স্ট্রিম প্রতিবেদক

বাংলাদেশ জামায়াতে ইসলামী প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিত করেছে বলে দাবি করেছেন দলটির আমির ডা. শফিকুর রহমান। তিনি বলেছেন, প্রবাসীরা দীর্ঘদিন অর্থনীতির চাকা সচল রাখলেও তারা ভোটাধিকার থেকে বঞ্চিত ছিলেন। বাংলাদেশ জামায়াতে ইসলামী আন্দোলনের মাধ্যমে তাদের ভোটাধিকার নিশ্চিত করেছে।
উত্তরবঙ্গের ৮ জেলায় নির্বাচনী প্রচারে অংশ নিতে শুক্রবার (২৩ জানুয়ারি) সকালে রাজধানী ছাড়েন জামায়াত আমির। এর আগে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সাংবাদিকদের সঙ্গে আলাপে তিনি এ মন্তব্য করেন তিনি।
ডা. শফিকুর রহমান বলেন, ‘দীর্ঘদিন ধরে বিদেশে বসবাসরত বিপুলসংখ্যক প্রবাসী বাংলাদেশি তাদের ঘাম ঝরানো উপার্জন রেমিট্যান্স হিসেবে দেশে পাঠিয়ে অর্থনীতির চাকা সচল রেখেছেন। অথচ তারা ভোটাধিকার থেকে বঞ্চিত ছিলেন। আন্দোলন ও স্মারকলিপির মাধ্যমে আমরা তাদের ভোটাধিকার নিশ্চিত করেছি। সরকার আমাদের দাবির প্রতি সম্মান দেখিয়েছেন, এজন্য আমরা কৃতজ্ঞ।’
ভুয়া প্রতিশ্রুতি দেওয়া নির্বাচনী আচরণবিধির লঙ্ঘন বলেও মন্তব্য জামায়াত আমির। এক সাংবাদিকের প্রশ্নের জবাবে শফিকুর রহমান বলেন, ‘আমরা জনগণকে কেনার রাজনীতিতে বিশ্বাস করি না। যারা নিজেরাই এসব অপকর্মে জড়িত, তারা আমাদের ঘাড়ে দায় চাপানোর অপচেষ্টা করছে। কার্ডের লোভ, ভুয়া প্রতিশ্রুতি বা ১০ টাকা কেজি দরে চাল এবং ভুয়া ফ্ল্যাট দেওয়ার আশ্বাস–এসবই আচরণবিধি লঙ্ঘনের শামিল। আমরা এসব চোরা পথে জনগণের বৈধ অধিকার প্রভাবিত করাকে ঘৃণা করি-স্পষ্ট ভাষায় ঘৃণা করি।’
সবাই মিলে দেশ গড়বেন জানিয়ে জামায়াত আমির বলেন, ‘আমরা এককভাবে নির্বাচন করছি না। দেশপ্রেমিক ও ইসলামী দলগুলোর সমন্বয়ে আমরা এগিয়ে যাচ্ছি। কিছু ব্যতিক্রম থাকলেও আমাদের এই প্রয়াস সামগ্রিক। আমরা জাতিকে আশ্বস্ত করেছি- আমরা একা নই, সবাই মিলে বাংলাদেশ গড়ব।’
গণভোটে ‘হ্যাঁ’-এর পক্ষে নিজেদের অবস্থান আবারও স্পষ্ট করে তিনি বলেন, যারা গত ৫৪ বছরের পচে যাওয়া রাজনীতি চান না এবং রাজনীতিতে আমূল পরিবর্তন চান, আমরা আশা করি তারা গণভোটে ‘হ্যাঁ’ ভোট দেবেন।
রাজধানীর বাইরে প্রচারণা
সফরসূচি অনুযায়ী, জামায়াত আমির আজ পঞ্চগড়, দিনাজপুর ও ঠাকুরগাঁওয়ে সমাবেশ করবেন। আগামীকাল রংপুরের বাড়িতে জুলাই শহীদ আবু সাঈদের কবর জিয়ারত করবেন তিনি। এরপর গাইবান্ধা, বগুড়া, সিরাজগঞ্জ ও পাবনায় সমাবেশ শেষে ঢাকায় ফিরবেন।
উত্তরবঙ্গের এ সফর প্রসঙ্গে জামায়াত আমির বলেন, ‘আজকের এই সফরের মাধ্যমে ঢাকার বাইরে আমাদের কার্যক্রম শুরু হলো। জনগণের পালস বুঝে, তাদের প্রতি সম্মান দেখিয়ে আমরা আশ্বস্ত করতে চাই, দেশবাসীর ভালোবাসা ও সমর্থনে সরকার গঠনের সুযোগ পেলে আমরা অলীক কল্পনা বা মিথ্যা প্রতিশ্রুতির ভিত্তিতে নয়- যৌক্তিকতা ও বাস্তবতার আলোকে ইনসাফভিত্তিক উন্নয়ন নিশ্চিত করতে সর্বশক্তি দিয়ে কাজ করব, ইনশাল্লাহ।’

প্রধানমন্ত্রী তারেক রহমানের উপদেষ্টা হিসেবে ১০ জনকে নিয়োগ দেওয়া হয়েছে। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এ-সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
৬ ঘণ্টা আগে
ঝিনাইদহ-১ (শৈলকুপা) আসন থেকে বিজয়ী অ্যাডভোকেট মো. আসাদুজ্জামানকে আইন মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) বিকেলে মন্ত্রী হিসেবে শপথ নেওয়ার পর দপ্তর বণ্টনে তাঁকে এই দায়িত্ব দেওয়া হয়।
৭ ঘণ্টা আগে
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জয়লাভের পর ৫০ সদস্যের নতুন মন্ত্রিসভা গঠন করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। বিএনপি নেতৃত্বাধীন এই মন্ত্রিসভায় প্রধানমন্ত্রী তারেক রহমানসহ ৪২ জনই নতুন মন্ত্রী ও প্রতিমন্ত্রী। নতুনদের মধ্যে ১৭ মন্ত্রী ও ২৪ প্রতিমন্ত্রী রয়েছেন।
৮ ঘণ্টা আগে
সরকারি দল জুলাইয়ের আকাঙ্ক্ষা ও গণভোটের রায়কে অবজ্ঞা করেছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) জাতীয় সংসদ ভবনে সংসদ সদস্য হিসেবে শপথ গ্রহণ শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপে তিনি এই মন্তব্য করেন।
৯ ঘণ্টা আগে