স্ট্রিম ডেস্ক

বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে গঠিত ৫০ সদস্যের নতুন মন্ত্রিসভায় টেকনোক্র্যাট কোটায় স্থান পেয়েছেন তিন জন। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) বিকেলে শপথ গ্রহণের পর দপ্তর বণ্টনের একটি তালিকা প্রকাশ করা হয়েছে। সেই তালিকায় এই তিন জনের নাম উঠে এসেছে।
জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় প্রধানমন্ত্রী হিসেবে তারেক রহমান শপথ গ্রহণ করেন। এরপর তাঁর মন্ত্রিসভার ২৫ জন পূর্ণ মন্ত্রী এবং ২৪ জন প্রতিমন্ত্রী শপথ নেন।
টেকনোক্র্যাট কোটায় নিয়োগ পাওয়া তিনজনের মধ্যে দুইজন পূর্ণ মন্ত্রী এবং একজন প্রতিমন্ত্রী। সাবেক অন্তর্বর্তী সরকারের নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমানকে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মন্ত্রী করা হয়েছে। এছাড়া মোহাম্মদ আমিন উর রশীদকে কৃষি, খাদ্য এবং মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের মন্ত্রীর দায়িত্ব দেওয়া হয়েছে। অন্যদিকে, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর দায়িত্ব পেয়েছেন আমিনুল হক। তিনি ঢাকা-১৬ আসনে ত্রয়োদশ জাতীয় নির্বাচনে বিএনপির মনোনীত প্রার্থী হিসেবে অংশ নিয়ে পরাজিত হন।
বাংলাদেশের সংবিধানের ৫৬(২) অনুচ্ছেদ অনুযায়ী, মন্ত্রিসভার ১০ শতাংশ সংসদের সদস্যের বাইরে থেকে নিয়োগ দেওয়ার সুযোগ রয়েছে। সাধারণত প্রশাসনিক ও কারিগরি প্রয়োজন মেটাতে এবং বিশেষায়িত জ্ঞানের ব্যবহার নিশ্চিত করতে সরকারপ্রধানরা এই কোটায় বিভিন্ন পেশাজীবী ও বিশেষজ্ঞদের নিয়োগ দিয়ে থাকেন।

প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার পর বিএনপির চেয়ারম্যান তারেক রহমানকে অভিনন্দন জানিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ।
১৮ মিনিট আগে
সৌদি আরবে রমজানের চাঁদ দেখা যাওয়ায় বুধবার (১৮ ফেব্রুয়ারি) থেকে দেশটিতে রোজা শুরু হচ্ছে। তবে বাংলাদেশসহ এশিয়ার অধিকাংশ দেশে রোজা শুরু হবে বৃহস্পতিবার।
২২ মিনিট আগে
নবনির্বাচিত প্রধানমন্ত্রী হিসেবে তারেক রহমান আগামীকাল বুধবার (১৮ ফেব্রুয়ারি) সচিবালয়ে অফিস করবেন। একইসঙ্গে তাঁর সভাপতিত্বে সেখানে বেলা ৩টায় মন্ত্রিসভার প্রথম বৈঠক হবে।
১ ঘণ্টা আগে
বিভাগীয় হিসেবে জামায়াতে ইসলামী সর্বোচ্চ আসন পেয়েছে খুলনায়। এই বিভাগের ১০ জেলার ৩৬টি সংসদীয় আসনের মধ্যে ২৫টি আসনেই জিতেছে দলটি। বাকি মাত্র ১১টি আসনে জয় পেয়েছে বিএনপি। সারা দেশে জামায়াত যে ৬৮টি আসন পেয়েছে, তার প্রায় ৩৭ শতাংশই খুলনা বিভাবে। বিভাগটিতে আগে কখনো এত বেশি আসনে জয় পায়নি জামায়াত।
১ ঘণ্টা আগে