স্ট্রিম প্রতিবেদক

ব্যক্তিগত নিরাপত্তায় গানম্যান পাওয়ার পরে এবার জামায়াত আমির ডা. শফিকুর রহমানের বাসভবনে সশস্ত্র পুলিশ মোতায়েন করছে সরকার। আজ মঙ্গলবার (১৩ জানুয়ারি) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন দায়িত্বশীল একটি সূত্র স্ট্রিমকে এই তথ্য নিশ্চিত করেছে।
ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও জুলাই-যোদ্ধা শরিফ ওসমান হাদির গুলিবিদ্ধ হয়ে মৃত্যুর পরে রাজনীতিবিদদের নিরাপত্তা ঝুঁকির বিষয়টি সামনে আসে। এর ফলে সরকার ঝুঁকিতে থাকা ব্যক্তিদের গানম্যান সুবিধা দেওয়ার কথা জানায়। ইতিমধ্যে যারা গানম্যান পেয়েছেন তাঁদের মধ্যে রয়েছেন চরমোনাই পীর ও ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম, গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি, বিএনপি নেতা মাসুদ অরুনসহ আরো অনেকে।
নাম প্রকাশে অনিচ্ছুক স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের একটি নির্ভরযোগ্য সূত্রে জানা গেছে, জারি করা সরকারি আদেশে বলা হয়েছে, ডা. শফিকুর রহমানের ক্ষেত্রে উচ্চমাত্রার নিরাপত্তা ঝুঁকি বা হুমকি বিদ্যমান। এ কারণে তাঁর ব্যক্তিগত নিরাপত্তা নিশ্চিত করতে একজন গানম্যান নিয়োগ এবং বাসভবনে নিরাপত্তার জন্য পোশাকধারী সশস্ত্র পুলিশ মোতায়েনের প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্দেশক্রমে অনুরোধ জানানো হয়েছে।
এর আগে পুলিশের বিশেষ শাখা (এসবি) ডা. শফিকুর রহমানের নিরাপত্তা ঝুঁকি মূল্যায়ন করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে একটি পত্র পাঠায়। সেই সুপারিশের ভিত্তিতেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
এ ব্যাপারে খোঁজ নিতে যোগাযোগ করা হলে ডা. শফিকুর রহমানের ব্যক্তিগত সচিব নজরুল ইসলাম স্ট্রিমকে জানিয়েছেন, গত দুই সপ্তাহ ধরে ব্যক্তিগত নিরাপত্তায় গানম্যান সুবিধা পেয়ে আসছেন জামায়াত আমির।
তিনি আরও জানান, উচ্চমাত্রার নিরাপত্তা ঝুঁকি থাকার কারণে এখন তাঁর বাসভবনেও পোশাকধারী সশস্ত্র পুলিশ মোতায়েনের ব্যবস্থা নেওয়া হতে পারে বলে তাঁরা জানতে পেরেছেন। তবে এখনও এ ব্যাপারে আনুষ্ঠানিক কোনো চিঠি পাননি বলে স্ট্রিমকে জানিয়েছেন তিনি।
প্রসঙ্গত, নির্বাচনের সময় সাধারণত বৈধ অস্ত্র জমা নেওয়ার নির্দেশনা দেয় নির্বাচন কমিশন। গত জাতীয় সংসদ নির্বাচনের সময় এমন নির্দেশনা দেওয়া হয়নি। এবারও এমন নির্দেশনা আসেনি; বরং সরকার লাইসেন্স দিতে উদ্যোগী। অবশ্য গণপ্রতিনিধিত্ব আদেশ (আরপিও) অনুযায়ী, ভোটগ্রহণ শুরুর আগে ও পরে মিলিয়ে ৯৬ ঘণ্টা বৈধ অস্ত্রও প্রদর্শন করা যায় না।

প্রধানমন্ত্রী তারেক রহমানের উপদেষ্টা হিসেবে ১০ জনকে নিয়োগ দেওয়া হয়েছে। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এ-সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
১০ ঘণ্টা আগে
ঝিনাইদহ-১ (শৈলকুপা) আসন থেকে বিজয়ী অ্যাডভোকেট মো. আসাদুজ্জামানকে আইন মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) বিকেলে মন্ত্রী হিসেবে শপথ নেওয়ার পর দপ্তর বণ্টনে তাঁকে এই দায়িত্ব দেওয়া হয়।
১১ ঘণ্টা আগে
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জয়লাভের পর ৫০ সদস্যের নতুন মন্ত্রিসভা গঠন করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। বিএনপি নেতৃত্বাধীন এই মন্ত্রিসভায় প্রধানমন্ত্রী তারেক রহমানসহ ৪২ জনই নতুন মন্ত্রী ও প্রতিমন্ত্রী। নতুনদের মধ্যে ১৭ মন্ত্রী ও ২৪ প্রতিমন্ত্রী রয়েছেন।
১২ ঘণ্টা আগে
সরকারি দল জুলাইয়ের আকাঙ্ক্ষা ও গণভোটের রায়কে অবজ্ঞা করেছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) জাতীয় সংসদ ভবনে সংসদ সদস্য হিসেবে শপথ গ্রহণ শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপে তিনি এই মন্তব্য করেন।
১২ ঘণ্টা আগে