স্ট্রিম প্রতিবেদক

রাজধানীর উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের একটি ভবনে বাংলাদেশ বিমানবাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়ে এ পর্যন্ত ১৯ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত ১৬৪ জন।
আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) পাঠানো এক বিজ্ঞপ্তিতে এমনটি জানানো হয়েছে। সহকারী পরিচালক আয়শা ছিদ্দিকা স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়, আহত সকলকে বিমানবাহিনীর হেলিকপ্টার ও অ্যাম্বুলেন্সের সহায়তায় সম্মিলিত সামরিক হাসপাতাল (সিএমএইচ) এবং নিকটস্থ হাসপাতালে দ্রুত স্থানান্তর করা হচ্ছে বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়।
বিমান বিধ্বস্তের ঘটনায় আহত হয়ে যারা হাসপাতালে ভর্তি হয়েছেন, তাদের বেশির ভাগই শিক্ষার্থী। আহতের সংখ্যা ক্রমেই বাড়ছে। এ ঘটনায় জাতীয় বার্ন ইনস্টিটিউটে জরুরি সেবা খোলা হয়েছে।
এদিকে ফায়ার সার্ভিসের ডেপুটি অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর শাহজাহান শিকদার জানিয়েছেন, উদ্ধার কাজে ফায়ার সার্ভিসের ৯টি ইউনিট ও ৬টি অ্যাম্বুলেন্স কাজ করছে।
এর আগে আজ দুপুর একটায় বিমানবাহিনীর এফ-৭ বিজিআই সিরিজের একটি প্রশিক্ষণ বিমান উত্তরায় বিধ্বস্ত হয়। আন্তঃবাহিনীর জনসংযোগ দপ্তর (আইএসপিআর) জানিয়েছে, বিমান বাহিনীর 'এফ-৭ বিজেআই' প্রশিক্ষণ বিমানটি সোমবার দুপুর ১টা ৬ মিনিটে উড্ডয়ন করে। এরপর ১টা ১৮ মিনিটে মাইলস্টোন কলেজের একটি ভবনে বিমানটি বিধ্বস্ত হয়।
বিধ্বস্ত হওয়ার পরপরই উড়োজাহাজটিতে আগুন ধরে যায়। অনেক দূর থেকেও সেখানে ধোঁয়া উঠতে দেখা যায়। বিমান বিধ্বস্ত হয়ে শিক্ষা প্রতিষ্ঠানটির একটি ভবন পুরোপুরি ভেঙে গেছে।
জাতীয় বার্ণ ইন্সটিটিউটে স্বাস্থ্য মন্ত্রণালয়ের প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ডা. মো. সায়েদুর রহমান সাংবাদিকদের ব্রিফিং করেছেন।
ব্রিফিংয়ে ডা. মো. সায়েদুর রহমান বলেন, এই দুর্ঘটনায় ১০০ থেকে ১৫০ জন অগ্নিদগ্ধ হয়েছে, প্রাথমিকভাবে দুর্ঘটনা কবলিত ব্যক্তিদের ওই অঞ্চলের বেশ কয়েকটি হাসপাতাল ও সিএমএইচয়ে নিয়ে যাওয়া হয়। এর মধ্যে ৭০-এর জনের মতো—যার অধিকাংশ শিক্ষার্থী—ছয়টি হাসপাতালে ভর্তি আছে। বার্ন ইন্সটিটিউটে ভর্তি আছে ৪৮ জন। চিকিৎসাধীনদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। আহত ব্যক্তিদের একটি বড় অংশ ‘ইনিহিলেশন ইনজুরিতে’ আক্রান্ত।
সায়েদুর রহমান বলেন, পুড়ে যাওয়া রোগীদের জন্য এখনই রক্তের প্রয়োজন নেই। আগামীকাল সকাল আটটা থেকে যারা আগ্রহী, তারা এলে স্ক্রিন করে রক্ত নেওয়া হবে। বার্ন ইন্সটিটিউট বা ঢাকা মেডিকেল হাসপাতালে রক্ত দিতে আসার অনুরোধ করেন তিনি।
এ ছাড়া একটি হটলাইন নাম্বার চালু করা হয়েছে, যেখানে আহত বা নিহত ব্যক্তিদের অনুসন্ধান ও অন্যান্য তথ্য প্রদান করা হবে। হটলাইন নাম্বারটি হলো ০১৯৪৯০৪৩৬৯৭।

সাবেক সচিব এ বি এম আব্দুস সাত্তারকে প্রধানমন্ত্রীর মুখ্য সচিব পদে চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হয়েছে। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) রাতে উপসচিব মোহাম্মদ রফিকুল হকের সই করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে।
৬ মিনিট আগে
ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিস্রি বাংলাদেশের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) নতুন সরকারের শপথ গ্রহণ অনুষ্ঠানের ফাঁকে এই বৈঠক অনুষ্ঠিত হয়।
৯ ঘণ্টা আগে
প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর বুধবার (১৮ ফেব্রুয়ারি) ব্যস্ত দিন কাটাবেন তারেক রহমান। এ দিন তিনি জাতীয় স্মৃতিসৌধে পুস্পস্তবক অর্পণ, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার কবর জিয়ারত, মন্ত্রিসভার বৈঠক ও সচিবদের সঙ্গে মতবিনিময় করবেন।
৯ ঘণ্টা আগে
শপথ গ্রহণের পর প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে ভারত, ভুটান, পাকিস্তান ও যুক্তরাজ্যসহ বিভিন্ন দেশের উচ্চপর্যায়ের প্রতিনিধিরা সৌজন্য সাক্ষাৎ করেছেন। তাঁরা নতুন সরকারকে অভিনন্দন জানিয়ে সহযোগিতার আশ্বাস দিয়েছেন।
৯ ঘণ্টা আগে