স্ট্রিম প্রতিবেদক

বিএনপি চেয়ারপরসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার নামাজে জানাজা হবে জাতীয় সংসদ ভবনের পশ্চিম প্লাজার মাঠ এবং মানিক মিয়া অ্যাভিনিউতে।
বুধবার (৩১ ডিসেম্বর) বেলা ২টায় জানাজা হওয়ার কথা। জানাজায় অংশ নিতে সকাল থেকে মানিক মিয়া অ্যাভিনিউতে দলে দলে বিএনপির নেতাকর্মী ও সাধারণ মানুষ জড়ো হচ্ছেন। সকাল সাড়ে ১০টার মধ্যেই সংসদ ভবনের দক্ষিণ প্লাজার মাঠ ছাপিয়ে মানুষ মানিক মিয়া অ্যাভিনিউয়ে অবস্থান নেন।
সরেজমিন দেখা যায়, জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজার মাঠ, মানিক মিয়া অ্যাভিনিউয়ের মূল সড়ক, ফার্মগেটের খামারবাড়ি এলাকার মোড়সহ ওই এলাকায় মানুষের ভিড়। তারা অধির আগ্রহে অপেক্ষা করছেন কখন খালেদা জিয়াকে সেখানে আনা হবে। ঢাকার বাইরে থেকেও নেতাকর্মীরা জানাজায় অংশ নিতে মানিক মিয়া অ্যাভিনিউতে এসেছেন।

কেউ হেঁটে, মোটরসাইকেল, গাড়ি, যে যেভাবে পারছেন, সংসদ ভবন এলাকায় আসছেন। কারওয়ান বাজার থেকে সংসদ ভবনে যাচ্ছেন বিল্লাল হোসেন মিলন। স্ট্রিমকে তিনি বলেন, খালেদা জিয়ার মৃত্যু শুধু বিএনপির শোকের বিষয় না। দল-মত-নির্বিশেষ সবাই শোকাহত। আমার জেলা লক্ষ্মীপুর থেকে মঙ্গলবার রাতেই অনেকে এসেছের জানাজায় অংশ নেওয়ার জন্য।
দোহার থেকে আসা মামুন হাসান স্ট্রিমকে বলেন, আমি রাজনীতি করি না। কিন্তু খালেজা জিয়ার মৃত্যুতে আমিও শোকাহত। তাঁর মতো আপসহীন নেতা দেশ আর পায়নি। তিনি আমাদের ছেড়ে গেলেন, শুধু এই শোক থেকে জানাজায় অংশ নেব।
নরসিংদী থেকে এসেছেন আলফাজ হোসেন। ফার্মগেট মোড়ে দাঁড়িয়ে তিনি বলেন, যে কারও মৃত্যুই কষ্টের। খালেদা জিয়ার মতো মানুষের মৃত্যু মেনে নেওয়া কঠিন। তিনি কতটা জনপ্রিয়, সবার কতটা আপন, আজকে জানাজায় আসা মানুষের স্রোত দেখলেই বুঝতে পারবেন।
জানাজায় সর্বস্তরের মানুষের স্বতঃস্ফূর্ত উপস্থিতিতে পুরো এলাকা পরিণত হয় শোকাবহ জনসমুদ্রে। বিপুল জনসমাগম সামলাতে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর দেড় হাজার সদস্য মোতায়েন করা হয়েছে। তারা জানাজাস্থল, আশপাশের সড়ক, প্রবেশ ও বহির্গমন পথ এবং গুরুত্বপূর্ণ পয়েন্টে দায়িত্ব পালন ককরছেন।

প্রধানমন্ত্রী তারেক রহমানের উপদেষ্টা হিসেবে ১০ জনকে নিয়োগ দেওয়া হয়েছে। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এ-সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
১১ ঘণ্টা আগে
ঝিনাইদহ-১ (শৈলকুপা) আসন থেকে বিজয়ী অ্যাডভোকেট মো. আসাদুজ্জামানকে আইন মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) বিকেলে মন্ত্রী হিসেবে শপথ নেওয়ার পর দপ্তর বণ্টনে তাঁকে এই দায়িত্ব দেওয়া হয়।
১২ ঘণ্টা আগে
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জয়লাভের পর ৫০ সদস্যের নতুন মন্ত্রিসভা গঠন করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। বিএনপি নেতৃত্বাধীন এই মন্ত্রিসভায় প্রধানমন্ত্রী তারেক রহমানসহ ৪২ জনই নতুন মন্ত্রী ও প্রতিমন্ত্রী। নতুনদের মধ্যে ১৭ মন্ত্রী ও ২৪ প্রতিমন্ত্রী রয়েছেন।
১৪ ঘণ্টা আগে
সরকারি দল জুলাইয়ের আকাঙ্ক্ষা ও গণভোটের রায়কে অবজ্ঞা করেছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) জাতীয় সংসদ ভবনে সংসদ সদস্য হিসেবে শপথ গ্রহণ শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপে তিনি এই মন্তব্য করেন।
১৪ ঘণ্টা আগে