স্ট্রিম প্রতিবেদক

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) থেকে পদত্যাগ করেছেন দলটির যুগ্ম আহ্বায়ক খালেদ সাইফুল্লাহ। তিনি এনসিপির সাবেক জ্যেষ্ঠ যুগ্ম সদস্য সচিব ও সংসদ নির্বাচনে সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী ডা. তাসনিম জারার স্বামী। বৃহস্পতিবার (১ জানুয়ারি) সকালে এনসিপির মিডিয়া সেলের সম্পাদক মুশফিক উস সালেহীন স্ট্রিমকে খালেদ সাইফুল্লাহর পদত্যাগের বিষয়টি নিশ্চিত করেন।
মুশফিক বলেন, ‘বুধবার রাতে তিনি (খালেদ সাইফুল্লাহ) দলের হোয়াটসঅ্যাপ গ্রুপে পদত্যাগপত্র দিয়েছেন। সেখানে তিনি জাতীয় নাগরিক পার্টির সব পদ থেকে পদত্যাগ করার কথা জানান। পদত্যাগের অনুলিপি এনসিপির সদস্যসচিব, দপ্তর সেল ও সব কেন্দ্রীয় সদস্যের কাছে পাঠানো হয়েছে।'
খালেদ সাইফুল্লাহ যুগ্ম আহ্বায়কের পাশাপাশি ছিলেন দলের পলিসি ও রিসার্স উইংয়ের প্রধানের দায়িত্বে।
এর আগে, গত ২৭ ডিসেম্বর এনসিপি থেকে পদত্যাগ করেন দলের সিনিয়র যুগ্ম সদস্য সচিব তাসনিম জারা। পরদিন ২৮ ডিসেম্বর এনসিপি থেকে পদত্যাগ করেন দলটির আরেক যুগ্ম আহ্বায়ক তাজনূভা জাবীন।
গত ৩০ ডিসেম্বর এনসিপি থেকে আরও দুই নেতা পদত্যাগ করেন। তারা হলেন– দলটির কেন্দ্রীয় কমিটির সদস্য আসিফ মোস্তফা জামাল (নেহাল) ও কৃষক উইংয়ের প্রধান সমন্বয়কারী আজাদ খান ভাসানী। তারা একইদিন নিজের ভেরিভায়েড ফেসবুক অ্যাকাউন্টে এক পোস্টে পদত্যাগের ঘোষণা দেন।
একইদিন দলের আরেক যুগ্ম সদস্য সচিব আরিফ সোহেলও ফেসবুকে নিজের ফেসবুক একাউন্টে পোস্ট করে পদত্যাগের ঘোষণা দেন।

প্রধানমন্ত্রী তারেক রহমানের উপদেষ্টা হিসেবে ১০ জনকে নিয়োগ দেওয়া হয়েছে। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এ-সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
৬ ঘণ্টা আগে
ঝিনাইদহ-১ (শৈলকুপা) আসন থেকে বিজয়ী অ্যাডভোকেট মো. আসাদুজ্জামানকে আইন মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) বিকেলে মন্ত্রী হিসেবে শপথ নেওয়ার পর দপ্তর বণ্টনে তাঁকে এই দায়িত্ব দেওয়া হয়।
৮ ঘণ্টা আগে
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জয়লাভের পর ৫০ সদস্যের নতুন মন্ত্রিসভা গঠন করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। বিএনপি নেতৃত্বাধীন এই মন্ত্রিসভায় প্রধানমন্ত্রী তারেক রহমানসহ ৪২ জনই নতুন মন্ত্রী ও প্রতিমন্ত্রী। নতুনদের মধ্যে ১৭ মন্ত্রী ও ২৪ প্রতিমন্ত্রী রয়েছেন।
৯ ঘণ্টা আগে
সরকারি দল জুলাইয়ের আকাঙ্ক্ষা ও গণভোটের রায়কে অবজ্ঞা করেছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) জাতীয় সংসদ ভবনে সংসদ সদস্য হিসেবে শপথ গ্রহণ শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপে তিনি এই মন্তব্য করেন।
৯ ঘণ্টা আগে