স্ট্রিম সংবাদদাতা

রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) নির্বাচনকে ঘিরে উত্তপ্ত রাবি ক্যাম্পাস। আজ শনিবার (৩১ আগস্ট) বিকেলে বিশ্ববিদ্যালয়ের সিনেটে নির্বাচন কমিশনের উদ্যোগে অনুষ্ঠিত হয় প্রশাসনের জরুরি সভা। সভার একপর্যায়ে ছাত্রদল ও গণতান্ত্রিক ছাত্রজোট সভা ত্যাগ করে।
সভা শেষে রাবি শাখা ছাত্রদলের সভাপতি সুলতান আহমেদ রাহি অভিযোগ করে বলেন, 'আমরা আলোচনায় এসে দেখি তারা বাংলাদেশপন্থি কমিশনার নন, বরং পাকিস্তানপন্থি মানসিকতার। '৭১ সালের মুক্তিযুদ্ধ কিংবা ২০২৪ সালের আন্দোলনের চেতনা এই প্রশাসন ধারণ করে না। আজকের আলোচনায় কোনো ইতিবাচক পরিবেশ ছিল না। তাই আমরা সভা বর্জন করেছি।'
একইভাবে ক্ষোভ প্রকাশ করে গণতান্ত্রিক ছাত্রজোটের আহ্বায়ক ফুয়াদ রাতুল বলেন, '৫ আগস্টের পর আমাদের মশালমিছিলে হামলা চালায় শিবির সমর্থিত গোষ্ঠী। সেই হামলায় যাঁদের চিহ্নিত করা হয়েছিল, তাঁরাই আজ প্রশাসনের সভায় বক্তব্য দিয়েছে এবং প্রশাসন তা গ্রহণ করেছে। সন্ত্রাসীদের সঙ্গে একই মঞ্চে বসা আমাদের পক্ষে সম্ভব নয়। তাই আমরা সভা থেকে বের হয়ে এসেছি।'
অভিযোগ অস্বীকার করে নির্বাচন কমিশনার অধ্যাপক মোস্তফা কামাল আকন্দ বলেন, 'ভোটগ্রহণের তারিখ অপরিবর্তিত থাকবে। তবে প্রথম বর্ষের শিক্ষার্থীদের ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করার বিষয়ে আগামীকাল কমিশনের সভায় সিদ্ধান্ত হবে। সভার সিদ্ধান্ত অনুযায়ী পরবর্তী ঘোষণা দেওয়া হবে।'
উল্লেখ্য, কোষাধ্যক্ষের কার্যালয়ে তালা ঝোলানো ও ভাঙচুরকে কেন্দ্র করে ছাত্রদল, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক নেতাদের সঙ্গে ছাত্রশিবির ও সাধারণ শিক্ষার্থীদের মধ্যে দফায় দফায় ধাওয়া-পাল্টাধাওয়া ও ধস্তাধস্তি হয়। এতে বহিরাগত শিক্ষার্থী ও সংবাদকর্মীসহ অন্তত ১০ জন আহত হন।

নোয়াখালীতে তালা ভেঙে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের জেলা কার্যালয়ে অবস্থান নিয়েছেন নেতাকর্মীরা। বুধবার (১৮ ফেব্রুয়ারি) সকাল ৭টায় কাদির হানিফ ইউনিয়ন আওয়ামী লীগের নেতাকর্মীরা তালা ভাঙেন।
৫ মিনিট আগে
মন্ত্রিসভার সদস্যদের নিয়ে নবনির্বাচিত প্রধানমন্ত্রী তারেক রহমান শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও খালেদা জিয়ার কবরে শ্রদ্ধা নিবেদন করেছেন। বুধবার (১৮ ফেব্রুয়ারি) দুপুরে রাজধানীর শেরেবাংলা নগর এলাকায় সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করেন শ্রদ্ধা জানান তারা।
৪১ মিনিট আগে
বিএনপির সরকারের প্রথম মন্ত্রিসভার বৈঠক হবে বুধবার বিকেলে। সচিবালয়ের এক নম্বর ভবনের তৃতীয় তলায় মন্ত্রিপরিষদ বিভাগের সভাকক্ষে এই বৈঠক সভাপতিত্ব করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
২ ঘণ্টা আগে
সাভারে জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বুধবার (১৮ ফেব্রুয়ারি) বেলা ১১টার দিকে তিনি শ্রদ্ধা নিবেদন করেন।
২ ঘণ্টা আগে