স্ট্রিম প্রতিবেদক

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে ভোট কারচুপি ও অনিয়মের অভিযোগ এনে ভোট পুনর্গণনা, নিরপেক্ষ তদন্ত ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আবেদন জানিয়েছেন স্বতন্ত্র জিএস পদপ্রার্থী আরাফাত চৌধুরী।
গতকাল রোববার (১৪ সেপ্টেম্বর) আরাফাত প্রধান রিটার্নিং কর্মকর্তার কাছে এই আবেদন জমা দেন।
আরাফাত অভিযোগ মোট পাঁচটি অভিযোগ করেন। তাঁর অভিযোগের মধ্যে রয়েছে, প্রকাশিত হলভিত্তিক মোট ভোটের সঙ্গে চূড়ান্ত ফলাফল শিটের মধ্যে পার্থক্য দেখা গেছে, যা ফলাফল গণনায় কারচুপি বা ভুলের ইঙ্গিত দেয়; প্রকৃত ভোটাররা ভোট দিতে আসার আগেই তাঁদের ভোট দেওয়া হয়েছে এবং নির্দিষ্ট প্যানেলের প্রার্থীদের পক্ষে আগে থেকে ভরাট করা ব্যালট দেওয়ার অভিযোগ পাওয়া গেছে; বিএনসিসি ও স্কাউটের মতো নির্বাচন পরিচালনার দায়িত্বে থাকা সদস্যরা একটি নির্দিষ্ট প্যানেলের পক্ষে লিফলেট বিতরণ করে ভোটারদের প্রভাবিত করেছেন; ভোটকেন্দ্রে উপস্থিত ভোটারের তুলনায় ফলাফলে অস্বাভাবিক সংখ্যা দেখা গেছে। ভোট গণনার সময় কয়েকটি কেন্দ্রের এলইডি টিভি বন্ধ রাখা হয়েছিল, যা স্বচ্ছতা নিয়ে প্রশ্ন তৈরি করে; নির্বাচনের দিন প্রার্থীরা প্রকাশ্যেই প্রচার-প্রচারণা চালিয়েছেন এবং ভোটারদের প্রভাবিত করেছেন।
আবেদনে আরাফাত চৌধুরী অবিলম্বে ভোট পুনর্গণনা, ভোটার তালিকা ও ব্যালট পেপারের হিসাব প্রকাশ, সিসিটিভি ফুটেজ উন্মুক্ত করা এবং অনিয়মের তদন্ত করে দোষীদের শাস্তির দাবি জানান।
উল্লেখ্য ডাকসু নির্বাচনে জিএস পদে স্বতন্ত্র প্রার্থী আরাফাত চৌধুরী ৪ হাজার ৪৪ ভোট পেয়ে তৃতীয় হন। এই পদে নির্বাচিত হয়েছেন শিবির-সমর্থিত এস এম ফরহাদ। তিনি ১০ হাজার ৭ শ ৯৪ ভোট পেয়েছেন, দ্বিতীয় অবস্তানে থাকা ছাত্রদলের তানভীর বারী হামিম পেয়েছেন ৫ হাজার ২ শ ৮৩ ভোট।

প্রধানমন্ত্রী তারেক রহমানের উপদেষ্টা হিসেবে ১০ জনকে নিয়োগ দেওয়া হয়েছে। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এ-সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
১৩ ঘণ্টা আগে
ঝিনাইদহ-১ (শৈলকুপা) আসন থেকে বিজয়ী অ্যাডভোকেট মো. আসাদুজ্জামানকে আইন মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) বিকেলে মন্ত্রী হিসেবে শপথ নেওয়ার পর দপ্তর বণ্টনে তাঁকে এই দায়িত্ব দেওয়া হয়।
১৪ ঘণ্টা আগে
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জয়লাভের পর ৫০ সদস্যের নতুন মন্ত্রিসভা গঠন করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। বিএনপি নেতৃত্বাধীন এই মন্ত্রিসভায় প্রধানমন্ত্রী তারেক রহমানসহ ৪২ জনই নতুন মন্ত্রী ও প্রতিমন্ত্রী। নতুনদের মধ্যে ১৭ মন্ত্রী ও ২৪ প্রতিমন্ত্রী রয়েছেন।
১৫ ঘণ্টা আগে
সরকারি দল জুলাইয়ের আকাঙ্ক্ষা ও গণভোটের রায়কে অবজ্ঞা করেছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) জাতীয় সংসদ ভবনে সংসদ সদস্য হিসেবে শপথ গ্রহণ শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপে তিনি এই মন্তব্য করেন।
১৫ ঘণ্টা আগে