জাতীয় সংসদ নির্বাচন ২০২৬

ও গণভোট

ক্লিক করুন

ঢাবিতে সমগীতের বসন্ত উৎসব

স্ট্রিম প্রতিবেদক
স্ট্রিম প্রতিবেদক

প্রকাশ : ১৭ ফেব্রুয়ারি ২০২৬, ১৮: ৪৮
ঢাকা বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হয়েছে সাংস্কৃতিক সংগঠন সমগীতের বসন্ত উৎসব। ছবি: আবদুল্লাহ কাফি

গান, নাচ আর ভাবনার মিলনে ঢাকা বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হয়েছে সাংস্কৃতিক সংগঠন সমগীতের বসন্ত উৎসব। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) ‘পৃথিবীর নদী, বন কিংবা পাহাড়—মানুষ মালিক নয়, বন্ধু তাহার’ প্রতিপাদ্যে কলাভবন প্রাঙ্গণের বটতলায় দিনব্যাপী এই আয়োজন চলে।

সকাল নয়টা থেকে শুরু হয়ে বিকেল সাড়ে চারটা পর্যন্ত চলা এই উৎসবে অংশ নেন শিক্ষার্থী, শিল্পী, সংস্কৃতিকর্মীসহ নানা শ্রেণি-পেশার মানুষ।

ভাষানটেক থেকে আসা শিবলী সাদিক স্ট্রিমকে বলেন, ‘এখানে কর্মীরা নিজেদের সর্বোচ্চটা দিয়ে আয়োজন করেছেন, কোনো চাপিয়ে দেওয়া বিষয় নেই বলেই আনন্দটা নিখুঁত। সমাজে সুস্থ বিনোদনের অভাবেই মানুষ নানা অপকর্মে জড়িয়ে পড়ে। এই আগ্রাসন ঠেকাতে এমন আরও উৎসব ও সুস্থ সংস্কৃতির প্রয়োজন।’

দক্ষিণখান থেকে আসা তামিম উচ্ছ্বাস প্রকাশ করে বলেন, ‘সকাল থেকেই উৎসবে আছি। এমন আনন্দের জন্য সারা বছর অপেক্ষা করে থাকি।’ কলাবাগান থেকে আসা রাকেশ কুমার মণ্ডল বলেন, ‘ব্যস্ততার কারণে অনেকদিন এমন আয়োজনে থাকা হয়নি। বহুদিন পর এখানে এসে আনন্দ খুঁজে পেলাম। এমন উৎসব আরও হবে বলে আশা করি।’

সমগীতের সংগঠক ও শিল্পী অমল আকাশ স্ট্রিমকে বলেন, ‘তারিখ পেছানোয় এবারের উৎসবে জনসমাগম নিয়ে দ্বিধায় ছিলাম, কিন্তু ব্যাপক উপস্থিতি দেখে মনে হচ্ছে বসন্তের প্রথম দিনই উদযাপন করছি।’

অনুষ্ঠানে গান পরিবেশন করেন কফিল আহমেদ, অরূপ রাহী, কৃষ্ণকলি, সায়ান, ওয়ারদা আশরাফ, বেতাল, লক্ষ্যাপাড়, সমগীত ও গঙ্গাফড়িং। আদিবাসী নাচের দল তপস্যা এবং শিশুদের দল ‘আমরা ও আমাদের পাঠশালা’ নৃত্য পরিবেশন করে। উৎসবে অধ্যাপক আহমেদ কামালকে শ্রদ্ধার্ঘ্য প্রদান করা হয়।

Ad 300x250
সর্বাধিক পঠিত

সম্পর্কিত