স্ট্রিম ডেস্ক

নিরাপত্তা নিয়ে শঙ্কার কথা উল্লেখ করে রাজধানীর শাহবাগ থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন শরিফ ওসমান হাদির ভাই ওমর বিন হাদি। শনিবার (২৪ জানুয়ারি) রাত ৮টার দিকে শাহবাগ থানায় জিডি করেন তিনি।
শাহবাগ থানার পরিদর্শক (তদন্ত) আসাদুজ্জামান জানান, ওমর বিন হাদি নিজের ও হাদির সন্তানের নিরাপত্তার শঙ্কার কথা উল্লেখ করে জিডি করেছেন। তবে তিনি কারও নাম উল্লেখ করেননি।
থানা সূত্র জানায়, জিডিতে ওমর বিন হাদি নিজে ও শহীদ শরিফ ওসমান হাদির সন্তানকে খুন করা হতে পারে– এমন আশঙ্কার কথা উল্লেখ করেছেন। হাদির খুনি চক্র গ্রেপ্তার না হওয়ায় যেকোনো সময় অপ্রীতিকর ঘটনা ঘটাতে পারে বলেও মনে করছেন তিনি।
এ ছাড়া সামাজিক মাধ্যমের বিভিন্ন গ্রুপ ও ফেসবুক আইডি থেকে তাঁর পরিবারের সুনাম ক্ষুণ্ন করার জন্য বিভিন্ন ধরনের অপপ্রচার চালানো হচ্ছে বলে অভিযোগ ওমর হাদির।
গত ১৫ জানুয়ারি ওমর বিন হাদিকে যুক্তরাজ্যের বার্মিংহামে বাংলাদেশের সহকারী হাইকমিশনে দ্বিতীয় সচিব পদে তিন বছরের জন্য চুক্তিভিত্তিক নিয়োগ দিয়েছে অন্তর্বর্তী সরকার। এরপর হাদির পরিবারের জন্য অর্থ সহায়তার ঘোষণাও দেওয়া হয়েছে সরকারের পক্ষ থেকে।
গত ১২ ডিসেম্বর রাজধানীর বিজয়নগর বক্স কালভার্ট রোডে ঢাকা-৮ আসনের স্বতন্ত্র প্রার্থী ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদিকে গুলি করে সন্ত্রাসীরা। এরপর সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় ১৮ ডিসেম্বর মারা যান তিনি।

ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিস্রি বাংলাদেশের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) নতুন সরকারের শপথ গ্রহণ অনুষ্ঠানের ফাঁকে এই বৈঠক অনুষ্ঠিত হয়।
৩ ঘণ্টা আগে
প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর বুধবার (১৮ ফেব্রুয়ারি) ব্যস্ত দিন কাটাবেন তারেক রহমান। এ দিন তিনি জাতীয় স্মৃতিসৌধে পুস্পস্তবক অর্পণ, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার কবর জিয়ারত, মন্ত্রিসভার বৈঠক ও সচিবদের সঙ্গে মতবিনিময় করবেন।
৩ ঘণ্টা আগে
শপথ গ্রহণের পর প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে ভারত, ভুটান, পাকিস্তান ও যুক্তরাজ্যসহ বিভিন্ন দেশের উচ্চপর্যায়ের প্রতিনিধিরা সৌজন্য সাক্ষাৎ করেছেন। তাঁরা নতুন সরকারকে অভিনন্দন জানিয়ে সহযোগিতার আশ্বাস দিয়েছেন।
৪ ঘণ্টা আগে
দেশের ১১তম প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) তাঁর নেতৃত্বে মন্ত্রী-প্রতিমন্ত্রী হিসেবে ৫০ নেতা শপথ নেন। এরপর মন্ত্রী-প্রতিমন্ত্রীর দপ্তর বণ্টন, প্রধানমন্ত্রীর উপদেষ্টা, পিএস-এপিএস নিয়োগ করা হয়।
৪ ঘণ্টা আগে