স্ট্রিম প্রতিবেদক

বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমির ডা. সৈয়দ আব্দুল্লাহ মো. তাহের হাসপাতালে ভর্তি হয়েছেন। তবে তাঁর নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) ভর্তির তথ্যটি সঠিক নয়।
আজ মঙ্গলবার সকাল থেকেই ফেসবুকে বিভিন্ন গ্রুপে ছড়িয়ে পড়ে যে, ডা. তাহেরকে আইসিইউতে ভর্তি করা হয়েছে। বিষয়টি যাচাইয়ের জন্য যোগাযোগ করা হলে দলটির সহকারী সেক্রেটারি জেনারেল এহসানুল মাহবুব জুবায়ের স্ট্রিমকে জানান, নিয়মিত চিকিৎসা-পর্যবেক্ষণের অংশ হিসেবে ডা. তাহের হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। তবে আইসিইউতে ভর্তির তথ্যটি সঠিক নয়।
তিনি জানান, উচ্চ ডায়াবেটিসসহ নানা অসুখ রয়েছে ডা. সৈয়দ আব্দুল্লাহ মো. তাহেরের। তবে গতকালও তিনি দীর্ঘ সময় মিটিং করেছেন।
এরপর বেলা ২টার দিকে দলটির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার জানান, নিয়মিত চিকিৎসা-পর্যবেক্ষণের (ফলোআপ) অংশ হিসেবে ডা. তাহের বর্তমানে হাসপাতালে ভর্তি আছেন।
তিনি এ-ও জানান যে, নায়েবে আমির বর্তমানে সুস্থ আছেন। তিনি তাঁর পূর্ণ সুস্থতার জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন।

সাবেক সচিব এ বি এম আব্দুস সাত্তারকে প্রধানমন্ত্রীর মুখ্য সচিব পদে চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হয়েছে। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) রাতে উপসচিব মোহাম্মদ রফিকুল হকের সই করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে।
৩ মিনিট আগে
ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিস্রি বাংলাদেশের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) নতুন সরকারের শপথ গ্রহণ অনুষ্ঠানের ফাঁকে এই বৈঠক অনুষ্ঠিত হয়।
৯ ঘণ্টা আগে
প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর বুধবার (১৮ ফেব্রুয়ারি) ব্যস্ত দিন কাটাবেন তারেক রহমান। এ দিন তিনি জাতীয় স্মৃতিসৌধে পুস্পস্তবক অর্পণ, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার কবর জিয়ারত, মন্ত্রিসভার বৈঠক ও সচিবদের সঙ্গে মতবিনিময় করবেন।
৯ ঘণ্টা আগে
শপথ গ্রহণের পর প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে ভারত, ভুটান, পাকিস্তান ও যুক্তরাজ্যসহ বিভিন্ন দেশের উচ্চপর্যায়ের প্রতিনিধিরা সৌজন্য সাক্ষাৎ করেছেন। তাঁরা নতুন সরকারকে অভিনন্দন জানিয়ে সহযোগিতার আশ্বাস দিয়েছেন।
৯ ঘণ্টা আগে