স্ট্রিম প্রতিবেদক

ঢাকা-৯ সংসদীয় আসনে স্বতন্ত্র প্রার্থী এবং এনসিপির সাবেক নেত্রী তাসনিম জারার মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। শনিবার (৩ ডিসেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ঢাকা জেলা রিটার্নিং কর্মকর্তা যাচাই-বাছাই শেষে তার মনোনয়ন বাতিল ঘোষণা করেন। তবে রিটার্নিং কর্মকর্তার এই সিদ্ধান্তের বিরুদ্ধে নির্বাচন কমিশনে আপিল করবেন বলে জানিয়েছেন জারা।
স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নিতে নির্বাচনী এলাকার ১ শতাংশ ভোটারের সমর্থনসূচক সই জমা দিতে হয়। তাসনিম জারা জানান, তাঁর মনোনয়ন বাতিলের ক্ষেত্রে সমর্থনকারী ভোটারদের এলাকা সংক্রান্ত জটিলতাকে কারণ হিসেবে দেখানো হয়েছে।
মনোনয়ন বাতিলের পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তাসনিম জারা অভিযোগ করে বলেন, ‘সাধারণ ভোটারদের জন্য নিজেদের ভোটার নম্বর বা আসন যাচাই করার কোনো সহজ উপায় নির্বাচন কমিশন রাখেনি।’
বাতিলের কারণ ব্যাখ্যা করতে গিয়ে তিনি বলেন, ‘যে দুজন সমর্থনকারীর বিষয়ে আপত্তি এসেছে, তারা নিজেদের এনআইডি ও পূর্বজ্ঞান অনুযায়ী জানতেন যে তারা ঢাকা-৯ আসনের ভোটার। তাদের কাছে থাকা এনআইডির হার্ড কপিতেও ঠিকানা অনুযায়ী তারা এই আসনেরই ভোটার। কিন্তু নির্বাচন কমিশনের তথ্যে দেখা যাচ্ছে তারা এখানকার ভোটার নন। ওই ভোটারদের এটা জানার কোনো উপায় ছিল না যে তারা আসলে কোন এলাকার ভোটার বা তাদের ভোটার নম্বর কত।’
তিনি আরও বলেন, ‘আমরা অধিকারের কথা বলি, কিন্তু এই বেসিক তথ্যটা জানার পর্যন্ত আমাদের কোনো উপায় রাখা হয়নি।’
মনোনয়ন বাতিল হলেও নির্বাচনে ফেরার ব্যাপারে আশাবাদ ব্যক্ত করেছেন এই প্রার্থী। তিনি বলেন, ‘নির্বাচনে ফেরার বিষয়ে আশাবাদী। আশাবাদী বলেই আমরা মাঠে আছি। স্বচ্ছতা ও জবাবদিহিতার রাজনীতির যে লড়াই আমরা শুরু করেছি, তা জারি থাকবে।’
স্বতন্ত্র প্রার্থী হিসেবে ‘রাইট টু ইনফরমেশন’-এর অভাবকে বড় চ্যালেঞ্জ হিসেবে দেখলেও সাধারণ মানুষের কাছ থেকে ইতিবাচক সাড়া পাচ্ছেন বলে জানান তিনি।
নির্বাচন কমিশনে জমা দেওয়া হলফনামার তথ্য অনুযায়ী, তাসনিম জারার চাকরি থেকে বার্ষিক আয় ৭ লাখ ১৩ হাজার ৩৩৩ টাকা। এছাড়া দেশের বাইরে থেকে তার আয় ৩ হাজার ২০০ ব্রিটিশ পাউন্ড। তিনি আয়কর হিসেবে পরিশোধ করেছেন ৩৪ হাজার ৫৭ টাকা।
আইন অনুযায়ী, রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে নির্বাচন কমিশনে আপিল করার সুযোগ রয়েছে। তাসনিম জারা সেই আইনি প্রক্রিয়াতেই লড়বেন বলে নিশ্চিত করেছেন।

প্রধানমন্ত্রী তারেক রহমানের উপদেষ্টা হিসেবে ১০ জনকে নিয়োগ দেওয়া হয়েছে। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এ-সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
৬ ঘণ্টা আগে
ঝিনাইদহ-১ (শৈলকুপা) আসন থেকে বিজয়ী অ্যাডভোকেট মো. আসাদুজ্জামানকে আইন মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) বিকেলে মন্ত্রী হিসেবে শপথ নেওয়ার পর দপ্তর বণ্টনে তাঁকে এই দায়িত্ব দেওয়া হয়।
৮ ঘণ্টা আগে
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জয়লাভের পর ৫০ সদস্যের নতুন মন্ত্রিসভা গঠন করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। বিএনপি নেতৃত্বাধীন এই মন্ত্রিসভায় প্রধানমন্ত্রী তারেক রহমানসহ ৪২ জনই নতুন মন্ত্রী ও প্রতিমন্ত্রী। নতুনদের মধ্যে ১৭ মন্ত্রী ও ২৪ প্রতিমন্ত্রী রয়েছেন।
৯ ঘণ্টা আগে
সরকারি দল জুলাইয়ের আকাঙ্ক্ষা ও গণভোটের রায়কে অবজ্ঞা করেছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) জাতীয় সংসদ ভবনে সংসদ সদস্য হিসেবে শপথ গ্রহণ শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপে তিনি এই মন্তব্য করেন।
৯ ঘণ্টা আগে