স্ট্রিম প্রতিবেদক

বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের (বাগছাস) নাম পরিবর্তন করে ‘গণতান্ত্রিক ছাত্রশক্তি’ রাখা হচ্ছে। একই সঙ্গে সংগঠনে আসছে নতুন নেতৃত্ব। আগামী ২৩ অক্টোবর এক জাতীয় সমন্বয় সভা থেকে এই পরিবর্তনগুলো চূড়ান্ত করা হবে।
আজ সোমবার (২০ অক্টোবর) বাগছাস পুনর্গঠন ও ভবিষ্যৎ রাজনৈতিক কৌশল নির্ধারণের লক্ষ্যে গঠিত 'জাতীয় সমন্বয় সভা'র আয়োজক কমিটির পক্ষ থেকে এসব তথ্য নিশ্চিত করা হয়েছে।
নাম প্রকাশ না করার শর্তে আয়োজক কমিটির এক সদস্য স্ট্রিমকে বলেন, ‘আগামী ২৩ অক্টোবরের জাতীয় সমন্বয় সভায় বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের (বাগছাস) নাম পরিবর্তন হয়ে 'গণতান্ত্রিক ছাত্রশক্তি' হবে। এ ছাড়া নতুন নেতৃত্বও আসবে।’
এ ব্যাপারে আয়োজক কমিটির সদস্যসচিব মহির আলম স্ট্রিমকে বলেন, ‘নাম পরিবর্তন হবে, নেতৃত্বেও পরিবর্তন আসবে। ঠিক কোন নামটি হবে, তা এখনো চূড়ান্তভাবে বলা যাচ্ছে না; 'জাতীয় ছাত্রশক্তি' কিংবা 'গণতান্ত্রিক ছাত্রশক্তি'—দুটোই আলোচনায় আছে।’
এর আগে গত ৫ অক্টোবর বাগছাসের সদস্যসচিব জাহিদ আহসান স্ট্রিমকে জানিয়েছিলেন, জুলাই গণঅভ্যুত্থানে গুরুত্বপূর্ণ ভূমিকা পালনকারী এবং অভ্যুত্থান-পরবর্তী সময়ে বিলুপ্ত হওয়া 'গণতান্ত্রিক ছাত্রশক্তি' নামটিই বাগছাসের পরিবর্তিত নাম হতে পারে।
ওই সময় জাহিদ আহসান স্ট্রিমকে বলেছিলেন, ‘গণতান্ত্রিক ছাত্রশক্তি’ নাম হতে পারে, তবে অন্যান্য নামও প্রস্তাবনায় আছে।
উল্লেখ্য, গত ৫ অক্টোবর বাগছাসের নাম ও নেতৃত্বে সম্ভাব্য পরিবর্তন নিয়ে অনলাইন গণমাধ্যম ঢাকা স্ট্রিম প্রথম প্রতিবেদন প্রকাশ করেছিল।

প্রধানমন্ত্রী তারেক রহমানের উপদেষ্টা হিসেবে ১০ জনকে নিয়োগ দেওয়া হয়েছে। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এ-সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
১৩ ঘণ্টা আগে
ঝিনাইদহ-১ (শৈলকুপা) আসন থেকে বিজয়ী অ্যাডভোকেট মো. আসাদুজ্জামানকে আইন মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) বিকেলে মন্ত্রী হিসেবে শপথ নেওয়ার পর দপ্তর বণ্টনে তাঁকে এই দায়িত্ব দেওয়া হয়।
১৪ ঘণ্টা আগে
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জয়লাভের পর ৫০ সদস্যের নতুন মন্ত্রিসভা গঠন করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। বিএনপি নেতৃত্বাধীন এই মন্ত্রিসভায় প্রধানমন্ত্রী তারেক রহমানসহ ৪২ জনই নতুন মন্ত্রী ও প্রতিমন্ত্রী। নতুনদের মধ্যে ১৭ মন্ত্রী ও ২৪ প্রতিমন্ত্রী রয়েছেন।
১৫ ঘণ্টা আগে
সরকারি দল জুলাইয়ের আকাঙ্ক্ষা ও গণভোটের রায়কে অবজ্ঞা করেছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) জাতীয় সংসদ ভবনে সংসদ সদস্য হিসেবে শপথ গ্রহণ শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপে তিনি এই মন্তব্য করেন।
১৫ ঘণ্টা আগে