স্ট্রিম প্রতিবেদক

ত্রয়োদশ জাতীয় নির্বাচনে ১১ দলীয় জোট থেকে বেরিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে চরমোনাই পীরের দল ইসলামী আন্দোলন বাংলাদেশ। দলটি ২৬৮টি আসনে এককভাবে লড়বে বলে জানিয়েছে।
আজ শুক্রবার (১৬ জানুয়ারি) দুপুর ৩টায় সংবাদ সম্মেলন থেকে এই ঘোষণা দেয় দলটি। দলের যুগ্ম মহাসচিব ও মুখপাত্র গাজী আতাউর রহমান বলেছেন, লক্ষ্য অর্জিত না হওয়ার শঙ্কা থেকে জোট থেকে সরে যেতে বাধ্য হয়েছে ইসলামী আন্দোলন। দলটি ইসলামের পক্ষের ‘বাক্সের’ হেফাজত করবে বলেও জানিয়েছেন তিনি।
তিনি আরও বলেন, ২৬৮টি আসনে এককভাবে লড়াই করবে ইসলামী আন্দোলন বাংলাদেশ।
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে গঠিত ১১ দলীয় জোটের আসন সমঝোতা নিয়ে সৃষ্ট ধোঁয়াশা ও অস্পষ্টতা দূর করতে আজকের সংবাদ সম্মেলন ডেকেছিল দলটি। বেলা ৩টায় পুরানা পল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এ সংবাদ সম্মেলন শুরু হয়। সংবাদ সম্মেলন এখনও চলছে।
গাজী আতাউর রহমান বলেন, আমাদের যেহেতু ২৬৮টি আসনে প্রার্থী আছে, বাকি ৩২টা আসনে আমরা সমর্থন দেব। সেখানে কাকে সমর্থন দেব সেটা আমরা মনোনয়নপত্র প্রত্যাহারের পরে সিদ্ধান্ত নেব। আমাদের নীতি, আদর্শ ও লক্ষ্যের সঙ্গে যাদের মিল হবে তাদেরকে আমরা ইনশাআল্লাহ সমর্থন দেব।

প্রধানমন্ত্রী তারেক রহমানের উপদেষ্টা হিসেবে ১০ জনকে নিয়োগ দেওয়া হয়েছে। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এ-সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
১০ ঘণ্টা আগে
ঝিনাইদহ-১ (শৈলকুপা) আসন থেকে বিজয়ী অ্যাডভোকেট মো. আসাদুজ্জামানকে আইন মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) বিকেলে মন্ত্রী হিসেবে শপথ নেওয়ার পর দপ্তর বণ্টনে তাঁকে এই দায়িত্ব দেওয়া হয়।
১১ ঘণ্টা আগে
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জয়লাভের পর ৫০ সদস্যের নতুন মন্ত্রিসভা গঠন করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। বিএনপি নেতৃত্বাধীন এই মন্ত্রিসভায় প্রধানমন্ত্রী তারেক রহমানসহ ৪২ জনই নতুন মন্ত্রী ও প্রতিমন্ত্রী। নতুনদের মধ্যে ১৭ মন্ত্রী ও ২৪ প্রতিমন্ত্রী রয়েছেন।
১২ ঘণ্টা আগে
সরকারি দল জুলাইয়ের আকাঙ্ক্ষা ও গণভোটের রায়কে অবজ্ঞা করেছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) জাতীয় সংসদ ভবনে সংসদ সদস্য হিসেবে শপথ গ্রহণ শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপে তিনি এই মন্তব্য করেন।
১২ ঘণ্টা আগে