রাজধানীর খালে ভাসছিল কিশোরীর খণ্ডিত লাশ

স্ট্রিম প্রতিবেদক
স্ট্রিম প্রতিবেদক
ঢাকা

প্রকাশ : ১২ সেপ্টেম্বর ২০২৬, ২১: ০৯
হত্যাকাণ্ডের প্রতীকী ছবি। সংগৃহীত
হত্যাকাণ্ডের প্রতীকী ছবি। সংগৃহীত

রাজধানীর আদাবর থেকে এক কিশোরীর খণ্ডিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (১২ সেপ্টেম্বর) বিকেলে আদাবর ১০ নম্বরের হাক্কার মোড় এলাকার খালে ময়লার মধ্যে মরদেহের চারটি খণ্ড পাওয়া যায়।

আদাবর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল ইসলাম জানান, মৃতদেহটি ১২ থেকে ১৩ বছরের কিশোরীর। মাথাসহ শরীরের চারটি খণ্ড পাওয়া গেছে। বাকি দুই পায়ের খোঁজ চলছে। পুরো দেহ পেলে ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হবে।

তিনি বলেন, নিহতের পরিচয় এখনও জানা যায়নি। শনাক্তে জন্য সিআইডিকে জানানো হয়েছে। বয়স কম হওয়ায় জাতীয় পরিচয়পত্র থাকার কথা না। অন্য উপায়ে পরিচয় নিশ্চিতের চেষ্টা চলছে।

Ad 300x250
লেটেস্ট
সর্বাধিক পঠিত

সম্পর্কিত