ফতুল্লায় পৃথক বিস্ফোরণে একজনের মৃত্যু, একই পরিবারের দগ্ধ ৪নারায়ণগঞ্জের ফতুল্লায় পৃথক দুটি বিস্ফোরণে হতাহত হয়েছে। গিরিধারা এলাকায় গ্যাসের চুলা বিস্ফোরণে একজন মারা গেছেন। অন্যদিকে কুতুবপুর লাকিবাজার এলাকায় ফ্রিজের কম্প্রেসার বিস্ফোরণে একই পরিবারের চারজন দগ্ধ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন। সোমবার (১১ মে) এই ঘটনা ঘটে।১১ মে ২০২৬
রাজধানীতে চলন্ত প্রাইভেটকারে বিস্ফোরণ, দগ্ধ ৮রাজধানীর মোহাম্মদপুরে চলন্ত প্রাইভেটকারে বিস্ফোরণে আটজন দগ্ধ হয়েছেন। সোমবার (২ মার্চ) বিকেলে মোহাম্মদপুরের হুমায়ুন রোডে এ দুর্ঘটনা ঘটে।০২ মার্চ ২০২৬
চট্টগ্রামে বিস্ফোরণ ট্র্যাজেডি: মৃত্যু বেড়ে ৩চট্টগ্রামের হালিশহরে একটি বাসায় গ্যাস বিস্ফোরণের ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে তিনজনে দাঁড়িয়েছে।২৪ ফেব্রুয়ারি ২০২৬
চট্টগ্রামে রান্নাঘরে বিস্ফোরণে দগ্ধ ৯: ঢাকায় এক নারীর মৃত্যু, সবার অবস্থা আশঙ্কাজনকচট্টগ্রামের হালিশহরে একটি বাসায় জমে থাকা গ্যাস বিস্ফোরণে দগ্ধ ৯ জনের মধ্যে এক নারীর মৃত্যু হয়েছে। দগ্ধদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল থেকে উন্নত চিকিৎসার জন্য রাজধানীর জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে পাঠানো হলে সেখানে ওই নারীকে মৃত ঘোষণা করা হয়। দগ্ধ বাকি আটজনের অবস্থাও আশঙ্কাজনক।২৪ ফেব্রুয়ারি ২০২৬
গাজীপুরে নির্বাচনী প্রচারে গ্যাস বেলুন বিস্ফোরণে দগ্ধ ১৮গাজীপুর-২ আসনের বিএনপি প্রার্থী মনজুরুল করিম রনির নির্বাচনী প্রচারে গ্যাস বেলুনের বিস্ফোরণে ১৮ জন আহত হয়েছে। সোমবার (৯ ফেব্রুয়ারি) বিকেলে টঙ্গী বাজারে মেইন রোডে এ দুর্ঘটনা ঘটে।০৯ ফেব্রুয়ারি ২০২৬
আগারগাঁওয়ে নারী-শিশুসহ একই পরিবারের ৬ জন দগ্ধরাজধানী আগারগাঁওয়ে নারী, শিশুসহ একই পরিবারের ছয়জন দগ্ধ হয়েছেন। আগারগাঁওয়ের একটি বাসায় আজ শনিবার (৬ ডিসেম্বর) সকাল পৌনে আটটার দিকে গ্যাস লাইনের লিক থেকে বিস্ফোরণের ঘটনাটি ঘটেছে বলে প্রাথমিক সূত্রে জানা গেছে।০৬ ডিসেম্বর ২০২৫
নিজ গ্রামে শায়িত হলেন ফায়ার ফাইটার শামীম আহমেদআমার সন্তানদের তুমি দেখে রেখো: স্ত্রীকে বলেছিলেন শামীমচাকরিতে যোগদানের কয়েক বছর আগে শামীম আহমেদের বাবা মারা যান। এরপর থেকে তিনি পরিবারের প্রধান দায়িত্বশীল ব্যক্তি হিসেবে সবার দেখভাল করতেন। তাঁকে ঘিরে পরিবারের ছিল অনেক আশা।২৪ সেপ্টেম্বর ২০২৫
আহত ফায়ার ফাইটারদের চিকিৎসা দিতে ঢাকায় সিঙ্গাপুরের চিকিৎসকটঙ্গীর কেমিক্যাল অগ্নি দুর্ঘটনায় আহত ফায়ার সার্ভিস সদস্যদের উন্নত চিকিৎসা দিতে সিঙ্গাপুর থেকে ডা. চং এসআই জ্যাক ঢাকায় এসে পৌঁছেছেন। আহতরা বর্তমানে জাতীয় বার্ন ইনস্টিটিউট হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।২৪ সেপ্টেম্বর ২০২৫
মাইলস্টোন ট্রাজেডি: দুই মাস পর ছাড়পত্র পেল আরও ২ শিশুরাজধানীর উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে প্রশিক্ষণ যুদ্ধবিমান বিধ্বস্তের ঘটনায় দগ্ধ আরও দুজন রাজধানীর জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট থেকে ছাড়পত্র পেয়েছে। আজ রোববার দুপুরে দুর্ঘটনার দুই মাস পূর্তির দিনে ছাড়পত্র পাওয়া দুজন হলো, নিলয় (১৩) ও রুপি বড়ুয়া (১০)।২১ সেপ্টেম্বর ২০২৫
শিক্ষার্থীদের বাঁচাতে প্রাণ দিলেন মাইলস্টোন কলেজের শিক্ষিকা মাহরিন চৌধুরীমাহরিন চৌধুরী দুই পুত্রসন্তানের জননী। পরিবারের পক্ষ থেকে তাঁর আত্মার মাগফিরাতের জন্য দোয়ার অনুরোধ জানানো হয়েছে। হাসপাতালের আনুষ্ঠানিক প্রক্রিয়া শেষ হলে জানাজা ও দাফনের ব্যাপারে জানানো হবে বলে লিখেছেন মুনাফ চৌধুরী।২২ জুলাই ২০২৫
এখন পর্যন্ত ১৯ জন নিহত, আহত ১৬৪বিমান বিধ্বস্তের ঘটনায় আহত হয়ে যারা হাসপাতালে ভর্তি হয়েছেন, তাদের বেশির ভাগই শিক্ষার্থী। আহতের সংখ্যা ক্রমেই বাড়ছে। এ ঘটনায় জাতীয় বার্ন ইনস্টিটিউটে জরুরি সেবা খোলা হয়েছে।২১ জুলাই ২০২৫