সৌদি আরবে চাঁদ দেখা গেছে, বৃহস্পতিবার বাংলাদেশে রোজাসৌদি আরবে রমজানের চাঁদ দেখা যাওয়ায় বুধবার (১৮ ফেব্রুয়ারি) থেকে দেশটিতে রোজা শুরু হচ্ছে। তবে বাংলাদেশসহ এশিয়ার অধিকাংশ দেশে রোজা শুরু হবে বৃহস্পতিবার।
বুধবার অফিস করবেন তারেক রহমান, বিকেলে মন্ত্রিসভার বৈঠকনবনির্বাচিত প্রধানমন্ত্রী হিসেবে তারেক রহমান আগামীকাল বুধবার (১৮ ফেব্রুয়ারি) সচিবালয়ে অফিস করবেন। একইসঙ্গে তাঁর সভাপতিত্বে সেখানে বেলা ৩টায় মন্ত্রিসভার প্রথম বৈঠক হবে।
খুলনা বিভাগে জামায়াতের উত্থানের নেপথ্যেবিভাগীয় হিসেবে জামায়াতে ইসলামী সর্বোচ্চ আসন পেয়েছে খুলনায়। এই বিভাগের ১০ জেলার ৩৬টি সংসদীয় আসনের মধ্যে ২৫টি আসনেই জিতেছে দলটি। বাকি মাত্র ১১টি আসনে জয় পেয়েছে বিএনপি। সারা দেশে জামায়াত যে ৬৮টি আসন পেয়েছে, তার প্রায় ৩৭ শতাংশই খুলনা বিভাবে। বিভাগটিতে আগে কখনো এত বেশি আসনে জয় পায়নি জামায়াত।
প্রধানমন্ত্রীর একান্ত সচিবসহ ৩ কর্মকর্তা নিয়োগনবনির্বাচিত প্রধানমন্ত্রী তারেক রহমানের কার্যালয়ে নিয়োগ পেয়েছেন জনপ্রশাসনের তিন কর্মকর্তা। মঙ্গলবার রাষ্ট্রপতির আদেশে ৩ আলাদা প্রজ্ঞাপনে প্রধানমন্ত্রীর একান্ত সচিব, প্রটোকল অফিসার-১ এবং সহকারী একান্ত সচিব-১ নিয়োগ করা হয়েছে।
রমজানে নতুন সূচিতে চলবে মেট্রোরেলপবিত্র রমজান উপলক্ষে মেট্রোরেলের নতুন সূচি ঘোষণা করেছে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল)। অফিস সময় ও রোজাদারদের প্রয়োজন বিবেচনায় এই পরিবর্তিত সূচি প্রথম রমজান থেকে ঈদুল ফিতরের আগের দিন পর্যন্ত কার্যকর থাকবে।
স্ত্রী-কন্যাসহ তারেক রহমানকে ভারতে আমন্ত্রণ মোদিরবাংলাদেশের নবনির্বাচিত প্রধানমন্ত্রী তারেক রহমানকে অভিনন্দন জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তারেক রহমানকে পাঠানো চিঠিতে তিনি স্ত্রী ডা. জুবাইদা রহমান ও মেয়ে জাইমা রহমানকে নিয়ে ভারত সফরের আমন্ত্রণও জানিয়েছেন।
প্রধানমন্ত্রী তারেক রহমানকে চীন ও জাপানের অভিনন্দনবাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করায় তারেক রহমানকে অভিনন্দন জানিয়েছেন চীনের প্রধানমন্ত্রী লি কিয়াং এবং জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচি। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) পৃথক বার্তায় তাঁরা এই শুভেচ্ছা জানান।
তারেক রহমানের মন্ত্রিসভায় ৩ টেকনোক্র্যাটবিএনপি চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে গঠিত ৫০ সদস্যের নতুন মন্ত্রিসভায় টেকনোক্র্যাট কোটায় স্থান পেয়েছেন তিন জন। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) বিকেলে শপথ গ্রহণের পর দপ্তর বণ্টনের একটি তালিকা প্রকাশ করা হয়েছে। সেই তালিকায় এই তিন জনের নাম উঠে এসেছে
ঢাবিতে সমগীতের বসন্ত উৎসবগান, নাচ আর ভাবনার মিলনে ঢাকা বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হয়েছে সাংস্কৃতিক সংগঠন সমগীতের বসন্ত উৎসব। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) ‘পৃথিবীর নদী, বন কিংবা পাহাড়—মানুষ মালিক নয়, বন্ধু তাহার’ প্রতিপাদ্যে কলাভবন প্রাঙ্গণের বটতলায় দিনব্যাপী এই আয়োজন চলে।
মন্ত্রিসভার শপথ গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন যেসব বিদেশিসকালে এমপিদের শপথ পাঠ করানোর পরে বিকালে মন্ত্রিপরিষদের শপথ পাঠ করান রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। এই শপথ গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিভিন্ন দেশের সরকারপ্রধানেরা। এ ছাড়াও বিভিন্ন দেশ থেকে স্পিকার, পররাষ্ট্রমন্ত্রী, মন্ত্রী, পররাষ্ট্র সচিবসহ নানা পর্যায়ের অতিথি যোগ দেন।
উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে অগ্নিকাণ্ড, পুড়ল ৩৫ ঘরকক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে এক মাসের মধ্যেই আবার অগ্নিকাণ্ড হয়েছে। গতকাল সোমবার (১৬ ফেব্রুয়ারি) রাত প্রায় ৩টার দিকে উপজেলার রোহিঙ্গা ক্যাম্প-৫-এর ব্লক ই-৫ এলাকায় আগুনের সূত্রপাত হয়। এতে ৩৫টি ঝুপড়ি ঘর পুড়ে গেছে।
৪৪তম বিসিএস (কর) ক্যাডারের ১১ সহকারী কমিশনারকে বিভিন্ন কর অঞ্চলে পদায়ন৪৪তম বিসিএস থেকে সদ্য নিয়োগপ্রাপ্ত ১১ সহকারী কর কমিশনারকে দেশের বিভিন্ন কর অঞ্চলে পদায়ন করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) এনবিআরের দ্বিতীয় সচিব (কর প্রশাসন-১) নুরুন্নাহার শিফার সই করা অফিস আদেশে এই তথ্য জানানো হয়।