স্ট্রিম প্রতিবেদক

শহীদ শরিফ ওসমান হাদি হত্যার সুষ্ঠু তদন্ত ও বিচারের দাবিতে ইনকিলাব মঞ্চের নেতৃত্বে চলমান কর্মসূচিতে পুলিশের হামলার নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। রাষ্ট্রীয় বাহিনী ব্যবহার করে আন্দোলন দমনকে সরকারের দুঃসাহসিক অপচেষ্টা বলেছে দলটি।
আজ শুক্রবার (৬ ফেব্রুয়ারি) সন্ধ্যার দিকে দলটির দপ্তর সেলের সদস্য সাদিয়া ফারজানা দিনার সই করা এক বিবৃতিতে এসব কথা বলা হয়।
বিবৃতিতে এনসিপি দাবি করেছে, পুলিশের এই হামলায় ইনকিলাব মঞ্চের সদস্যসচিব আবদুল্লাহ আল জাবের, রাকসুর জিএস সালাউদ্দিন আম্মার ও ডাকসুর নেত্রী ফাতেমা তাসনিম জুমাসহ অর্ধশতাধিক নেতাকর্মী আহত হয়েছেন। এর মধ্যে আবদুল্লাহ আল জাবের গুলিবিদ্ধ হয়েছেন বলেও বিবৃতিতে উল্লেখ করা হয়।
এনসিপি বিবৃতিতে আরও বলেছে, এই হামলা কেবল শান্তিপূর্ণ আন্দোলনের অধিকারের ওপর নগ্ন হস্তক্ষেপ নয়, বরং এটি একটি ভয়ংকর বার্তা, যেখানে রাষ্ট্র নিজেই ন্যায়বিচারের বিপক্ষে অবস্থান নিয়েছে।
বিবৃতিতে আরও বলা হয়, প্রকাশ্য দিবালোকে শরিফ ওসমান হাদি হত্যাকাণ্ডের প্রায় দুই মাস পেরিয়ে গেলেও বিচার প্রক্রিয়ায় দৃশ্যমান কোনো অগ্রগতি না হওয়া অন্তর্বর্তী সরকার ও বিচার ব্যবস্থার চরম ব্যর্থতার বহিঃপ্রকাশ। সরকার ও বিচার ব্যবস্থা এই হত্যাকাণ্ডের বিচার নিয়ে গড়িমসি করছে এবং জনগণের দাবিকে উপেক্ষা করছে বলে অভিযোগ করে দলটি।
বিবৃতিতে এনসিপি আহত নেতাকর্মীদের দ্রুত আরোগ্য কামনা করে এবং তাঁদের পরিবারের প্রতি সংহতি জানায়। একইসঙ্গে শহীদ হাদি হত্যাকাণ্ডের সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে অবিলম্বে বিচার নিশ্চিত করা এবং শান্তিপূর্ণ আন্দোলনে হামলাকারীদের চিহ্নিত করে জবাবদিহির আওতায় আনার জোর দাবি জানানো হয়।
প্রসঙ্গত, সন্ধ্যায় অন্তর্বর্তী সরকার এক সংবাদ বিজ্ঞপ্তিতে দাবি করেছে, আন্দোলনরত ইনকিলাব মঞ্চের নেতাকর্মীদের ছত্রভঙ্গ করতে নিরাপত্তা বাহিনী আগ্নেয়াস্ত্রের ব্যবহার করেনি। বিক্ষোভকারীরা ব্যারিকেড ভেঙে যমুনা অভিমুখে যাওয়ার চেষ্টা করলে এবং একপর্যায়ে জলকামানের ওপর উঠে পড়লে আইনশৃঙ্খলা বাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণে সাউন্ড গ্রেনেড ও জলকামান ব্যবহার করে। সরকার স্পষ্টভাবে জানাচ্ছে, এ সময় আইনশৃঙ্খলা বাহিনী কোনো ধরনের গুলি ছোড়েনি।

প্রধানমন্ত্রী তারেক রহমানের উপদেষ্টা হিসেবে ১০ জনকে নিয়োগ দেওয়া হয়েছে। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এ-সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
৬ ঘণ্টা আগে
ঝিনাইদহ-১ (শৈলকুপা) আসন থেকে বিজয়ী অ্যাডভোকেট মো. আসাদুজ্জামানকে আইন মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) বিকেলে মন্ত্রী হিসেবে শপথ নেওয়ার পর দপ্তর বণ্টনে তাঁকে এই দায়িত্ব দেওয়া হয়।
৭ ঘণ্টা আগে
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জয়লাভের পর ৫০ সদস্যের নতুন মন্ত্রিসভা গঠন করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। বিএনপি নেতৃত্বাধীন এই মন্ত্রিসভায় প্রধানমন্ত্রী তারেক রহমানসহ ৪২ জনই নতুন মন্ত্রী ও প্রতিমন্ত্রী। নতুনদের মধ্যে ১৭ মন্ত্রী ও ২৪ প্রতিমন্ত্রী রয়েছেন।
৮ ঘণ্টা আগে
সরকারি দল জুলাইয়ের আকাঙ্ক্ষা ও গণভোটের রায়কে অবজ্ঞা করেছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) জাতীয় সংসদ ভবনে সংসদ সদস্য হিসেবে শপথ গ্রহণ শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপে তিনি এই মন্তব্য করেন।
৯ ঘণ্টা আগে