জাতীয় সংসদ নির্বাচন ২০২৬

ও গণভোট

ক্লিক করুন

বুধবার অফিস করবেন তারেক রহমান, বিকেলে মন্ত্রিসভার বৈঠক

স্ট্রিম প্রতিবেদক
স্ট্রিম প্রতিবেদক
ঢাকা

প্রকাশ : ১৭ ফেব্রুয়ারি ২০২৬, ২১: ৩৬
বাংলাদেশ সচিবালয়। সংগৃহীত ছবি

নবনির্বাচিত প্রধানমন্ত্রী হিসেবে তারেক রহমান আগামীকাল বুধবার (১৮ ফেব্রুয়ারি) সচিবালয়ে অফিস করবেন। একইসঙ্গে তাঁর সভাপতিত্বে সেখানে বেলা ৩টায় মন্ত্রিসভার প্রথম বৈঠক হবে।

মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) বিএনপির প্রেস উইংয়ের সদস্য শায়রুল কবির খান এ তথ্য জানিয়েছেন। তিনি জানান, বুধবার প্রথম কর্মদিবসে সচিবালয়ে অফিস করবেন নতুন প্রধানমন্ত্রী তারেক রহমান। পরে মন্ত্রিসভার সদস্যদের সঙ্গে বিশেষ বৈঠক ও সচিবদের সঙ্গে মতবিনিময় সভা করবেন তিনি।

এর আগে মন্ত্রিসভার সদস্যদের নিয়ে তারেক রহমান সকাল ১০টায় জাতীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করবেন। সেখান থেকে ফিরে দুপুর সাড়ে ১২টার দিকে সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের প্রধানমন্ত্রীর দপ্তরে অফিস করবেন।

গত ১২ ফেব্রুয়ারির নির্বাচনে নিরঙ্কুশ জয় পেয়ে সরকার গঠন করেছে বিএনপি। আজ মঙ্গলবার সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় তারেক রহমানের নেতৃত্বে ২৫ মন্ত্রী ও ২৪ প্রতিমন্ত্রী শপথ নেন। পরে তাদের মধ্যে দপ্তর বণ্টন করা হয়।

নতুন মন্ত্রিসভা গঠনের মাধ্যমে শেষ হলো অন্তর্বর্তী সরকারের অধ্যায়। ২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে শেখ হাসিনার সরকারের পতন হয়। এরপর ৮ আগস্ট নোবেল বিজয়ী ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে গঠন হয় অন্তর্বর্তী সরকার।

Ad 300x250
সর্বাধিক পঠিত

সম্পর্কিত