দেশব্যাপী বড় পরিসরে হামের টিকাদান শুরু ২৬ সেপ্টেম্বর: স্বাস্থ্যমন্ত্রী
স্ট্রিম সংবাদদাতা

সারা দেশে বৃহৎ পরিসরে হামের টিকাদান শুরু হচ্ছে আগামী ২৬ সেপ্টেম্বর। শিশুদের সুরক্ষায় নিয়মিত টিকাদান কার্যক্রমও অব্যাহত থাকবে।
শনিবার (১২ সেপ্টেম্বর) নারায়ণগঞ্জের রূপগঞ্জে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ফ্রি মেডিকেল ক্যাম্পে এসব কথা বলেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন।
প্রধান অতিথির বক্তব্যে স্বাস্থ্যমন্ত্রী বলেন, হাসপাতালে হাম আক্রান্ত যেসব শিশু আসছে, তাদের বেশিরভাগই টিকা নেয়নি। শিশুদের হাম থেকে সুরক্ষায় টিকার বিকল্প নেই। বিগত সরকার কোনো ভ্যাকসিন রেখে যায়নি। প্রধানমন্ত্রীর গতিশীল নেতৃত্বে মাত্র ২১ দিনের মধ্যে দুই কোটি টিকা সংগ্রহ করে ৬ মাস থেকে ৫৯ মাসের শিশুদের দেওয়া হয়েছে। সবার সুস্বাস্থ্য নিশ্চিতে প্রধানমন্ত্রীর অঙ্গীকার বাস্তবায়নে এই সরকার বদ্ধপরিকর।
তিনি আরও বলেন, দেশে আগেও হাম হয়েছে। তবে বর্তমানে পুষ্টির ঘাটতির কারণে নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে শিশুমৃত্যুর ঘটনা ঘটছে। কোনো শিশু যেন হঠাৎ করে রোগাক্রান্ত না হয়, সেজন্য নিয়মিত টিকা কার্যক্রম অব্যাহত রাখা হবে।
.png)






