ডেঙ্গুতে আরও ২ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১০৫৬

স্ট্রিম প্রতিবেদক
স্ট্রিম প্রতিবেদক
ঢাকা

প্রকাশ : ১২ সেপ্টেম্বর ২০২৬, ২০: ৫০
ডেঙ্গু। স্ট্রিম গ্রাফিক
ডেঙ্গু। স্ট্রিম গ্রাফিক

ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও দুজনের মৃত্যু হয়েছে। চলতি সেপ্টেম্বরের প্রথম ১২ দিনেই ৪৬ মৃত্যু হলো। আগস্টে যে সংখ্যা ছিল ৪৩। চলতি বছর ডেঙ্গুতে মোট মৃত্যু ১৪৩।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, শনিবার (১২ সেপ্টেম্বর) সকাল ৮টা থেকে এর আগের ২৪ ঘণ্টায় এ রোগে আক্রান্ত হয়ে আরও দুজনের মৃত্যু হয়েছে। মারা যাওয়া দুজনই ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন এলাকার হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। একই সময়ে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন ১ হাজার ৫৬ জন।

শনিবার স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গুবিষয়ক বুলেটিনে এসব তথ্য জানানো হয়। এতে বলা হয়, শুক্রবার সকাল ৮টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় ঢাকা উত্তর সিটি করপোরেশন এলাকার হাসপাতালগুলোতে ১০৮ জন, দক্ষিণ সিটি করপোরেশন এলাকায় ৭৬ জন এবং ঢাকার দুই সিটির বাইরে ঢাকা বিভাগের বিভিন্ন হাসপাতালে ২৫১ জন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন।

এ ছাড়া বরিশাল বিভাগে ১৪৪ জন, চট্টগ্রামে ১০৩, খুলনায় ১৯৯, ময়মনসিংহে ৪৮, রাজশাহীতে ৭৩, রংপুরে ৪৭ এবং সিলেট বিভাগের বিভিন্ন হাসপাতালে সাতজন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন।

এদিকে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুর চিকিৎসা নিয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন ১ হাজার ৫৪ জন। এ নিয়ে চলতি বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হওয়া মোট রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৫০ হাজার ২৭৬ জন। তাঁদের মধ্যে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন ৪৬ হাজার ৬৯৯ জন।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, ২০২৩ সালে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন সর্বোচ্চ ৩ লাখ ২১ হাজার ১৭৯ জন। একই বছর এ রোগে সর্বোচ্চ ১ হাজার ৭০৫ জনের মৃত্যু হয়।

Ad 300x250
লেটেস্ট
সর্বাধিক পঠিত

সম্পর্কিত