদ্ধ থাকবে। তবে শিক্ষার্থীদের সুবিধার্থে শাটল সার্ভিসের শিডিউল বৃদ্ধি করা হয়েছে।
এ সময় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ইয়াহ্ইয়া আখতার বলেন, ‘প্রায় ৩৬ বছর পর আমরা চাকসু নির্বাচনের আয়োজন করেছি। এই নির্বাচন যেন একটি স্বচ্ছ, ইনক্লুসিভ নির্বাচন হয়, তা আমরা নিশ্চিত করার জন্য সর্বাত্মকভাবে কাজ করছি। নির্বাচন পরিচালনার জন্য নির্বাচন কমিশন সম্পূর্ণভাবে স্বাধীনভাবে কাজ করছে। তা ছাড়া নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করতে কড়া নিরাপত্তার ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।’
সংবাদ সম্মেলনে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ইয়াহ্ইয়া আখতার, উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক শামীম উদ্দিন খান, উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক কামাল উদ্দিন, প্রক্টর অধ্যাপক হোসেন শহীদ সরওয়ার্দী, চাকসুর প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক মনির উদ্দিনসহ নির্বাচন কমিশনের অন্যান্য সদস্য উপস্থিত ছিলেন।

প্রধানমন্ত্রী তারেক রহমানের উপদেষ্টা হিসেবে ১০ জনকে নিয়োগ দেওয়া হয়েছে। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এ-সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
১৩ ঘণ্টা আগে
ঝিনাইদহ-১ (শৈলকুপা) আসন থেকে বিজয়ী অ্যাডভোকেট মো. আসাদুজ্জামানকে আইন মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) বিকেলে মন্ত্রী হিসেবে শপথ নেওয়ার পর দপ্তর বণ্টনে তাঁকে এই দায়িত্ব দেওয়া হয়।
১৪ ঘণ্টা আগে
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জয়লাভের পর ৫০ সদস্যের নতুন মন্ত্রিসভা গঠন করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। বিএনপি নেতৃত্বাধীন এই মন্ত্রিসভায় প্রধানমন্ত্রী তারেক রহমানসহ ৪২ জনই নতুন মন্ত্রী ও প্রতিমন্ত্রী। নতুনদের মধ্যে ১৭ মন্ত্রী ও ২৪ প্রতিমন্ত্রী রয়েছেন।
১৫ ঘণ্টা আগে
সরকারি দল জুলাইয়ের আকাঙ্ক্ষা ও গণভোটের রায়কে অবজ্ঞা করেছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) জাতীয় সংসদ ভবনে সংসদ সদস্য হিসেবে শপথ গ্রহণ শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপে তিনি এই মন্তব্য করেন।
১৫ ঘণ্টা আগে