স্ট্রিম সংবাদদাতা

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) বামপন্থী ছাত্র সংগঠনগুলোর মধ্যেও ইসলামী ছাত্রশিবিরের অনুপ্রবেশ ঘটেছে বলে অভিযোগ করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক আমানউল্লাহ আমান।
আজ বৃহস্পতিবার ৯ (সেপ্টেম্বর) বিকেলে বিশ্ববিদ্যালয়ের পরিবহন মার্কেট চত্বরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন তিনি। আমানউল্লাহ আমান বলেন, ‘শিবির শুধু নিজেদের নয়, অন্য সংগঠনগুলোর পদ ব্যবহার করেও ক্যাম্পাসে সক্রিয়। দেশের জনসংখ্যার তুলনায় শিবিরের বট আইডির সংখ্যা বেশি, যা সামাজিক মাধ্যমে তাদের কার্যক্রম পরিচালনায় ব্যবহার হচ্ছে।’
আমানউল্লাহ আমান আরও বলেন, ‘রাজশাহী বিশ্ববিদ্যালয় এমন একটি ক্যাম্পাস যেখানে বাম সংগঠনগুলোর মধ্যেও শিবির ঢুকে গেছে। ৫ আগস্টের নারী বুলিংয়ের ঘটনার কমেন্ট সেকশন দেখলেই বোঝা যায় তারা কোন আদর্শে বিশ্বাসী।’
ছাত্রদলের মধ্যে শিবিরের অনুপ্রবেশ প্রসঙ্গে ছাত্রদলের এই নেতা বলেন, ‘প্রকাশ্যে রাজনীতি করার সুযোগ না থাকায় শিবির বিভিন্ন অপকৌশলের আশ্রয় নিচ্ছে। যারা ব্যবস্থা নিয়েছি, তাদের মধ্যেও শিবির অনুপ্রবেশ করেছিল কি-না সেটি উড়িয়ে দেওয়া যায় না। আমি তাদের আহ্বান জানাই, আসল জনবল সামনে নিয়ে আসুন, আড়াল থেকে লুকিয়ে বক্তব্য দেবেন না। শিক্ষার্থীরা এখন এমন রাজনীতি গ্রহণ করছে না।’
মেয়েদের হলে কমিটি না দেওয়ার বিষয়ে আমানউল্লাহ আমান জানান, ‘মেয়েদের মধ্যে যারা ছাত্রদলের রাজনীতিতে যুক্ত হয়েছে, তাদেরকে নিয়মিত বুলিং করা হচ্ছে। তাই সবাই সম্মুখ সারিতে লড়তে পারছে না। যারা লড়ছে, তারা প্রকৃত অর্থে সাহসী। দেশের সবচেয়ে সাহসী নারীরা রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ছাত্রদল করছে।’
উল্লেখ্য, সম্প্রতি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ‘জুলাই ৩৬’ হলে রাত ১১টার পর প্রবেশ করায় ৯১ জন ছাত্রীকে হল প্রশাসন প্রাধ্যক্ষের কার্যালয়ে তলব করা হয়। এরপর ছাত্রদলের শাহ মখদুম হল শাখার সহ-সভাপতি আনিসুর রহমান মিলন ওই ছাত্রীদের নিয়ে অশ্লীল মন্তব্য করেন। ঘটনার পর তদন্ত কমিটি গঠন করা হয়। তদন্ত শেষে মিলনকে সহ-সভাপতির পদ থেকে আজীবনের জন্য বহিষ্কার করা হয়। বৃহস্পতিবার দুপুরে রাবি ছাত্রদলের পক্ষ থেকে মিলনের বিরুদ্ধে মতিহার থানায় মামলাও দায়ের করা হয়।

ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিস্রি বাংলাদেশের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) নতুন সরকারের শপথ গ্রহণ অনুষ্ঠানের ফাঁকে এই বৈঠক অনুষ্ঠিত হয়।
৮ ঘণ্টা আগে
প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর বুধবার (১৮ ফেব্রুয়ারি) ব্যস্ত দিন কাটাবেন তারেক রহমান। এ দিন তিনি জাতীয় স্মৃতিসৌধে পুস্পস্তবক অর্পণ, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার কবর জিয়ারত, মন্ত্রিসভার বৈঠক ও সচিবদের সঙ্গে মতবিনিময় করবেন।
৯ ঘণ্টা আগে
শপথ গ্রহণের পর প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে ভারত, ভুটান, পাকিস্তান ও যুক্তরাজ্যসহ বিভিন্ন দেশের উচ্চপর্যায়ের প্রতিনিধিরা সৌজন্য সাক্ষাৎ করেছেন। তাঁরা নতুন সরকারকে অভিনন্দন জানিয়ে সহযোগিতার আশ্বাস দিয়েছেন।
৯ ঘণ্টা আগে
দেশের ১১তম প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) তাঁর নেতৃত্বে মন্ত্রী-প্রতিমন্ত্রী হিসেবে ৫০ নেতা শপথ নেন। এরপর মন্ত্রী-প্রতিমন্ত্রীর দপ্তর বণ্টন, প্রধানমন্ত্রীর উপদেষ্টা, পিএস-এপিএস নিয়োগ করা হয়।
৯ ঘণ্টা আগে