স্ট্রিম প্রতিবেদক

পুলিশ যেন রাজনৈতিক প্রভাবমুক্ত হয়ে তদন্ত পরিচালনা করতে পারে সেজন্য খুব শিগগিরই একটি স্বতন্ত্র তদন্ত বিভাগ চালু করতে যাচ্ছে সরকার।
বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে তেজগাঁও কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।
‘ইন্ডিপেন্ডেন্ট ইনভেস্টিগেশন সার্ভিস’ গঠনের কথা জানিয়ে তিনি বলেন, ‘পুলিশ যাতে স্বাধীনভাবে তদন্ত করতে পারে এবং কোনো রাজনৈতিক বা বাইরের চাপের মুখোমুখি না হয়—সেজন্য আইন প্রণয়নের মাধ্যমে এই সার্ভিস চালু করা হবে। পাশাপাশি পুলিশের জন্য 'ইন্টারনাল কমপ্লেইন কমিশন'ও গঠন করা হবে। আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়কে এ সংক্রান্ত পরামর্শ দেওয়া হয়েছে। আইন উপদেষ্টা আসিফ নজরুল, শিল্প উপদেষ্টা আদিলুর রহমান খান এবং প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী খোদা বকশ চৌধুরী এই কাজ দ্রুত সম্পন্ন করবেন।’
৫ হাজার ডেট ওয়েট টন বা তার বেশি ওজনের সমুদ্রগামী জাহাজ আমদানিতে মূল্য সংযোজন কর (ভ্যাট) অব্যাহতির সিদ্ধান্ত নেওয়া হয়েছে উপদেষ্টা পরিষদের বৈঠকে। এ ধরনের জাহাজে বর্তমানে ৭.৫ শতাংশ ভ্যাট প্রযোজ্য। প্রেস সচিব জানান, এতে বাংলাদেশের সরকারি ও বেসরকারি খাত আরও বেশি সমুদ্রগামী জাহাজ কিনবে, যা বৈদেশিক মুদ্রা আয় এবং কর্মসংস্থান বৃদ্ধিতে সাহায্য করবে।
শফিকুল আলম জানান, কাতারের দোহাতে ইসরায়েলি হামলার পরিপ্রেক্ষিতে ইসলামি সহযোগিতা সংস্থার (ওআইসি) ডাকা ১৫ সেপ্টেম্বরের জরুরি সম্মেলনে বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা অংশ নেবেন। এর আগে নিউইয়র্কে ফিলিস্তিনি জনগণকে রক্ষা নিয়ে অনুষ্ঠিত এক আন্তর্জাতিক সম্মেলনেও তিনি অংশগ্রহণ করেছিলেন।
তিনি বলেন, সংস্কার কমিশনের ১০টি সুপারিশমালার মধ্যে ৫১টি ইতিমধ্যেই বাস্তবায়িত হয়েছে, বাকি পদক্ষেপ চলছে। শ্রম মন্ত্রণালয় সংক্রান্ত ৮২টি সুপারিশের বেশিরভাগ শ্রম আইন সংশোধনের মাধ্যমে বাস্তবায়িত হবে। স্বাস্থ্য খাতে নারী-সংক্রান্ত সুপারিশগুলো পর্যালোচনা ও আপডেট করা হয়েছে। কিছু সুপারিশ রাজনৈতিক প্রেক্ষাপটের কারণে নির্বাচনের পর বাস্তবায়ন হবে।
উপদেষ্টা পরিষদের বৈঠকে স্থানীয় সরকার বিকেন্দ্রীকরণের সম্ভাবনা এবং ক্ষমতা বৃদ্ধির উপায় নিয়েও দীর্ঘ আলোচনা হয়েছে বলেও জানান প্রেস সচিব।
শফিকুল আলম বলেন, এছাড়া মেডিকেল কলেজের 'কোয়ালিটি টিচারের' সংকট পূরণে অবসরপ্রাপ্ত শিক্ষকদের নিয়োগ বা পরামর্শক হিসেবে সম্পৃক্ত করার বিষয়েও আলোচনা হয়েছে। স্বাস্থ্য মন্ত্রণালয় শিগগিরই এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত জানাবে।

ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিস্রি বাংলাদেশের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) নতুন সরকারের শপথ গ্রহণ অনুষ্ঠানের ফাঁকে এই বৈঠক অনুষ্ঠিত হয়।
৮ ঘণ্টা আগে
প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর বুধবার (১৮ ফেব্রুয়ারি) ব্যস্ত দিন কাটাবেন তারেক রহমান। এ দিন তিনি জাতীয় স্মৃতিসৌধে পুস্পস্তবক অর্পণ, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার কবর জিয়ারত, মন্ত্রিসভার বৈঠক ও সচিবদের সঙ্গে মতবিনিময় করবেন।
৯ ঘণ্টা আগে
শপথ গ্রহণের পর প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে ভারত, ভুটান, পাকিস্তান ও যুক্তরাজ্যসহ বিভিন্ন দেশের উচ্চপর্যায়ের প্রতিনিধিরা সৌজন্য সাক্ষাৎ করেছেন। তাঁরা নতুন সরকারকে অভিনন্দন জানিয়ে সহযোগিতার আশ্বাস দিয়েছেন।
৯ ঘণ্টা আগে
দেশের ১১তম প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) তাঁর নেতৃত্বে মন্ত্রী-প্রতিমন্ত্রী হিসেবে ৫০ নেতা শপথ নেন। এরপর মন্ত্রী-প্রতিমন্ত্রীর দপ্তর বণ্টন, প্রধানমন্ত্রীর উপদেষ্টা, পিএস-এপিএস নিয়োগ করা হয়।
৯ ঘণ্টা আগে