স্ট্রিম প্রতিবেদক

পেশায় ব্যবসায়ী জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ারের বার্ষিক আয় সাড়ে ৪ লাখ টাকা। তাঁর ১ কোটি ১৪ লাখ টাকার স্থাবর-অস্থাবর সম্পত্তি রয়েছে। আসন্ন নির্বাচনে খুলনা-৫ আসনে থেকে লড়তে জমা দেওয়া মনোনয়নপত্র থেকে এই তথ্য জানা যায়। তিনি গত সোমবার (২৯ ডিসেম্বর) খুলনা জেলা রিটার্নিং কর্মকর্তার কাছে মনোনয়নপত্র জমা দেন।
নির্বাচনী হলফনামা অনুযায়ী, মিয়া গোলাম পরওয়ারের আয়ের উৎস ব্যবসা। বার্ষিক আয় ৪ লাখ ৬৭ হাজার ৫০০ টাকা।
স্থাবর-অস্থাবর সম্পত্তির হিসাবে তিনি লিখেছেন, তার ১ কোটি টাকার স্থাবর ও প্রায় ১৪ লাখ টাকার অস্থাবর সম্পত্তি রয়েছে। তাঁর কাছে নগদ অর্থ রয়েছে ৫ লাখ ৯০ হাজার টাকা। ব্যাংকে রয়েছে ৭ লাখ ২৪ হাজার ৭৩৩ টাকা। ইলেক্ট্রনিক পণ্য আছে ৮০ হাজার ৬৫০ টাকার এবং আসবাবপত্র আছে ১ লাখ ১০ হাজার টাকার।
জামায়াতের এই নেতার স্ত্রী কামরুন্নাহার সালমার কাছে রয়েছে ২ হাজার ৬৭৫ টাকা এবং ১৫ ভরি সোনা, যার বর্তমান বাজার মূল্য প্রায় সাড়ে ২২ লাখ টাকা।
হলফনামা অনুসারে গোলাম পাওয়ারের বিরুদ্ধে ৪৮টি মামলা ছিল, যেগুলো থেকে তিনি ইতিমধ্যেই খালাস বা অব্যহতি পেয়েছেন। বর্তমানে তাঁর বিরুদ্ধে কোনো মামলা নেই। আর গোলাম পারওয়ার বা তাঁর পরিবারের কারো কোনো দায় বা কোথাও দেনাও নাই।
এর আগে একই আসন থেকে চার দলীয় জোট থেকে তিনি খুলনা ৫ এ সংসদ সদস্য হয়েছিলেন।
২৯ ডিসেম্বর মনোনয়নপত্র জমা দেয়ার শেষ দিনের পরে আগামী ৪ জানুয়ারি পর্যন্ত চলবে মনোনয়নপত্র যাচাই-বাছাই চলবে।
ইসি ঘোষিত তফসিল অনুযায়ী, মনোনয়নপত্র বাছাই শেষে আপিল করা যাবে ৫–৯ জানুয়ারি, আপিল নিষ্পত্তি হবে ১০–১৮ জানুয়ারি। প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ২০ জানুয়ারি। চূড়ান্ত প্রার্থী তালিকা ও প্রতীক বরাদ্দ দেওয়া হবে ২১ জানুয়ারি। প্রচারণা শুরু হবে ২২ জানুয়ারি, আর ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে ১২ ফেব্রুয়ারি।

প্রধানমন্ত্রী তারেক রহমানের উপদেষ্টা হিসেবে ১০ জনকে নিয়োগ দেওয়া হয়েছে। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এ-সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
৯ ঘণ্টা আগে
ঝিনাইদহ-১ (শৈলকুপা) আসন থেকে বিজয়ী অ্যাডভোকেট মো. আসাদুজ্জামানকে আইন মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) বিকেলে মন্ত্রী হিসেবে শপথ নেওয়ার পর দপ্তর বণ্টনে তাঁকে এই দায়িত্ব দেওয়া হয়।
১১ ঘণ্টা আগে
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জয়লাভের পর ৫০ সদস্যের নতুন মন্ত্রিসভা গঠন করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। বিএনপি নেতৃত্বাধীন এই মন্ত্রিসভায় প্রধানমন্ত্রী তারেক রহমানসহ ৪২ জনই নতুন মন্ত্রী ও প্রতিমন্ত্রী। নতুনদের মধ্যে ১৭ মন্ত্রী ও ২৪ প্রতিমন্ত্রী রয়েছেন।
১২ ঘণ্টা আগে
সরকারি দল জুলাইয়ের আকাঙ্ক্ষা ও গণভোটের রায়কে অবজ্ঞা করেছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) জাতীয় সংসদ ভবনে সংসদ সদস্য হিসেবে শপথ গ্রহণ শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপে তিনি এই মন্তব্য করেন।
১২ ঘণ্টা আগে