স্ট্রিম প্রতিবেদক

চট্টগ্রামে বিএনপি মনোনীত প্রার্থী নেতা এরশাদ উল্লাহর জনসভায় হামলায় একজন নিহত হছেন, আহত হয়েছেন তিনিসহ দুজন। এ হামলার ঘটনায় তীব্র নিন্দা ও ক্ষোভ জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।
দলটির কেন্দ্রীয় মজলিসে শুরার সদস্য, চট্টগ্রাম মহানগরী সেক্রেটারি এবং চট্টগ্রাম–২ (ফটিকছড়ি) আসনে মনোনীত প্রার্থী অধ্যক্ষ মুহাম্মদ নুরুল আমিন আজ এক বিবৃতিতে গভীর উদ্বেগ, তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করেন।
বিবৃতিতে তিনি বলেন, ‘সরওয়ার হোসেন বাবলা একজন সন্ত্রাসী হিসেবে এলাকায় পরিচিত। তাকে লক্ষ্য করেই প্রতিপক্ষ দুর্বৃত্তরা গুলি চালায়। এ সময় সেখানে উপস্থিত নগর বিএনপি আহ্বায়ক ও চট্টগ্রাম–৮ আসনে বিএনপির প্রার্থী এরশাদ উল্লাহ গুলিবিদ্ধ হয়ে আহত হন, যা অত্যন্ত দুঃখজনক ও নিন্দনীয়।’
অধ্যক্ষ নুরুল আমিন নিহত ব্যক্তির আত্মার মাগফিরাত কামনা করেন, শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান এবং আহত বিএনপি নেতা এরশাদ উল্লাহর দ্রুত আরোগ্য কামনা করেন।
বিবৃতিতে তিনি বলেন, ‘আইনশৃঙ্খলা পরিস্থিতি দিন দিন উদ্বেগজনক আকার ধারণ করছে। প্রকাশ্যে গুলি চালিয়ে মানুষের জীবন বিপন্ন করা সভ্য সমাজে কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। এ ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ড দেশের শান্তি ও নিরাপত্তার জন্য বড় হুমকি।’
তিনি সরকার ও প্রশাসনের কাছে দাবি জানান, অবিলম্বে সুষ্ঠু তদন্তের মাধ্যমে হামলার সঙ্গে জড়িত সকল অপরাধীকে শনাক্ত করে গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে, যাতে ভবিষ্যতে এ ধরনের ঘটনা আর না ঘটে।

মোবাশ্বার হাসান বলেছেন, জাতীয় নির্বাচনের পরেও আপাতত এনসিপি ও জামায়াতের জোটবদ্ধতা বহাল থাকবে। কারণ, সামনে স্থানীয় সরকার নির্বাচনগুলোতে জামায়াতের মাধ্যমে এনসিপি চেষ্টা করবে দেশব্যাপী দলকে শক্তিশালী করার।
৫ ঘণ্টা আগে
জবাবদিহিতা এড়াতে বিএনপির সংসদ সদস্যরা সংবিধান সংস্কার পরিষদের শপথ নেননি, তবে জনচাপে তারা বাধ্য হবেন বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্য সচিব ও রংপুর-৪ আসনে নবনির্বাচিত সংসদ সদস্য আখতার হোসেন।
৫ ঘণ্টা আগে
বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও বিরোধী দলীয় নেতা ডা. শফিকুর রহমান মহান ২১ ফেব্রুয়ারি ‘আন্তর্জাতিক মাতৃভাষা ও মহান শহীদ দিবস’ যথাযোগ্য মর্যাদায় পালনের জন্য দেশবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন।
৭ ঘণ্টা আগে
তিনি বলেছেন, ‘সম্প্রতি এসব শক্তি নির্বাচনে উল্লেখযোগ্য ভোট পেয়েছে, যা ভবিষ্যতের জন্য সতর্কবার্তা।’
৮ ঘণ্টা আগে